টলিপাড়ার এই জুটির সম্পর্ক নিয়ে বিতর্ক যেন বহুদিন ধরেই অতি পরিচিত বিষয়। বয়সের বড় ফারাক, সম্পর্কের শুরু থেকে বিয়ে, তারপর সন্তান জন্ম সবকিছু নিয়েই নেটমাধ্যমে বারবার চর্চার কেন্দ্রে উঠে এসেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। তবে এত সমালোচনার মধ্যেও নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা রাখঢাক করতে কখনও দেখা যায়নি এই জুটিকে। বরং সময়ের সঙ্গে সঙ্গে একাধিক সাক্ষাৎকারে নিজেদের ব্যক্তিগত জীবন, ট্রোলিং এবং সম্পর্কের সমীকরণ নিয়ে খোলাখুলিই কথা বলেছেন দুজনেই। সম্প্রতি আবারও একটি পডকাস্টে শ্রীময়ীর কিছু মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। আর সেই মন্তব্যের পর থেকেই সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে নানান কটাক্ষ ছড়িয়ে পড়েছে।
পডকাস্টে নিজের শরীরের পরিবর্তন এবং কাঞ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রীময়ী বলেন, “কাঞ্চন তো আমাকে সেই হট-প্যান্ট দিয়ে দেখা শুরু করেছে, এখন একটু বেড়ে গেছি। আগে ২৮ ছিলাম এখন ৩৪। কিন্তু কাঞ্চন আমায় সব সময় মোটিভেট করে যে করে ফেলতে যেটা ইচ্ছে আমার।” এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ার একাংশে শুরু হয় তুমুল আলোচনা। কেউ কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও, আবার অনেকে তা নিয়ে কটাক্ষ করতে শুরু করেন। বিশেষ করে তাঁর শরীরের পরিবর্তন নিয়ে প্রকাশ্যে কথা বলাকে ঘিরেই নানান ধরনের মন্তব্য ভেসে আসে।
যেমন কেউ একজন বলেছেন, “কাঞ্চন এর হাত তো, বিশ্বকর্মা হাত…” যদিও এই প্রথম নয়, এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে শ্রীময়ীকে। তবে ট্রোলিং বা সমালোচনা নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী। এর আগেও বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠলে শ্রীময়ী স্পষ্ট ভাষাতেই জানিয়েছিলেন, “বয়সে বড় বিয়ে করেছি আমি। আমি ফ্রাস্ট্রেটেড না হ্যাপি, সেটা তো আমি ঠিক করব। তোদের কী যায় আসে?” অন্যদিকে কাঞ্চনও একাধিকবার স্ত্রীকে ঘিরে ট্রোলিং নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। অভিনেতার দাবি ছিল, অনেকেই আসলে হিংসা থেকেই শ্রীময়ীকে কটাক্ষ করেন।
তাঁর কথায়, “আমার বউকে আসলে ট্রোল করা হয় এই ভেবে, তুই কেন পেয়ে গেলি, এই গাড়িটা তো আমার হত!” ফলে সম্পর্ক নিয়ে বাইরের সমালোচনা থাকলেও, নিজেদের অবস্থান থেকে সরতে দেখা যায়নি এই জুটিকে। কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক প্রথম থেকেই আলোচনায় ছিল। ২০২১ সালে কাঞ্চন মল্লিক এবং তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য সমস্যা প্রকাশ্যে আসার পর থেকেই শ্রীময়ীর নাম নিয়ে নানা জল্পনা শুরু হয়। সেই সময় পিঙ্কিই প্রথম অভিযোগ করেছিলেন যে, কাঞ্চনের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রীময়ী। যদিও তখন দুজনেই সেই সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন।
আরও পড়ুনঃ “অনেক সময় আর বাঁচার ইচ্ছেই থাকে না…” মৃ’ত্যুর আগে কতটা মান’সিক যন্ত্র’ণায় ভুগছিলেন অনিক দত্ত? পরিচালকের মনোবিদের মন্তব্যে কি সামনে এল, তাঁর জীবনের সেই অজানা অন্ধকার দিক?
কিন্তু সময়ের সঙ্গে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা আরও বাড়তে থাকে। অবশেষে ২০২৪ সালে কাঞ্চনের আইনি বিচ্ছেদের পর ফেব্রুয়ারিতে আইনি বিয়ে করেন তাঁরা। এরপর সামাজিক অনুষ্ঠানও হয় পরিবারের উপস্থিতিতে। পরে তাঁদের সন্তান কৃষভির জন্ম হয়, যা নিয়েও নেটমাধ্যমে কম আলোচনা হয়নি। বর্তমানে কাঞ্চন ও শ্রীময়ী নিজেদের সংসার এবং সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ব্যক্তিগত জীবনের প্রায় প্রতিটি বিষয় নিয়েই তাঁদের এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়তে হয়। কখনও বয়সের ফারাক, কখনও সম্পর্কের অতীত, আবার কখনও শরীর বা ব্যক্তিগত মন্তব্য নিয়েও সমালোচনা শুরু হয়ে যায়।






“আগে ২৮ ছিলাম, এখন ৩৪ হয়ে গেছি… আমাকে হট-প্যান্টে দেখেই প্রেমে পড়েছিল কাঞ্চন!” বিয়ের পর শারীরিক পরিবর্তনের কথা বলতেই ফের ট্রো’লড শ্রীময়ী!