“গোটা ভারতে এমন ঘটনা অন্য কোনও রাজ্যে হয় না!” “নতুন হিন্দি ছবিকে জায়গা দিতে মাতৃভাষা বাদ, তামিলনাড়ুতে গিয়ে এমন কথা বলুন তো দেখি!” মন্তব্য ক্ষু’ব্ধ অভিনেতা সব্যসাচী চৌধুরী ও সাহেব চট্টোপাধ্যায়ের! একাধিক শো হাউসফুল, আবেগে আপ্লুত দর্শকরা করছেন অভিনেতাদের পায়ে হাত দিয়ে প্রণাম, চাইছেন আশীর্বাদ! এত ভালোবাসা পেয়েও প্রেক্ষাগৃহ থেকে সড়িয়ে দেওয়া হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’কে?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২০ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। মুখ্য চরিত্রে সব্যসাচী চৌধুরী এবং মা তারার ভূমিকায় পায়েল দে-র অভিনয় ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ছবিটি দেখার পর অনেক দর্শক আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এমনকী প্রেক্ষাগৃহে হল ভিজিটে গিয়ে দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন অভিনেতারা। কিন্তু মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই ছবিটির প্রদর্শন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া সত্ত্বেও কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে টলিপাড়ায়। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছে ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ছবির অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং সাহেব চট্টোপাধ্যায়ও। তাঁদের প্রশ্ন, বাংলা ছবির দর্শক ভালোবাসা দেওয়া সত্ত্বেও কেন প্রেক্ষাগৃহে ছবিটির পর্যাপ্ত জায়গা থাকবে না?

জানা গিয়েছে, আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে রাজশ্রী প্রোডাকশনস প্রযোজিত এবং যশরাজ ফিল্মস পরিবেশিত হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। এই ছবির মুক্তির কারণে প্রেক্ষাগৃহে পর্যাপ্ত শো পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে ‘সাধক বামাক্ষ্যাপা’। নির্মাতাদের দাবি, নতুন হিন্দি ছবিটিকে জায়গা দিতে গিয়ে ইতিমধ্যেই প্রদর্শিত বাংলা ছবিটির শো কমিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ মুক্তির পর থেকেই ‘সাধক বামাক্ষ্যাপা’ দর্শকদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছে। সপ্তাহের কাজের দিনেও একাধিক শো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। ফলে এমন একটি ছবির প্রদর্শন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় হতাশ নির্মাতারা। এই পরিস্থিতিতে প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত হয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত শিল্পীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব্যসাচী চৌধুরী প্রশ্ন তুলেছেন, দর্শকদের কাছ থেকে এত ভালোবাসা পাওয়ার পরেও কীভাবে একটি বাংলা ছবির সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে? তাঁর কথায়, ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া যথেষ্ট ইতিবাচক। প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি এবং তাঁদের ভালোবাসা ছবির সাফল্যেরই প্রমাণ। তা সত্ত্বেও যদি পর্যাপ্ত শো না পাওয়ার কারণে ছবিটি হল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তা অত্যন্ত হতাশাজনক। একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, বাংলা ছবির ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি মেনে নেওয়া যায় না। অন্য রাজ্যে নিজেদের ভাষার ছবির জায়গা নিয়ে মানুষ কতটা সচেতন, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। সাহেবের মতে, একটি হিন্দি ছবি মুক্তি পাচ্ছে বলে অন্য ভাষার ছবিকে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি দেশের অন্য রাজ্যে সহজে দেখা যায় না। তাই বাংলাতেই কেন এমন ঘটনা ঘটবে, সেই প্রশ্ন তুলেছেন অভিনেতা।

সাহেব চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘গোটা ভারতে এমন ঘটনা অন্য কোনও রাজ্যে হয় না। আপনি যদি তামিলনাড়ুতে গিয়ে বলেন যে হিন্দি সিনেমা আছে বলে আপনাদের ভাষার সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হবে। দেখুন তো ওঁরা মেনে নেন কিনা? আমার মনে হয় এই ঘটনার কোথাও হয় না। তাহলে এখানে কেন হবে?’ তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, বাংলা ছবির প্রেক্ষাগৃহে জায়গা পাওয়া নিয়ে কতটা অসন্তুষ্ট তিনি। অন্যদিকে, প্রযোজনা সংস্থা এসভিএফের প্রকাশিত বিবৃতিতেও একইভাবে ন্যায্য সুযোগের দাবি জানানো হয়েছে। নির্মাতাদের বক্তব্য, তাঁরা অন্য কোনও ছবি মুক্তি পাক, তা কখনও চান না এমন নয়। প্রত্যেকটি ছবিরই দর্শকদের কাছে পৌঁছনোর অধিকার রয়েছে। কিন্তু সেই সুযোগ দিতে গিয়ে ইতিমধ্যেই দর্শকদের ভালোবাসা পাওয়া অন্য একটি ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া উচিত নয়। তাঁদের মতে, দুটি ছবিই পাশাপাশি চলতে পারে এবং দর্শক নিজের পছন্দ অনুযায়ী ছবি বেছে নেওয়ার সুযোগ পেতে পারেন।

আরও পড়ুনঃ “আমি চাই সহজ মাঝে মাঝে ‘বোর’ হোক, ক্লান্ত হোক তবেই…” বাবা হারা ছেলেকে বড় করে তোলার ক্ষেত্রে কেন এমন ব্যতিক্রমী ভাবনা প্রিয়াঙ্কা সরকারের? রাহুলের মৃ’ত্যুর পর সহজের শৈশব আগলে রাখতে কোন বিশেষ শিক্ষায় বিশ্বাসী অভিনেত্রী? সব সময় সন্তানকে আনন্দে রাখার চেষ্টা কি আদৌ ঠিক, কী জানালেন তিনি?

প্রযোজনা সংস্থার বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তাঁদের কাছে অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে এবং কাজের দিনেও একাধিক শো হাউসফুল যাচ্ছে। অন্য কোনও ছবির মুক্তি বা সেই ছবির দর্শক খুঁজে নেওয়ার ক্ষেত্রে তাঁদের কোনও আপত্তি নেই বলেও স্পষ্ট করেছে সংস্থা। তবে একটি ছবি ভালো ব্যবসা করার পাশাপাশি দর্শকদের ভালোবাসা পাচ্ছে, এমন অবস্থায় সেটিকে সরিয়ে অন্য ছবিকে জায়গা করে দেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। তাই হল মালিকদের কাছে বিষয়টি পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয়েছে। নির্মাতাদের আশা, আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান বেরোবে, যাতে দুটি ছবিই প্রেক্ষাগৃহে চলতে পারে। সব মিলিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’-র ভবিষ্যৎ প্রদর্শন নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলা ছবির জন্য প্রেক্ষাগৃহে ন্যায্য সংখ্যক শো বরাদ্দের দাবি ঘিরে নতুন করে সরব হয়েছে টলিপাড়া।

You cannot copy content of this page