প্রতি সপ্তাহের মতোই বাংলা টেলিভিশনের (Bengali Television) টিআরপি তালিকা (TRP List) ঘিরে আবারও বেড়েছে উত্তেজনা। মার্চের তৃতীয় সপ্তাহের ফলাফল প্রকাশ হতেই স্পষ্ট যে আবারও দর্শকের পছন্দে বড়সড় পালাবদল ঘটেছে। ২০ মার্চ, শুক্রবার প্রকাশিত এই টিআরপিতে (TRP) দেখা যাচ্ছে, পুরনো ও নতুন ধারাবাহিকের মধ্যে জোর টক্কর চলছে। কে এগিয়ে, কে পিছিয়ে? সেই লড়াইয়ে এবার তৈরি হয়েছে একেবারে নতুন সমীকরণ!
এই সপ্তাহে শীর্ষস্থান দখল করেছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta), ৬.২ নম্বর নিয়ে। টানটান আবেগ, সম্পর্কের জটিলতা আর গল্পের ধারাবাহিকতা মিলিয়ে এই ধারাবাহিক আবারও দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। অনেক ওঠানামার পর আবারও প্রথম স্থানে ফিরে এসে নিজের শক্ত অবস্থান প্রমাণ করল এই মেগা। এবার দ্বিতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) এবং ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok), দু’টিই ৫.৮ নম্বর পেয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ‘জোয়ার ভাঁটা’ সম্প্রচারের সময় পরিবর্তনের পরও দর্শকের আগ্রহ কমেনি। আগে রাত ৯টার স্লটে থাকলেও নতুন ধারাবাহিকের জন্য সেটি সরিয়ে ৮:৩০-এ নিয়ে আসা হয়। সেই সময়েই বিপরীতে ছিল ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Vidya Banerjee), যা বরাবরই টিআরপির প্রথম সারিতে থাকে। তবুও সেই কঠিন প্রতিযোগিতায় ‘জোয়ার ভাঁটা’ বেশি নম্বর পেয়ে এগিয়ে থাকায় তা নিঃসন্দেহে বড় চমক।
এবার তৃতীয় স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৫.৭ নম্বর নিয়ে। কিছুটা সময় পিছিয়ে থাকার পর আবার ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করছে এই ধারাবাহিক। অন্যদিকে, চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৫.৫ নম্বর পেয়ে। ধারাবাহিকটি ধারাবাহিকভাবেই নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya) এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Vidya Banerjee), দু’টিই ৫.৩ নম্বর পেয়েছে।
আরও পড়ুনঃ “ভাল শিল্পী মানেই ভালো মানুষ নয়, পৃথিবীর সকল সফল শিল্পীরা ভীষণ খারাপ”, বি*স্ফোরক মন্তব্যে রূপঙ্কর বাগচী! বাংলার শিল্পীদের মধ্যে, ‘খারাপ মানুষ’ হিসেবে কার দিকে ইঙ্গিত করলেন পুরস্কারজয়ী গায়ক?
এবার টপ ফাইভের বাইরে ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে ‘গঙ্গা’ (Ganga), যা শুরুর সপ্তাহেই ৫.২ নম্বর পেয়েছে। পাশাপাশি ‘কুসুম’ (Kusum) ৫.০ এবং ‘আমাদের দাদামণি’ (Dadamani) ৪.৫ নম্বর নিয়ে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। এই সপ্তাহের টিআরপি তালিকা আবারও প্রমাণ করল যে সময় বদলালেও ভালো গল্পের জাদুই শেষ কথা। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা– TRP list of Bengali Television for 3rd Week Of March | 20th March | Friday
BT •• পরিণীতা 6.2
2nd •• জোয়ার ভাঁটা, পরশুরাম 5.8
3rd •• তারে ধরি ধরি মনে করি 5.7
4th •• রাঙামতি 5.5
5th •• ও মোর দরদিয়া, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি 5.3
•• Trending
কুসুম 5.0
গঙ্গা (Opening) 5.2
দাদামণি 4.5






