জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ এখনও শেষ হয়নি, কিন্তু তার আগেই বড় সুখবর পেলেন প্রতিযোগী আয়ুষ গুপ্তা! ট্রফি কার হাতে উঠবে তা নিয়ে যখন দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ, ঠিক সেই সময়েই নতুন সাফল্যের খবর সামনে এল। ইসলামপুরের এই তরুণ শিল্পী শুরু থেকেই নিজের গানের দক্ষতায় বিচারক ও দর্শকদের নজর কেড়েছেন। প্রথম পর্ব থেকেই তিনি অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে উঠে আসেন। এখন প্রতিযোগিতার ফাইনাল পর্বের আগে তাঁর নতুন কাজের সুযোগ পাওয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস আরও বেড়েছে।
অনেকেই মনে করছেন, এত অল্প সময়েই আয়ুষ নিজের আলাদা পরিচয় তৈরি করে ফেলেছেন। শো শেষ হওয়ার আগেই তাঁর এই অর্জন বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়ুষ গুপ্তার যাত্রা শুরু হয়েছিল ‘সারেগামাপা’-র মঞ্চ থেকেই। সেখানে একের পর এক গানে তিনি প্রশংসা কুড়িয়েছেন। বিচারকদের ইতিবাচক মন্তব্যের পাশাপাশি দর্শকদের ভোটেও তিনি ধারাবাহিকভাবে এগিয়ে থেকেছেন। চলতি মরশুমে ‘টপ ৫’-এ জায়গা করে নেওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। শুধু প্রতিযোগিতা নয়, তাঁর গানের পরিপক্বতা এবং মঞ্চে আত্মবিশ্বাস অনেকের নজর কেড়েছে।
সেই কারণেই তিনি শুরু থেকেই জয়ের অন্যতম দাবিদার বলে বিবেচিত হচ্ছেন। এখন নতুন সুযোগ পাওয়ার পর তাঁর ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী অনুরাগীরা। সম্প্রতি জানা গিয়েছে, জি বাংলার আসন্ন মেগা ধারাবাহিক “অন্নপূর্ণার লক্ষ্মীরা”-তে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করতে চলেছেন আয়ুষ। ধারাবাহিকটির নতুন প্রোমোতে যে আবহ সঙ্গীত শোনা যাচ্ছে, সেখানে নিজের কণ্ঠ দিয়েছেন তিনি। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকে এই সুযোগ পাওয়া যে কোনও নতুন শিল্পীর কাছেই বড় পদক্ষেপ। বিশেষ করে প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই এমন সুযোগ পাওয়া খুব একটা দেখা যায় না।
ফলে আয়ুষের এই সাফল্যকে অনেকে তাঁর প্রতিভার স্বীকৃতি হিসেবেই দেখছেন। ছোটপর্দায় নতুন পরিচয়ে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এই সুখবরটি নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন আয়ুষ গুপ্তা। খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনুরাগীরা কমেন্টে ভালোবাসা ও অভিনSAন্দনে ভরিয়ে দেন তাঁর পোস্ট। অনেকেই লিখেছেন, আয়ুষ এখন শুধু রিয়্যালিটি শোর প্রতিযোগী নন, তিনি ইতিমধ্যেই পেশাদার গায়ক হিসেবে নিজের জায়গা তৈরি করছেন। কেউ কেউ বলেছেন, এই সুযোগ তাঁর পরিশ্রমের ফল।
আরও পড়ুনঃ বিধানসভায় তৃণমূলের ভরাডুবির পরেই, চরম অসুস্থ বরানগরের পরাজিত তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়! নির্বাচনে হারার ধাক্কা, তারপর ভা’ঙল শরীরও! হঠাৎ কী হয়েছে অভিনেত্রীর?
আবার অনেক দর্শকের মতে, সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে এই তরুণ শিল্পীর জন্য। সামাজিক মাধ্যমে তাঁর এই সাফল্য নিয়ে আলোচনা এখন তুঙ্গে। প্রসঙ্গত, এবারের ‘সারেগামাপা’ মরশুমে আয়ুষ গুপ্তাকে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম শক্তিশালী দাবিদার বলেই মনে করছেন অনেক দর্শক। কারণ প্রতিযোগিতার পাশাপাশি কাজের জগতেও তিনি বড় পদক্ষেপ নিয়ে ফেলেছেন। নতুন ধারাবাহিকের গান তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলেও মনে করা হচ্ছে। একদিকে ফাইনালের উত্তেজনা, অন্যদিকে নতুন প্লে-ব্যাকের সূচনা, সব মিলিয়ে এখন আয়ুষকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার, ট্রফির লড়াইয়েও তিনি শেষ হাসি হাসতে পারেন কি না।






