“বেঞ্চ বদল, সরকার বদল, এবার…” রাজ্যে পালাবদলের পর আরজি কর মামলায় নয়া মোড়! রত্না দেবনাথের জয়ের পরই, খোলা হচ্ছে ‘অভয়া’র ফাইল? ডিভিশন বেঞ্চ বদল হতেই বিচার নিয়ে বি’স্ফোরক, আন্দোলনের মুখ প্রধান মুখ কিঞ্জল নন্দ?

বাংলায় সরকার বদলের পর এবার আরজি কর মামলাতেও এল বড় পরিবর্তন। যে মামলা ২০২৪ সালে রাজ্য রাজনীতিকে তোলপাড় করে দিয়েছিল, সেই মামলায় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ আর শুনানি করবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে এখন বিষয়টি গিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। এই পরিবর্তনের জেরে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। রাজ্যের অন্যতম আলোচিত এই মামলায় আদালতের এই পদক্ষেপকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বেড়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে। এর মধ্যেই মুখ খুললেন অভিনেতা তথা আরজি কর আন্দোলনের অন্যতম পরিচিত মুখ কিঞ্জল নন্দ।

তিনি স্পষ্ট জানালেন, এখন একটাই দাবি বিচার। কিঞ্জল নন্দ এদিন বলেন, “বিচারটা যত তাড়াতাড়ি পাব এটাই আশা, আর কিছু নয়।” আদালতের কোন বেঞ্চে মামলা যাবে বা কী পরিবর্তন হচ্ছে, তা নিয়ে তিনি খুব বেশি মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, “কী বদল হচ্ছে, না হচ্ছে এত বুঝি না, এত জানিও না। অনেকদিন ধরেই অনেক কিছুই দেখছি, অনেক কিছুই শুনছি। কী যে হচ্ছে বোঝা যাচ্ছে না।” তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা ঘটনার সাক্ষী থেকেও সাধারণ মানুষ এখনও মূল বিচারের অপেক্ষায় রয়েছেন। তাই তাঁর দাবি, “কিছুই না, শুধু বিচারটা যেন হয়, আসল দোষীরা যেন ধরা পড়ে এটাই চাই।”

একই সঙ্গে তিনি আরও বলেন, “যে কমিশন হোক, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ যাই হোক শুধু চাই বিচারটা হোক।” এই মামলার সঙ্গে জড়িত আর এক গুরুত্বপূর্ণ নাম অভয়ার মা রত্না দেবনাথ। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হিসেবে পানিহাটি কেন্দ্র থেকে লড়েছিলেন। ভোটের ফল প্রকাশের পর ওই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। ফলে অনেকের মধ্যেই নতুন করে আশা তৈরি হয়েছে, এবার কি অভয়া ন্যায্য বিচার পেতে পারেন? এই প্রসঙ্গে কিঞ্জল নন্দ বলেন, “অবশ্যই, আশা তো আছেই, বিচার হবে।” তিনি জানান, নতুন সরকার ইতিমধ্যেই বলেছে পুরনো বহু ফাইল আবার খোলা হবে।

সেই প্রতিশ্রুতির দিকেও নজর রাখছেন আন্দোলনকারীরা। কিঞ্জল আরও বলেন, “নতুন যে সরকার এসেছে তারা তো বলেছে, সমস্ত ফাইল পুনরায় খোলা হবে। শুধু তো এটা নয়, যে আর্থিক দুর্নীতি শুনেছি স্বাস্থ্য ক্ষেত্রে সেগুলোও যেন সামনে আসে, সেটাই চাইব।” তাঁর মতে, শুধু একটি মামলা নয়, স্বাস্থ্য ব্যবস্থায় যদি কোনও অনিয়ম থেকে থাকে, তাও সামনে আসা দরকার। তিনি বলেন, “মানুষ অনেক আশা নিয়ে নিয়েছে ওঁদের। এইটাই চাই আর কী।” সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন নতুন প্রশাসনের বড় পরীক্ষা বলেও মনে করছেন অনেকেই। আরজি কর মামলার পাশাপাশি অন্যান্য অভিযোগের তদন্তও দ্রুত হোক, এমন দাবিও জোরালো হচ্ছে।

আরও পড়ুনঃ “এক সেকেন্ডের অসাবধানতাতেই বদলে গিয়েছিল পুরো জীবন”, মঞ্চ থেকে পড়ে গু’রুতর চো’ট পান, তারপর ৭ বার অস্ত্র’পচার! আজও তীব্র শারীরিক য’ন্ত্রণা নিয়েই প্রতিদিন লড়াই করে চলেছেন মধুবন্তী মৈত্র! এত কষ্টের পরেও কীভাবে মানসিক ভাবে নিজেকে শক্ত রাখেন তিনি?

এদিকে আদালতে বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়েছে, রাজ্য সরকার সম্ভবত আরজি কর মামলায় একটি কমিশন গঠনের পথে এগোচ্ছে। সেই কারণেই আপাতত এই মামলা শোনার প্রয়োজন নেই বলে মত আদালতের। পাশাপাশি বলা হয়েছে, যে ডিভিশন বেঞ্চ পর্যাপ্ত সময় দিতে পারবে, তাদের কাছেই শুনানি হওয়া উচিত। মঙ্গলবার এই মামলায় সিবিআই আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। আগের শুনানিতে আদালত জানিয়েছিল, সিবিআই চাইলে নতুন করে সন্দেহভাজন ও সাজাপ্রাপ্তদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে। উল্লেখ্য, নির্বাচনের ফলের পর বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, “আরজিকর এবং সন্দেশখালির ঘটনায় কমিশন তৈরি হবে। শুধু বাংলা নয়, সারা দেশে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করব আমরা।”

You cannot copy content of this page