পর’কীয়া ও বহুবিবাহের পর, এক পুরুষকে নিয়ে মা-মেয়ের প্রেমযুদ্ধ! পারিবারিক সংস্কৃতির গায়ে ফের আঁচ’ড়! লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা ঘিরে নেটপাড়ায় ছিঃ ছিঃ রব! টিআরপির জন্য আর কতদূর? বি’ষ ঢালছেন পবিত্র সম্পর্কে?

বাংলা টেলিভিশনে দীর্ঘদিন ধরেই সম্পর্কের জট, পরকীয়া আর বহুবিবাহ ঘিরে ধারাবাহিক তৈরি করে চর্চায় থেকেছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। কখনও দুই বোনের এক পুরুষকে কেন্দ্র করে সংঘাত, আবার কখনও বিবাহিত সম্পর্কের বাইরে অন্য সমীকরণ দেখিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার বাংলা ছেড়ে হিন্দি টেলিভিশনে নতুন মেগা নিয়ে ফিরছেন লীনা ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। স্টার প্লাসের সদ্য শেষ হওয়া ‘ঝনক’-এর পর তাঁদের নতুন সিরিয়ালের নাম ‘সয়রাব’। তবে সিরিয়ালের গল্প সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, এবার গল্পের কেন্দ্রে রাখা হয়েছে মা ও মেয়ের এক পুরুষকে ঘিরে টানাপোড়েন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই প্লট নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বিনোদনের নামে পারিবারিক সম্পর্ককে কতদূর নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গিয়েছে, এই নতুন ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকছেন ‘পান্ডিয়া স্টোর’ খ্যাত অভিনেতা রোহিত চন্দেল এবং ‘সিয়া কে রাম’-এ সীতার চরিত্রে জনপ্রিয় হওয়া অভিনেত্রী মাদিরাক্ষী মুন্ডলে। মাদিরাক্ষীকে এতদিন দর্শক ভক্তিভরে পৌরাণিক চরিত্রে দেখলেও এবার তাঁকে সম্পূর্ণ অন্য ধরনের সম্পর্কে দেখা যাবে। সিরিয়ালে রোহিত অভিনয় করছেন এক উঠতি রকস্টারের চরিত্রে, যার নাম ঈশান। অন্যদিকে মাদিরাক্ষী অভিনয় করছেন ডিভোর্সি ও এক কন্যাসন্তানের মা ডাঃ নয়নিকার চরিত্রে। গল্প অনুযায়ী, নয়নিকার মেয়ে উজ্জয়িনী ঈশানের বড় ভক্ত এবং তাঁর প্রেমে পড়ে যায়। কিন্তু ঘটনাচক্রে সেই ঈশানই নয়নিকার প্রতিও আকৃষ্ট হয়। এই ত্রিকোণ সম্পর্ক নিয়েই এগোবে ধারাবাহিকের মূল গল্প। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের একাংশের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।

সিরিয়ালের প্রোমোতেও এই সম্পর্কের ইঙ্গিত স্পষ্টভাবে দেখানো হয়েছে। সেখানে দেখা যায়, ঈশানকে সামনে দেখে উচ্ছ্বসিত উজ্জয়িনী। মেয়ের আনন্দ দেখে খুশি হন মা নয়নিকাও। কিন্তু পরের মুহূর্তেই গল্পে আসে মোড়। ঈশান এসে নয়নিকার হাত ধরে জানায়, “সে এখানে এসেছে একমাত্র তাঁর জন্য।” এই সংলাপের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রবল সমালোচনা। অনেকেই মনে করছেন, মা ও মেয়ের মধ্যে একই পুরুষকে নিয়ে সম্পর্কের টানাপোড়েন দেখানো ভারতীয় পারিবারিক মূল্যবোধের সঙ্গে যায় না। দর্শকদের একাংশের মতে, এই ধরনের গল্প সমাজে ভুল বার্তা দিতে পারে। আবার কেউ কেউ বলছেন, বিতর্ক তৈরি করেই দর্শকের নজর কাড়ার চেষ্টা চলছে। ফলে সিরিয়ালটি সম্প্রচারের আগেই তা নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে।

এদিকে এই গল্প নিয়ে আরও একটি বিতর্ক সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি, ধারাবাহিকটির ভাবনা হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য আইডিয়া অফ ইউ’-এর সঙ্গে মিল রয়েছে। কেউ কেউ সরাসরি গল্প চুরির অভিযোগও তুলেছেন। যদিও এই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে বাংলায় সম্প্রতি ম্যাজিক মোমেন্টস প্রোডাকশনের কাজ কমে যাওয়ার পর থেকেই নতুন বাজার ধরার চেষ্টা চলছে বলে মত অনেকের। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর বাংলায় এই প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা শুরু হয়েছিল। সেই পরিস্থিতিতে এবার হিন্দি দর্শকদের জন্য নতুন মেগা নিয়ে আসা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, বাংলায় জনপ্রিয়তা কমতেই কি মুম্বইয়ের বাজারে নতুনভাবে জায়গা তৈরির চেষ্টা শুরু হয়েছে?

আরও পড়ুনঃ বনির ছেড়ে দেওয়া সব ছবিতেই হিরো হচ্ছেন জিতু কমল! ইম্পার অন্দরেই বাড়ছে চাপানউতোর, ছেলেকে কাজ পাইয়ে দেওয়া নিয়ে স্বজনপোষণের অভিযোগে বি’স্ফোরক জবাব পিয়া সেনগুপ্তর!

তবে বিতর্কের মধ্যেও সিরিয়ালটির কাস্টিং নিয়ে আগ্রহ রয়েছে দর্শকদের একাংশের মধ্যে। রোহিত চন্দেল ও মাদিরাক্ষী মুন্ডলের জনপ্রিয়তা এই ধারাবাহিককে বাড়তি সুবিধা দিতে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু গল্পের বিষয়বস্তু নিয়ে আপত্তি থামছে না। অনেক দর্শকই মনে করছেন, পশ্চিমী সম্পর্কের ধাঁচ ভারতীয় পারিবারিক সংস্কৃতির সঙ্গে সবসময় খাপ খায় না। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, “মা-মেয়ের এক পুরুষকে নিয়ে এই টানাটানি কি আদৌ গ্রহণযোগ্য?” আবার কেউ লিখেছেন, “বিতর্ক তৈরি করে টিআরপি আনার চেষ্টা নতুন নয়।” এখন দেখার, সম্প্রচার শুরু হওয়ার পর হিন্দি দর্শক এই গল্পকে কতটা গ্রহণ করেন। কারণ বিতর্ক যতই থাকুক, শেষ পর্যন্ত দর্শকের রায়ই ঠিক করবে ‘সয়রাব’-এর ভবিষ্যৎ।

You cannot copy content of this page