দারুণ সুখবর! ৫৪ বছরে ফের বাবা হচ্ছেন কাঞ্চন মল্লিক? দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা শ্রীময়ী? কবে আসছে কৃষভির ভাই বা বোন? টলিপাড়ায় শুরু কানাঘুষো!

টলিউডে আবারও চর্চার কেন্দ্রে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। সম্প্রতি ভোট দেওয়ার পর সমাজ মাধ্যমে কিছু ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের দাবি, শ্রীময়ী নাকি ফের অন্তঃসত্ত্বা! সেই কারণেই অভিনেত্রীর পোশাক, চেহারার বদল এবং ছবিতে নিজেকে আড়াল করার ভঙ্গি ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি দম্পতি। তবু নেটপাড়ায় প্রশ্ন একটাই, তবে কি দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তাঁরা?

আর সেই সঙ্গে ৫৪ বছর বয়সে তৃতীয়বার বাবা হতে চলেছেন কাঞ্চন? এই জল্পনাই এখন আলোচনার বিষয়। পরিবার ঘনিষ্ঠ মহলেও নাকি এই সুখবর নিয়ে কানাঘুষো চলছে বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই আলোচনা ছিল। ২০২৪ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় কাঞ্চনের। তার কিছুদিন পরেই ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীর সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। পরে মার্চ মাসে সামাজিক অনুষ্ঠানও হয়।

দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও বিয়ের পর দুজনেই নতুন জীবন শুরু করেন। বয়সের ব্যবধান নিয়েও কম সমালোচনা হয়নি। কাঞ্চনের বয়স এখন ৫৪, অন্যদিকে শ্রীময়ী এখনও তিরিশের গণ্ডি পার করেননি। তা সত্ত্বেও দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। বিয়ের বছরেই আরও এক সুখবর আসে তাঁদের জীবনে। আইনি বিয়ের সাড়ে আট মাসের মাথায়, ২ নভেম্বর জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান কৃষভি। প্রথমবার মা হতে চলেছেন, এমন খবর কিন্তু আগেভাগে কাউকে বুঝতে দেননি শ্রীময়ী।

এমনকি বেবিবাম্প নিয়েই বিদেশ সফর, উৎসবের অনুষ্ঠান এবং একাধিক প্রকাশ্য উপস্থিতিতেও বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। সন্তান জন্মের পরই সামনে আসে সেই খবর। তাই এবারও অনেকেই মনে করছেন, যদি সত্যিই তিনি অন্তঃসত্ত্বা হন, তবে আগের মতোই সবকিছু আড়াল করে রাখছেন দম্পতি। ভোটের দিন প্রকাশিত ছবিগুলো ঘিরেই মূলত নতুন জল্পনার সূত্রপাত। সেখানে শ্রীময়ীকে ঢিলেঢালা পোশাকে দেখা যায়।

ওড়না সামনে টেনে রাখা ছিল, মুখেও কিছুটা ফোলাভাব লক্ষ্য করেছেন অনেকে। সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশের দাবি, তিনি হয়তো বেবিবাম্প ঢাকার চেষ্টা করেছেন। কেউ লিখেছেন, খুব শিগগিরই সুখবর আসতে পারে। আবার কেউ মনে করছেন, সবটাই কল্পনা, ছবি দেখে এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। তবে এই মুহূর্তে কৌতূহল কিন্তু কমেনি একটুও। অন্যদিকে কাঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা থামেনি।

আরও পড়ুনঃ “হিন্দু-মুসলিম বলে আলাদা কেউ নেই…” ভোটের ফল ঘোষণার দিনেই বড় উপলব্ধি সৌমিতৃষার! প্রচারের অভিজ্ঞতায় আবেগঘন বার্তা অভিনেত্রীর! কী এমন দেখলেন?

উল্লেখ্য, প্রথম পক্ষের ছেলে ওশের সঙ্গে তাঁর দূরত্বের খবর আগেই সামনে এসেছে। কাঞ্চন নিজেও এই নিয়ে আক্ষেপ করেছেন বহুবার। যদিও প্রাক্তন স্ত্রী পিঙ্কির দাবি, তিনি কখনও ছেলেকে আটকাননি, ছেলে নিজেই বাবার সঙ্গে যোগাযোগ রাখতে চায় না। বর্তমানে শ্রীময়ী ও ছোট মেয়ে কৃষভিকে নিয়েই নতুন সংসারে ব্যস্ত কাঞ্চন। এখন দেখার, এই নতুন জল্পনা সত্যি প্রমাণিত হয় কি না। নাকি ভোটের দিনের কয়েকটি ছবিকেই ঘিরে তৈরি হয়েছে আরেক দফা টলিপাড়ার গুঞ্জন। সময়ই তার উত্তর দেবে।

You cannot copy content of this page