“এগুলো জামা! বাঙালির সংস্কৃতি অধঃপতনের জন্য এরাই দায়ী, আর কত নিচে নামাবেন নিজেদের?” “বুড়ো বয়সে উদ্ভট সাজ, পুরো পাগলী লাগছে” মনামী ঘোষের সাহসী ফ্যাশনে দেখে নেটপাড়ায় কটাক্ষের বন্যা!

গত বৃহস্পতিবারের এক অনুষ্ঠানে অভিনেত্রী মনামী ঘোষের উপস্থিতি ঘিরে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। কারণ, তাঁর পোশাক ছিল একেবারেই আলাদা ধাঁচের। সাধারণ স্কার্ট ও টপ নয়, বরং বিশেষভাবে তৈরি একটি থিমভিত্তিক পোশাকে দেখা যায় তাঁকে। স্কার্টের ভিতরে ব্যবহার করা হয়েছিল লোহার কাঠামো, যার উপর কাপড় বসিয়ে ছাতার মতো ছড়ানো ডিজাইন করা হয়। সেই পোশাকে ছিল ছোটদের আঁকা নানা দৃশ্যের ছবি। গাছ, বাড়ি, নদী, নৌকা, আকাশ, পাখি মিলিয়ে যেন ছোটবেলার আঁকার খাতা জীবন্ত হয়ে উঠেছিল। অনুষ্ঠানে ঢুকতেই মনামীর এই সাজ নজর কেড়ে নেয় সকলের। তবে প্রশংসার পাশাপাশি ট্রোলও শুরু হয় দ্রুত।

পোশাকের সঙ্গে মনামীর হাতে দেখা যায় হলুদ রঙের একটি নৌকা। দেখতে অনেকটা ছোটদের কাগজ ভাঁজ করে বানানো নৌকার মতো। একই রঙের কাগজ দিয়ে তাতে হাতলও তৈরি করা হয়েছিল, যাতে সহজে হাতে ধরা যায়। সেই নৌকার গায়ে লেখা ছিল, “ছুটি ছুটি”। এই বিশেষ সাজের পিছনে কী ভাবনা ছিল, তা নিয়েও কৌতূহল তৈরি হয়। সংবাদমাধ্যমের সামনে মনামী বলেন, “এই স্কার্টটা লোহা দিয়ে স্ট্রাকচার করা, আর উপরে যে আঁকাগুলো দেখা যাচ্ছে সেটা একটা এনজিও-র বাচ্চাদের করা পেইন্টিং। ওরা যেটা এঁকেছে, সেটাই পেস্ট করা হয়েছে।” তাঁর কথায়, এই পোশাকের মাধ্যমে শিশুদের সৃষ্টিশীলতাকেও তুলে ধরা হয়েছে।

এরপর নিজের শৈশবের স্মৃতির কথাও জানান অভিনেত্রী। মনামী বলেন, “থিমের নাম ছুটি ছুটি। আমাদের ছোট বেলায় হত। গরমের ছুটিতে দূরদর্শনে হত ছুটি ছুটি।” তিনি আরও জানান, ছোটবেলায় বৃষ্টি হলে কাগজের নৌকা বানিয়ে জলে ভাসানো, ছবি আঁকা, ছুটির দিনের আনন্দ এই সব স্মৃতি থেকেই পোশাকের ভাবনা এসেছে। তাঁর কথায়, “গরমের ছুটিতে আমরা যেমন, বৃষ্টি হলে নৌকা বানিয়ে ছাড়তাম। পেইন্ট করতাম। এগুলো মাথায় রেখেই এই পোশাকটা ডিজাইন করা হয়েছে।” অর্থাৎ পোশাকটি শুধুই ফ্যাশন নয়, তার সঙ্গে জড়িয়ে আছে নস্টালজিয়া ও শৈশবের আবেগও।

তবে নেটদুনিয়ার একাংশ এই সাজ দেখে মজার মন্তব্য করতে শুরু করেন। একজন লেখেন, “কখনো কাঁথা দিয়ে জামা বানায়, আবার কখনো যা না তাই বানিয়ে পরে মিডিয়ার সামনে হাজির হয়। এখন মনে হচ্ছে ছোটবেলার ড্রইং খাতার পৃষ্ঠা গায়ে দিয়ে এসেছে।” আরেকজনের মন্তব্য, “এই তো পাওয়া গিয়েছে আমাদের বাসন মেজে রাখার ঝুড়িটা। নিয়ে গিয়ে নীচটা কেটে জামা বানিয়েছে বুড়িটা। তাই তো ভাবি গেল কই।” আবার কেউ লেখেন, “উরফির ছোট বোন বরফি।” আরও একটি মন্তব্যে দেখা যায়, “বুড়ো বয়সে কচি সাজ।” ফলে পোশাকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আরও পড়ুনঃ “রেওয়াজ ছেড়ে পড়াশোনায় মন দে, এসব কখনও ওঁরা বলবে না” মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফল ‘সারেগামাপা’ খ্যাত আরাত্রিকা সিনহার! শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা! গানের পাশাপাশি পড়াশোনাতেও দারুণ সাফল্যে উচ্ছ্বসিত ‘খুদে কমরেড’, পেলেন কত নম্বর?

মনামী ঘোষ দীর্ঘদিন ধরেই বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ। ছোট পর্দা দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হলেও পরে সিনেমা, সিরিজ ও মিউজিক ভিডিওতেও তিনি নিজের ছাপ রেখেছেন। মাত্র ১৭ বছর বয়সে ‘সাত কহোঁ’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। এরপর ‘বিন্নি ধানের খই’, ‘এক আকাশের নিচে’ এবং ‘ইরাবতীর চুপকথা’ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বড় পর্দায় তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বেলাশেষে’, ‘বেলাশুরু’, ‘পদাতিক’ এবং ‘ভূতের ভবিষ্যৎ’। এছাড়াও ‘আইলো উমা বাড়িতে’, ‘কল্কি’ ও ‘ভিটামিন এম’-এর মতো মিউজিক অ্যালবামেও দেখা গিয়েছে তাঁকে।

You cannot copy content of this page