প্রায় এক দশকের অপেক্ষা, একাধিক ব্যর্থতা আর মানসিক লড়াইয়ের পর অবশেষে সুখবর এলো জনপ্রিয় এই অভিনেত্রীর জীবনে। বহুদিন ধরেই মাতৃত্বের স্বপ্ন দেখছিলেন তিনি, কিন্তু সেই পথটা মোটেও সহজ ছিল না। একাধিকবার চেষ্টা করেও সন্তানের মুখ দেখার আশা ভেঙে গিয়েছে মাঝপথেই। তবুও থেমে যাননি, বারবার নতুন করে শুরু করেছেন। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন এই বিশেষ খবর, আর তাতেই আনন্দে ভাসছেন অনুরাগীরা।
দীর্ঘদিনের কষ্টের পর এই মুহূর্ত যেন তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে উঠেছে। সম্প্রতি তিনি স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন, যেখানে দু’জনের হাতেই ধরা একটি সংবাদপত্র। সেই কাগজেই লেখা রয়েছে তাঁদের জীবনের সবচেয়ে বড় ঘোষণা। পাশাপাশি আরেকটি ছবিতে দেখা গেছে ছোট্ট শিশুর জুতো, যা নতুন জীবনের আগমনের ইঙ্গিত দিচ্ছে। এমনকি একটি ছবিতে তাঁদের পোষ্যর সঙ্গেও শেয়ার করা হয়েছে আলট্রাসনোগ্রাফির ছবি। সব মিলিয়ে পোস্টটি যেন এক আবেগঘন গল্প বলছে, যেখানে রয়েছে অপেক্ষা, আশা আর ভালোবাসার মিশেল।
এই পোস্টের ক্যাপশনেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তাঁদের এই যাত্রা সহজ ছিল না, কিন্তু এখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই সুখবর এলেও এর পেছনে রয়েছে গভীর কষ্টের স্মৃতি। কিছুদিন আগেই তিনি নিজেই জানিয়েছিলেন, অতীতে তাঁকে গর্ভপাতের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানা যায়। এমনকি একবার মাতৃত্বের খবর ঘোষণা করার জন্য প্রস্তুত থাকলেও, শেষ মুহূর্তে সেই স্বপ্ন ভেঙে যায়।
সেই অভিজ্ঞতা এতটাই কঠিন ছিল যে, তিনি নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারেননি। ভিডিওর মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন সেই দুঃখের কথা। সেই স্মৃতি এখনও তাজা, কিন্তু এবার তিনি নতুন আশার আলো দেখছেন। এই দীর্ঘ পথ চলার শেষে স্যারোগেসির মাধ্যমে তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এই সিদ্ধান্ত নেওয়াটাও সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত এই পথেই এগিয়েছেন তাঁরা। তাঁর কথায়, এই যাত্রা তৈরি হয়েছে ভালোবাসা, ধৈর্য আর আশার উপর দাঁড়িয়ে। এখন দিন গোনা শুরু হয়েছে নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য।
আরও পড়ুনঃ “অর্থহীন ইন্টারভিউ…আমাকে কী প্রশ্ন করত?” রাহুল অরুণোদয়ের ‘সহজ কথা’-য় কখনও কেন আসেননি? স্বামীকে হারানোর পর সেই প্রশ্নেই মুখ খুললেন প্রিয়াঙ্কা! অবশেষে ভাঙলেন নীরবতা, রয়ে গেছে আক্ষেপ? তিক্ততা নাকি অন্য কিছু, জানালেন আসল কারণ?
এই খবর প্রকাশ্যে আসতেই একের পর এক শুভেচ্ছা বার্তা ভেসে আসছে। সহকর্মী থেকে শুরু করে ভক্ত, সকলেই তাঁদের এই নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন। নিশ্চই ভাবছেন কার কথা হচ্ছে? বলিউড অভিনেত্রী তথা বিগ বসের প্রতিযোগী ‘সম্ভাবনা শেঠ’ এই সুখবরটি ভাগ করে নিয়েছেন। ২০১৬ সালে স্বামী অবিনাশ দ্বিবেদীর সঙ্গে তাঁর বিয়ে হয়। দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের পর অবশেষে তাঁদের পরিবার পূর্ণ হতে চলেছে। অতীতের কষ্টকে পিছনে ফেলে এখন নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছেন তিনি। তাঁর এই লড়াই অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, যেখানে হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার গল্পই সামনে এসেছে।






