“আমার কাজই আমার হয়ে কথা বলবে!” বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন না, মুখ খুললেন কাঞ্চন মল্লিক! পাঁচ বছরের কাজের পূর্ণাঙ্গ রিপোর্ট করবেন প্রকাশ! ভবিষ্যতে তদবির করবেন না, সাফ জানালেন অভিনেতা?

বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীদের তালিকা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে উত্তরপাড়ার বর্তমান বিধায়ক কাঞ্চন মল্লিক কে ঘিরে জল্পনা তুঙ্গে। টলিপাড়ায় শোনা যাচ্ছে, নাকি এবার তিনি দলের টিকিট নাও পেতে পারেন। বিধায়ক হিসেবে তাঁর কাজকর্মে দল সন্তুষ্ট নয় বলেই এই সিদ্ধান্ত হতে পারে, এমন কথাও ভাসছে বাতাসে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জল্পনা নিয়ে কী বলছেন কাঞ্চন নিজে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর আলাদা একটি পরিচিতি তৈরি হয়েছে। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতি। তাঁর কথায়, একজন শিল্পীকে শিল্পীর সম্মান দিয়ে বিধায়ক হিসেবে কাজ করার প্রয়োজনীয় সুযোগ সুবিধা তাঁকে দেওয়া হয়েছে। নিজের এলাকার মানুষের প্রতিও কৃতজ্ঞ তিনি। খুব শিগগিরই পাঁচ বছরে তাঁর কাজের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন বলেও জানান কাঞ্চন।

টিকিট নিয়ে ব্যক্তিগত আকাঙ্ক্ষা প্রসঙ্গে তাঁর বক্তব্য স্পষ্ট। আগের বারও তিনি টিকিটের জন্য তদবির করেননি। মুখ্যমন্ত্রীর অনুরোধেই রাজনীতিতে এই পদক্ষেপ। তাই দলের সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত। তৃণমূল কংগ্রেস কোনও ব্যক্তির সম্পত্তি নয়, বরং একটি সংগঠন। শীর্ষ নেতৃত্ব যা ঠিক করবে, সেটাই তিনি মেনে নেবেন। ব্যক্তিগত চাওয়া পাওয়া এখানে মুখ্য নয় বলেই দাবি তাঁর।

যদি টিকিট না পান, তাতেও আক্ষেপ নেই বলে জানিয়েছেন কাঞ্চন। তিনি বলেন, যে সুযোগ পেয়েছিলেন, সেই অনুযায়ী কাজ করেছেন। আসন্ন কাজের রিপোর্ট প্রকাশের পরই প্রমাণ হবে তিনি কী করেছেন। রাজনৈতিক জল্পনার মাঝেও আত্মবিশ্বাসী সুরেই কথা বলেছেন অভিনেতা বিধায়ক। তাঁর মতে, কাজই শেষ কথা বলবে, গুজব নয়।

আরও পড়ুনঃ “হিংসা থেকেই টার্গেট হচ্ছি, অনেকের নজর লেগে যাচ্ছে আমাদের…আমি পরিবারের সঙ্গে ‘তুই-তুকারি’ বা ন্যাকামি করি, আপনাদের কী?” বিয়ের প্রাক্কালে মুখ খুললেন অনন্যা গুহ! সায়কের সঙ্গে আর দেখা যাচ্ছে না কেন, নেটিজেনরা প্রশ্ন তুলতেই তীব্র প্রতিক্রিয়া অভিনেত্রীর!

রাজনীতির পাশাপাশি অভিনয়ও সমানতালে চালিয়ে যাচ্ছেন কাঞ্চন। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এর নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। সেখানে রয়েছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মার্চ মাস জুড়ে চলবে শুটিং। ফলে রাজনৈতিক জল্পনার মাঝেও ব্যস্ত সূচি নিয়ে এগোচ্ছেন কাঞ্চন মল্লিক।

You cannot copy content of this page