“অ’ত্যাচারের শি’কার নন, সবটা ভিত্তিহীন!” শঙ্কর ঘোষালকে মা’রধরের অভিযোগ, পরিবারের অভ্যন্তরীণ কল:হ বলে অস্বীকার স্ত্রী এবং পুত্রের! উল্টে অভিনেতাকেই কেন অ’ত্যাচারী তকমা দিলেন তারা?

বৃদ্ধ অভিনেতা শঙ্কর ঘোষালকে ঘিরে পারিবারিক কলহ এখন প্রকাশ্যে চলে এসেছে। ৭৫ বছর বয়সি এই অভিনেতা সম্প্রতি অভিযোগ করেন যে তাঁর নিজের ছেলে এবং নাতি নিয়মিত তাঁকে মারধর করেন এবং ঠিকমতো খাবারও দেন না। কলকাতার গৌরীবাড়ি এলাকার একটি পুরনো বাড়ির ছোট দুই কামরার ফ্ল্যাটেই এখন তাঁর বসবাস। সেই বাড়িতেই স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন শঙ্করবাবু, আর পাশের ঘরে থাকেন তাঁর ছেলে এবং নাতি। মঙ্গলবার তিনি সংবাদ মাধ্যমের কাছে নিজের অসহায়তার কথা তুলে ধরেন এবং জানান, পরিস্থিতি এতটাই খারাপ যে তিনি থানার দ্বারস্থও হয়েছেন।

অভিনেতার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি এক ঘটনায় তাঁর ছেলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন, যার ফলে তিনি আঘাত পান এবং রক্তাক্ত হয়ে পড়েন। তিনি আরও দাবি করেন যে তাঁর নাতিও তাঁকে ঘুষি মেরেছে। এই ঘটনার পর তিনি মানিকতলা থানায় গিয়ে অভিযোগ জানান। তবে তাঁর বক্তব্য, প্রশাসনের তরফে তেমন কোনও সহযোগিতা তিনি পাননি। যদিও মানিকতলা থানার এক অফিসার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে শঙ্করবাবুর পরিবারের সদস্যরা তাঁর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। অভিনেতার স্ত্রী ভারতী ঘোষাল এবং তাঁর বোন অভিনেত্রী রত্না ঘোষাল শুরু থেকেই দাবি করছেন, শঙ্করবাবু কোনও অত্যাচারের শিকার নন। তাঁদের মতে, বয়সজনিত মানসিক সমস্যার কারণেই তিনি এমন অভিযোগ করছেন। বুধবার সংবাদমাধ্যম যখন তাঁদের বাড়িতে পৌঁছয়, তখনও তাঁরা একই দাবি করেন এবং বলেন যে বিষয়টি নিয়ে অযথা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

শঙ্কর ঘোষালের ছেলে যদিও প্রকাশ্যে খুব বেশি কিছু বলতে চাননি। তিনি নিজের নাম প্রকাশ না করার অনুরোধও জানান। তবে পরিবারের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে এক সময়ে শঙ্করবাবু নেশাগ্রস্ত অবস্থায় নিজের স্ত্রীকে মারধর করতেন। তাঁদের দাবি, সেই ঘটনার একটি ভিডিও প্রমাণ হিসেবেও রয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁর আচরণে বিরক্ত হয়ে পড়েছিলেন পুত্রবধূ এবং সেই কারণেই তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছেন।

আরও পড়ুনঃ সুপারহিট ‘চ্যাম্পিয়ন’-এ জিতের নায়িকা হয়ে রাতারাতি জনপ্রিয়তা, তবু আজ কেন হঠাৎ আড়ালে সন্ধিতা চ্যাটার্জি? খ্যাতির শীর্ষে থেকেও কী এমন ঘটেছিল যে ছাড়তে হয় অভিনয়? এখন কী করছেন অভিনেত্রী, পর্দায় কি কোনদিনও ফিরবেন?

এক সময়ের জনপ্রিয় মঞ্চ অভিনেতা শঙ্কর ঘোষাল ‘নহবৎ’ নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তা ধীরে ধীরে কমে যায়। সংসারের অভাব মেটাতে তাঁকে বিভিন্ন কাজ করতে হয়েছে। কখনও চাকরি করেছেন, কখনও পাখি বিক্রি করেছেন আবার কখনও শাড়ির ব্যবসাও করেছেন। জীবনের শেষ পর্যায়ে এসে এখন পারিবারিক এই দ্বন্দ্বই তাঁকে ঘিরে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে সত্যিটা ঠিক কী তা জানতে প্রশাসনের তদন্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে সকলেই।

You cannot copy content of this page