“আমি তোমার মা ও বাবা” ছেলের প্রথম জন্মদিনে মানসীর পোস্ট ঘিরে ফের চর্চায় বিচ্ছেদ জল্পনা? বিশেষ দিনের শুভেচ্ছাতেই কি সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিলেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে মানসী সেনগুপ্ত (Manosi Sengupta) একদিকে যেমন শক্তিশালী খলনায়িকার মুখ, অন্যদিকে সামাজিক মাধ্যমে তাঁর ব্যক্তিত্ব আর মতামত তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। কিন্তু তাঁর অভিনয় জীবনের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কম নয়। সম্পর্ক, পরিবার, দাম্পত্য নিয়ে সিদ্ধান্ত, সবকিছুতে তাঁকে ঘিরে নানান সময় নানান জল্পনা তৈরি হয়েছে। আর সাম্প্রতিক একটি পোস্ট সেই আলোচনাকেই যেন আবারও সামনে নিয়ে এসেছে!

প্রসঙ্গত, গত বছর আজকের দিনেই দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন অভিনেত্রী। কোল আলো করে এসেছিল, ফুটফুটে এক পুত্র সন্তান। তাই আজ ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। যার থেকেই শুরু হয়েছে নতুন করে আলোচনা। সন্তানের বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এমন কিছু কথা লিখেছেন, যেখানে নিজেকে সন্তানের মা ও বাবার দুই ভূমিকাতেই থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিনেত্রী কথায়, “আমিই মা, আমিই বাবা!”

এই মন্তব্যের পর থেকেই নেটিজেনদের একাংশ ধরে নিচ্ছেন, তাঁর দাম্পত্য জীবনে হয়তো আবারও দূরত্ব তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে তিনি নিজে সরাসরি কিছু জানাননি, তবুও তাঁর কথার ব্যাখ্যা খুঁজতে ব্যস্ত অনেকেই। এর আগেও তাঁর দাম্পত্য নিয়ে নানান খবর সামনে এসেছে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, আবার কখনও ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার খবর, সব মিলিয়ে তাঁর ব্যক্তিগত জীবন যেন সবসময়ই আলোচনায় থেকেছে।

দ্বিতীয়বার মা হওয়ার সময়ও তিনি অনেককে চমকে দিয়েছিলেন। পরে জানা যায়, সেই সময় স্বামীর সঙ্গে সম্পর্কের জট কিছুটা কাটিয়ে উঠেছিলেন তিনি। এখন তাঁর ছেলে এক বছরে পা রাখায়, সেই শুভেচ্ছা বার্তাকে ঘিরে আবারও পুরনো জল্পনা সামনে এসেছে। আরও একটি বিষয় এই আলোচনাকে বাড়িয়ে দিয়েছে, সন্তানের পদবি নিয়ে তাঁর সিদ্ধান্ত। ছেলের ক্ষেত্রে নিজের পদবি ব্যবহার করলেও মেয়ের ক্ষেত্রে বাবার পদবি রয়েছে।

আরও পড়ুনঃ প্রথম দাম্পত্যে ভাঙন, দ্বিতীয় স্বামীর আকস্মিক মৃ’ত্যু! এক বছরের মধ্যেই মা ও ভাইকে হারিয়েছেন অভিনেত্রী চুমকি চৌধুরী! নিঃসঙ্গ জীবনে নিজেকে কীভাবে সামলে আজও এগিয়ে চলেছেন তিনি?

এই পার্থক্যও অনেকের নজর এড়ায়নি। তার সঙ্গে তাঁর সাম্প্রতিক পোস্টের বক্তব্য মিলিয়ে অনেকেই মনে করছেন, ব্যক্তিগত সম্পর্কে নতুন কোনও পরিবর্তন ঘটেছে কি না। তবে, মানসী আগেও স্পষ্ট করে জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে সবকিছু প্রকাশ্যে আনতে তিনি স্বচ্ছন্দ নন। তিনি মনে করেন, সম্পর্ক ভালো বা খারাপ যাই হোক, তা একান্তই ব্যক্তিগত বিষয় এবং কবে, কীভাবে তা জানাবেন, সেই সিদ্ধান্ত তাঁরই। এমনকি নিজের সঙ্গী বা পরিবারের সদস্যদেরও তিনি কখনও জোর করে ক্যামেরার সামনে আনতে চান না।

You cannot copy content of this page