“আমি তিনটে সরকারের আমলেই গান করেছি, কখনোই আমরা-ওরা…” বিজেপি আমলে শিল্পীদের কাজের পরিবেশ ও ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ইমন চক্রবর্তী! “শিল্পী মানে সম্মানশ্রী পেতে পদলেহন করে পাঁচালি গাওয়া নয়!” “এমন পাঁচালি গাইলেন ঘট উল্টে গেল” পাঁচালিপিসি উল্টোসুরে পাঁচালি গাইছে, নেটপাড়ায় তীব্র কটাক্ষ!

ব্যক্তিগত জীবনের মুহূর্ত হোক কিংবা নতুন গানের ঝলক, সবটাই নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি বরাবরই চোখে পড়ার মতো। সম্প্রতি নতুন সরকার গঠনের পর শিল্পীমহলে কাজের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই ইমন নিজের মতামত জানিয়ে আগেই বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিল্পীদের কাজ পাওয়া বা না পাওয়ার সংস্কৃতি বদলানো উচিত। তবে, গায়িকার পিছু যেন কিছুতেই বিতর্ক ছাড়ে না! নতুন সরকারের আগমনে টলিউড এবং সংগীতজগতে কাজের পরিবেশ বদলাবে কি না, তা নিয়ে এখন জোর চর্চা চলছে। আর সেই আলোচনার মাঝেই ইমনের এক ভাইরাল ভিডিও এবং তাকে ঘিরে ওঠা প্রতিক্রিয়া নতুন করে কেড়েছে নজর।

নতুন গান প্রকাশের পাশাপাশি এই মন্তব্য ঘিরেই এখন তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে। বিশেষ করে একটি ভাইরাল ভিডিও সামনে আসার পর বিষয়টি আরও বড় আকার নিয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে গায়িকাকে প্রশ্ন করা হয়, আগের সরকারের সময় শিল্পী হিসেবে কখনও কোনও সমস্যার মুখে পড়তে হয়েছে কি না অথবা বর্তমান সরকারের আমলেও তেমন কোনও সম্ভাবনা তিনি দেখছেন কি না। উত্তরে ইমন স্পষ্টভাবে বলেন, “আমি তো তিনটে সরকারের আমলেই গান-বাজনা করেছি, আমায় কখনোই আমরা-ওরা এসবের মধ্যে দিয়ে যেতে হয়নি। আর আমার এটাও বিশ্বাস যে আগামী দিনেও এরকম কিছু হবে না।”

এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, “যার প্রতিভা থাকে, যাকে মানুষ ভালোবাসে এবং যে নিজের কাজটা ধরে চলে, তাদের যে সরকার আসুক না কেন কাজটা তো করতেই হবে।” পাশাপাশি নতুন নির্বাচিত সরকারকে শুভেচ্ছাও জানান তিনি। তাঁর কথায়, “সুতরাং সেক্ষেত্রে অনেক আশাবাদী এবং নতুন নির্বাচিত সরকারকে অনেক শুভেচ্ছা।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ইমনের এই বক্তব্য সামনে আসার পর অনেকেই তাঁর পুরনো রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে সমালোচনা শুরু করেন। বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অতীতে গাওয়া উন্নয়নের পাঁচালি এবং প্রচারের বিষয়টি নিয়ে কটাক্ষ করতে দেখা যায় বহু নেটিজেনকে।

একজন লেখেন, “পাঁচালি পড়েই তো দলটা গোল্লায় দিলে, এখন পাঁচালিপিসি উল্টোসুরে পাঁচালি গাইছে!” আবার আরেকজনের মন্তব্য, “পাচলি পড়ে খুব ভাল করেছেন, যে ঠাকুরের পাচালি পড়লেন তার ঘট উল্টে গেল।” এই ধরনের মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকে দাবি করেন, এখন পরিস্থিতি বদলানোর পর গায়িকার সুরও বদলেছে। যদিও এই বিষয়ে ইমন নিজে নতুন করে কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু রাজনৈতিক অবস্থান নয়, শিল্পীর নীতি ও মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশের মানুষ। একজন লেখেন, “কাজ করা মানে নিজের নীতি, মূল্যবোধ বিসর্জন দিয়ে শুধুমাত্র কয়েকটা মেকি সম্মানশ্রী পেতে পদলেহন করতে করতে মিথ্যার পাঁচালি গাওয়া নয়!”

আরও পড়ুনঃ অডিট রিপোর্ট থেকেই উধাও ৭৫ লক্ষ! এত টাকা গেল কোথায়? ফেডারেশনের টাকার হিসাব নিয়ে এবার সরাসরি স্বরূপ বিশ্বাসকে নিশা’না করে, আর্থিক দুর্নী’তির চাঞ্চল্যকর অভিযোগ সুব্রত সেনের! রাতের মিটিংয়ে কোন সিদ্ধান্ত নিয়েছিলেন স্বরূপ, ফাঁস করলেন পরিচালক?

একই মন্তব্যে আরও বলা হয়, “একজন শিল্পী তার শিল্পের প্রতি সচেতন। একজন প্রকৃত শিল্পী তার আরাধ্যা সরস্বতীকে মাতালদের ভাটিশালায় নাচান না! কোনকিছুর বিনিময়েই নয়।” এই মন্তব্যও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন, শিল্পীদের রাজনৈতিক অবস্থান নিয়ে সাধারণ মানুষের আগ্রহ এখন আগের তুলনায় অনেক বেশি। ফলে কোনও মন্তব্যই আর সহজে বিতর্কের বাইরে থাকছে না। এদিকে আরও এক ব্যক্তি সরাসরি ইমনের উদ্দেশে প্রশ্ন তোলেন, “আপনি ট্যালেন্টেড মানলাম আপনি তো এমনিতেই কাজ পেতেন তাহলে আপনাকে এত চাটুকারিতা করতে হলো কেন!” তবে অন্য অংশের মানুষ আবার ইমনের বক্তব্যের পক্ষেও কথা বলেছেন। তাঁদের মতে, শিল্পীর কাজই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়েই শিল্পকে বিচার করা উচিত।

You cannot copy content of this page