অপেক্ষার অবসান! জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর টিজারে দারুন চমক, প্রকাশ পেল মুক্তির দিন! কবে পর্দায় ঝড় তুলতে আসছেন টলিউডের ‘বস’?

আগেই ঘোষণা করা হয়েছিল, এবার বড়পর্দায় ফিরছেন জিৎ এক ভিন্ন ধাঁচের গল্প নিয়ে। প্রায় এক বছর পর তাঁর এই কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে প্রকাশ্যে এল ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির প্রথম টিজার। টিজার প্রকাশের সঙ্গেই জানানো হয়েছে ছবির মুক্তির তারিখ। গরমের ছুটিতেই বড় রিলিজের পরিকল্পনা করেছেন নির্মাতারা। ফলে এখন থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। জিতের অনুরাগীরা নতুন এই চরিত্রে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

টিজারের শুরুতেই শোনা যায় আকাশবাণী কলকাতার একটি ঘোষণা। সেখানে বলা হচ্ছে, শহরে একের পর এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটছে। এরপরই পর্দায় ফুটে ওঠে ব্রিটিশ শাসনের অত্যাচারের দৃশ্য। সেই প্রেক্ষাপটেই আবির্ভাব ঘটে অনন্ত লাল সিংহ চরিত্রের। লাল ছাতা হাতে তাঁর উপস্থিতি টিজারে আলাদা মাত্রা যোগ করেছে। ব্রিটিশদের কাছে তিনি আতঙ্কের নাম হিসেবেই তুলে ধরা হয়েছে। এই চরিত্রেই দেখা যাবে জিতকে একেবারে নতুন রূপে।

টিজার জুড়ে জিতের একাধিক লুক দর্শকদের নজর কেড়েছে। পাশাপাশি রয়েছে টানটান অ্যাকশন দৃশ্য, যা ছবির মূল আকর্ষণ হতে পারে। বন্দে মাতরম স্লোগান, বাইক চেজ এবং ট্রেনের উপর দৌড়ানোর দৃশ্য টিজারকে আরও রোমাঞ্চকর করেছে। পুরো ভিডিওতেই দেশপ্রেম আর লড়াইয়ের আবহ স্পষ্ট। প্রথম ঝলকেই ছবিটি নিয়ে প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। অনেকেই মনে করছেন, এটি হতে পারে জিতের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি।

এই ছবির মুক্তির দিনও জানানো হয়েছে টিজারের সঙ্গে। আগামী ২৭ মে বড়পর্দায় আসছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ফলে গরমের ছুটিতে দর্শকদের জন্য এটি হতে চলেছে বড় আকর্ষণ। ছবির পোস্টে লেখা হয়েছে, শাসকের হাতে যখন নিরীহ মানুষের রক্ত ঝরে, তখন বিপ্লবী নিজেই বিপ্লব হয়ে ওঠে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংহের জীবনকাহিনীই এই ছবির মূল ভিত্তি। এই বার্তা ছবির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ ভীষণ অসুস্থ হয়ে শয্যাশায়ী অরিজিৎ সিং! উঠতেই পারছেন না, গলা দিয়েও আওয়াজ বেরোচ্ছে না ঠিক করে! কী হয়েছে সবার প্রিয় গায়কের? নিজেই কী জানালেন তিনি?

পথিকৃৎ বসুর পরিচালনায় তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন জিৎ। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকেও, যিনি দুর্গা রায়ের ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি প্রযোজনা করেছে জিৎ ফিল্মওয়ার্কস এবং নন্দী মুভিজ। ২০২৫ সালের কালীপুজোর দিনে ছবির মহরত হয়েছিল। টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। অনেকেই জিতের প্রত্যাবর্তনকে দারুণ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার বলছেন, এই ছবিই সমালোচকদের জবাব দেবে।

You cannot copy content of this page