“কেউ মা’রা গেলে ফুর্তি করে মালা পরাতে প্রথম দেখলাম!” “মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছে…শো’ক প্রকাশ না করুন, গম্ভীর তো থাকা যায়!” মুখে একগাল হাসি আর হাতে সাদা মালা, তমাল রায়চৌধুরীর শেষ বিদায়ে সুদীপ্তা চক্রবর্তীর আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়!

টলিপাড়ায় গতকাল সকালটা ছিল অদ্ভুত এক মিশ্র অনুভূতির। প্রবীণ অভিনেতা ‘তমাল রায়চৌধুরী’র (Tamal Raichowdhury) প্রয়া’ণের পর তাঁর দেহ আনা হয়েছিল স্টুডিও চত্বরে, শিল্পী মহলে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। সকাল থেকেই সেখানে ভিড় করেছিলেন বহু অভিনেতা-অভিনেত্রী, সহকর্মী ও পরিচিতজনেরা। কেউ নিঃশব্দে দাঁড়িয়ে ছিলেন, কেউ আবার এগিয়ে এসে মাল্যদান করে শ্রদ্ধা জানাচ্ছিলেন। অনেককে দেখা যায় প্রয়াত শিল্পীর পায়ে হাত ছুঁয়ে প্রণাম করতে, যেন শেষবারের মতো আশীর্বাদ নিয়ে নেওয়া। দীর্ঘদিনের সহকর্মী আর পরিচিত মানুষকে এভাবে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখেই জল দেখা গিয়েছিল।

তবে এই আবেগঘন পরিবেশের মধ্যেই একটি বিশেষ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে, যা পরে দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেই দৃশ্যে দেখা যায়, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) মাল্যদান করার জন্য এগিয়ে এসেছেন। দেহের কাছে দাঁড়িয়ে হঠাৎই তাঁকে হা হা করে হাসতে দেখা যায়। কিছুক্ষণ পরেই তিনি মাল্যদান করেন। এই দৃশ্য সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে নানান আলোচনা, সমালোচনা আর মন্তব্যের ঢেউ। ভিডিওটি দেখেই অনেকেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর আচরণ নিয়ে।

কেউ মন্তব্য করেছেন, “দেখে মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছে। মুখের একগাল হাসি আর হাতে সাদা মালা দেখে আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম!” আরেকজনের প্রতিক্রিয়া, “এটা কি হাসির ব্যাপার? শোক প্রকাশ না করুন, অন্তত গম্ভীর তো থাকা যায়!” আবার কেউ লিখেছেন, “বাবা, সুদীপ্তা তো মনে হচ্ছে কোন সিনেমার শুটিং করছে, এভাবে কাউকে শেষ বিদায় জানায় নাকি? কেউ মারা গেলে ফুর্তি করে মালা পরাতে এই প্রথম দেখলাম!” এমন মন্তব্যে ভরে উঠেছে পোস্টের কমেন্ট সেকশন।

তবে, একইসঙ্গে কিছু মানুষ আবার অভিনেত্রীর পক্ষেও কথা বলেছেন। তাঁদের মতে, একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে পুরো পরিস্থিতি বিচার করা ঠিক নয়। একজন লিখেছেন, “চেনা ছকের বাইরে কিছু হলেই সব খাপ পঞ্চায়েত বসাতে হবে। সুদীপ্তা চক্রবর্তী জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। ওনার বাবা কিংবদন্তি। ওনার বাবাকেও উনি হারিয়েছেন। তমাল বাবু পিতৃতুল্য। ছোটবেলা থেকেই একসাথে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তাই এই তথাকথিত ক্যাজুয়াল থাকাটা যে যায় সেটা উনি বুঝে শুনেই আছেন। স্মৃতি চারণ করলেন প্রিয় মানুষটার প্রতি।” ফলে সমালোচনার পাশাপাশি সমর্থনের সুরও শোনা গিয়েছে।

আরও পড়ুনঃ গড়তে চান আত্মবিশ্বাসের নতুন পরিচয়! স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার! অভিনয়ের অভিজ্ঞতাকে পুঁজি করে ‘Margot L’Ane’ ব্র্যান্ড লঞ্চ করে, স্বপ্ন পূরণের পথে অভিনেত্রী প্রান্তিকা দাস!

যদিও ভিডিওতে পুরো কথোপকথন স্পষ্ট নয়, তবুও শোনা যায় হাসতে হাসতেই অভিনেত্রী বলছেন, “তমাল কাকু (তমাল রায়চৌধুরী) দেখলে বলতেন ‘হাঃ হাঃ হাঃ তোরা আমাকে মালা দিলি হাঃ হাঃ হাঃ’ তমাল কাকু বলতেন, ‘আমাকে অপমান করলি কেন মালা দিয়ে?” অনেকের মতে, সম্ভবত প্র’য়াত অভিনেতার স্বভাবসুলভ রসিকতার কথাই মনে পড়েছিল তাঁর। সেই স্মৃতি থেকেই হয়তো হালকা একটু মুহূর্ত তৈরি করতে চেয়েছিলেন, যা ক্যামেরায় ধরা পড়তেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে!

You cannot copy content of this page