স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এর মধ্যে সবথেকে জনপ্রিয় বোধহয় গাঁটছড়া।টিআরপি নম্বর বাড়ে কমে কিন্তু শীর্ষস্থানটা গত ৭ সপ্তাহ ধরে বজায় রেখেছে স্টার জলসার এই সিরিয়াল। সোলাঙ্কি এবং গৌরবের গাঁটছড়া দেখতে সাধারণ মানুষ বেশ পছন্দ করছেন।
একদম প্রাইম টাইমে দেখানো হয় এই সিরিয়াল। এই জায়গার জন্য যে যোগ্যতা এই সিরিয়ালেল থাকা দরকার তাই সিরিয়ালের আছে বলে মত নেটিজেনদের। বর্তমানে একের পর এক টুইস্ট এসেই যাচ্ছে সিরিয়ালে।
সিংহ রায় পরিবারে এখন ঝড় উঠেছে রাহুলের জন্য। রাহুল যে দ্যুতিকে প্রেগন্যান্ট করে পালিয়েছে একথা সকলেই জানেন। এই কারণে বিনীতার সঙ্গে রাহুলের এঙ্গেজমেন্ট হতে দেওয়া হয় না। ঋদ্ধিমান রাহুলকে নির্দেশ দেয় যে তাকে দ্যুতিকে বিয়ে করে তার সন্তানের দায়িত্ব নিতে হবে।
অন্যদিকে ধারাবাহিকে আসতে চলেছে বড়োসড়ো টুইস্ট। পাড়ার লোকেরা দ্যুতির অন্তঃসত্ত্বা অবস্থার কথা জেনে গেছে।তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পাড়ার লোকেরা তাদের বাড়ির সামনে হামলে পড়েছে। এই দেখে ভয় পেয়ে দ্যুতি খড়িকে ফোন করে তাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে।
সেই সময় শ্রুতির স্কুটির পেছনে বসে ছিল খড়ি। তাড়াহুড়োর মুখে স্কুটির সঙ্গে সরাসরি ধাক্কা হয় একটি গাড়ির।জানা যাচ্ছে এই গাড়িতে চালক হিসেবে যিনি রয়েছেন তিনি নয়া টুইস্ট হিসেবে আসতে চলেছেন সিরিয়ালে।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!