সড়ক দুর্ঘ’টনার কবলে কবি শ্রীজাত! তীব্র ক্ষ’তিগ্রস্ত গাড়ি! বর্তমানে কেমন আছেন কবি?

রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুর গিয়েছিলেন কবি শ্রীজাত। অনুষ্ঠান শেষে কলকাতায় ফেরার পথেই ঘটে অঘটন। সাঁতরাগাছি এলাকায় আচমকাই দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিছন দিক থেকে একটি গাড়ি এসে শ্রীজাতের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়ে যান তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।

সংঘর্ষের তীব্রতায় গাড়ির বেশ ক্ষতি হলেও বড় কোনও শারীরিক বিপদের মুখে পড়েননি কবি। জানা গিয়েছে, তাঁর শরীরের কয়েকটি পেশিতে আঘাত লেগেছে। তবে পরিস্থিতি আপাতত স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। পরিবারের সদস্যরা তাঁর দেখভাল করছেন এবং নিয়মিত চিকিৎসাও চলছে। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে তাঁকে।

মঙ্গলবার দুপুরের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে শ্রীজাত গুরুতর আহত হয়েছেন এমন খবর। সেই গুঞ্জন আরও উদ্বেগ বাড়ায় ভক্তদের মধ্যে। তবে কিছুক্ষণের মধ্যেই নিজেই সেই জল্পনায় ইতি টানেন কবি। নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে তিনি জানান, এখন তিনি সুস্থ আছেন এবং বাড়িতেই রয়েছেন। পেশিতে চোট থাকলেও ধীরে ধীরে সেরে উঠছেন বলেই জানিয়েছেন তিনি।

পোস্টে শ্রীজাত আরও স্পষ্ট করে বলেন, দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন না তাঁর স্ত্রী দূর্বা। এই নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল সেটিও তিনি পরিষ্কার করতে চেয়েছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকে অসংখ্য মানুষ ফোন ও বার্তার মাধ্যমে তাঁর খোঁজ নিয়েছেন। সকলের উদ্বেগ এবং ভালবাসা তাঁদের এই কঠিন সময়ে অনেকটা সাহস জুগিয়েছে বলেও উল্লেখ করেছেন কবি।

আরও পড়ুনঃ “পাঁচ বছর আগেই প্রস্তাব এসেছিল” বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী? জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন দুঁদে খলনায়িকা, অনামিকা সাহা!

সবশেষে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সকল শুভানুধ্যায়ীদের প্রতি। পাশাপাশি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সেই আন্তরিকতা তিনি কোনও দিন ভুলবেন না বলেই লিখেছেন শ্রীজাত। চিকিৎসকের নির্দেশে আপাতত কয়েকদিন বাড়িতেই থাকতে হবে তাঁকে। ফলে যেসব অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা ছিল সেখানে তিনি যেতে পারছেন না বলে আয়োজকদের কাছেও আগাম ক্ষমা চেয়ে নিয়েছেন কবি।

You cannot copy content of this page