টলিপাড়ায় সুখবর! বিয়ের চার বছর পর, মা হতে চলেছেন রোশনি ভট্টাচার্য! বিদেশের মাটিতে দাঁড়িয়ে, স্বামীকে পাশে নিয়েই নতুন অধ্যায় ঘোষণা অভিনেত্রীর! আর বেশি দেরি নেই? কবে, আসছে ছোট্ট অতিথি?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। বিয়ের চার বছর পর প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি ও তাঁর স্বামী তুর্য সেন। এই সুখবর নিজের সমাজমাধ্যমের পাতাতেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই বিদেশ সফরে গিয়েছেন রোশনি। বিমানবন্দর থেকে ছবি পোস্ট করে সেই খবর জানিয়েছিলেন তিনি। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল অভিনেত্রীর নতুন সফর নিয়ে। এবার সেই বিদেশ ভ্রমণ থেকেই এল আরও বড় সুখবর। সমুদ্র সৈকতে কাটানো বিশেষ মুহূর্তের ভিডিও প্রকাশ করে সন্তান আসার খবর দিলেন রোশনি।

সমাজমাধ্যমে ভাগ করা ভিডিওতে দেখা যায়, সমুদ্রের ধারে স্বামী তুর্য সেনের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। দু’জনের হাসিখুশি মুহূর্তের পাশাপাশি ভিডিওর শেষে আসে বড় চমক। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। দুই থেকে তিন হতে চলেছেন রোশনি ও তুর্য। এই খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বহু তারকা বন্ধুও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাঁদের। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ে করেছিলেন রোশনি ও তুর্য। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

রোশনিকে এখন ছোটপর্দায় আগের মতো নিয়মিত দেখা না গেলেও অভিনয় জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। সম্প্রতি বড়পর্দার একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অভিনেতা শুভাশিস মুখার্জির সঙ্গে ‘ফণীবাবু ভাইরাল’ ছবিতে দেখা গিয়েছিল রোশনিকে। ছবিটি মুক্তির পর অসমবয়সি এই জুটিকে ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছিল নেটমাধ্যমে। দর্শকদের একাংশ ছবির বিষয়বস্তু নিয়ে প্রশংসাও করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন রাজু মজুমদার। কমেডির মোড়কে তৈরি হলেও ছবিতে সমাজের এক গুরুত্বপূর্ণ বাস্তব দিক তুলে ধরা হয়েছিল। সেই কারণেই ছবিটি নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয় দর্শকদের মধ্যে।

‘ফণীবাবু ভাইরাল’ ছবির গল্পে দেখা যায়, ফণীবাবু নামে এক বৃদ্ধ সারা জীবন সংসারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। জীবনের নানা কঠিন পরিস্থিতির মধ্যেও পরিবারের পাশে থেকেছেন তিনি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই মানুষটিই পরিবারের কাছে বোঝা হয়ে ওঠেন। কর্মক্ষমতা কমে যাওয়া এবং শারীরিক অসুস্থতার কারণে বাড়ির মানুষদের ব্যবহারও বদলে যায়। এমন বাস্তব ছবি আমাদের সমাজে প্রায়ই দেখা যায়। তবে ছবির মোড় ঘুরে যায় এক অদ্ভুত ঘটনায়। একদিন আচমকাই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েন ফণীবাবু। তারপর থেকেই তাঁর জীবন নতুন দিকে এগোতে শুরু করে।

আরও পড়ুন: ‘বিজেপি কর্মীদের মা’রধরের উস্কানি দিয়েছেন, নিজের নামের পাশে আপনার নাম বসাতেও চাননি…এত সহজে সব অপমান ভুলে গেলেন?’ পরমব্রতকে পাশে বসানোয় কটাক্ষের মুখে রুদ্রনীল ঘোষ! অতিরিক্ত উদার, এ কেমন বন্ধুত্ব? ‘রগড়ে দেওয়া’ ভুলে তাঁর সঙ্গেই প্রকাশ্য সৌহার্দ্য কেন, প্রশ্ন নেটপাড়ার?

ছবিতে একদিকে যেমন বৃদ্ধদের প্রতি পরিবারের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে, তেমনই সমাজমাধ্যমে জনপ্রিয় হওয়ার প্রবণতাকেও দেখানো হয়েছে অন্যভাবে। লাইক, শেয়ার আর ভাইরাল হওয়ার নেশা কীভাবে মানুষের জীবন ও মানসিকতাকে বদলে দিচ্ছে, সেই বিষয়ও উঠে এসেছে গল্পে। হাসির আড়ালে বাস্তব জীবনের নানা টানাপোড়েনকে সামনে এনেছিল এই ছবি। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও এখন খুশির সময় কাটাচ্ছেন রোশনি। প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী ও তাঁর পরিবার। বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই সুখবর ভাগ করে নেওয়ার পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর সমাজমাধ্যমের পাতা। নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন সকলেই।

You cannot copy content of this page