টিআরপিতে ফের শক্ত ঘুঁটি সাজাচ্ছে স্টার জলসা! ‘পরশুরাম’-এর দাপট অব্যাহত, প্রথম সপ্তাহেই নজর কাড়ল ‘বাবলি সুন্দরি’! ‘বিদ্যা ব্যানার্জি’র দুরন্ত কামব্যাকে ছিটকে গেল ‘পরিণীতা’? ‘তারে ধরি ধরি’র জায়গা কোথায়? জেনে নিন এই সপ্তাহের ফলাফল!

প্রতি সপ্তাহের মতো এবারও টিআরপি (TRP) তালিকা (TRP List) ঘিরে দর্শকমহলে তুমুল চর্চা শুরু হয়েছে। তবে মে মাসের শেষ সপ্তাহের ছবিটা আগের তুলনায় অনেকটাই আলাদা। বাংলা টেলিভিশনের (Bengali Television) প্রায় সব ধারাবাহিকের নম্বরই কিছুটা কমেছে, যার জেরে চ্যানেলগুলির মধ্যে প্রতিযোগিতাও হয়ে উঠেছে আরও কঠিন। বৃহস্পতিবার, ২৮ মে প্রকাশিত নতুন তালিকায় দেখা গেল, জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) এবার কার্যত সমানে সমানে টক্কর দিচ্ছে। শীর্ষস্থান থেকে শুরু করে সেরা পাঁচের তালিকা জুড়েই দুই চ্যানেলের ধারাবাহিকগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

এই সপ্তাহে আবারও শীর্ষস্থান দখল করেছে ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak)। তবে এবার ধারাবাহিকটির সঙ্গে বিশেষভাবে নজর কেড়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)-র ১৫ মিনিটের বিশেষ অংশ। দুই ধারাবাহিক মিলিয়ে ৪.৮ নম্বর পেয়ে তালিকার একেবারে প্রথমে রয়েছে তারা। অনেকদিন পর আবার হারানো সিংহাসন ফিরে পেল ‘বিদ্যা ব্যানার্জি’, যা দর্শকদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি করেছে। বাস্তবধর্মী গল্প আর টানটান নাটকীয়তা এখনও যে দর্শকদের টেলিভিশনের সামনে আটকে রাখছে, এই ফলাফল তারই প্রমাণ।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori) এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)-র ১৫ মিনিটের অংশের সঙ্গে ‘গঙ্গা’ (Ganga)। এই দুই ধারাবাহিক একসঙ্গে পেয়েছে ৪.৫ নম্বর। যদিও আগের তুলনায় ‘তারে ধরি ধরি মনে করি’-র নম্বর কিছুটা কমেছে বলেই মনে করছেন দর্শকদের একাংশ। অন্যদিকে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘কুসুম’ (Kusum) এবং ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)-র ৪৫ মিনিটের বিশেষ সম্প্রচার, দু’টিই পেয়েছে ৪.৩ নম্বর। বিশেষ করে ‘জোয়ার ভাঁটা’ ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে।

চতুর্থ স্থানে একসঙ্গে রয়েছে একাধিক ধারাবাহিক। তালিকায় রয়েছে ‘ঘূর্ণি’ (Ghurni), ‘পরিণীতা’ (Parineeta)-র ৪৫ মিনিটের সম্প্রচার, ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo)-র এক ঘণ্টার বিশেষ পর্ব এবং ‘প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন’ (Protigga + Songsarer Sankirtan)-এর এক ঘণ্টার সম্প্রচার। প্রত্যেকেই পেয়েছে ৪.২ নম্বর। তবে একসময়ের টপার ‘পরিণীতা’-র নম্বর এবার কিছুটা কমে যাওয়ায় সেই ধারাবাহিক নিয়েও শুরু হয়েছে আলোচনা। অন্যদিকে স্টার জলসা ধীরে ধীরে আবার শক্ত অবস্থান তৈরি করছে বলেই মনে করছেন টেলিপাড়ার একাংশ।

পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), ৪.০ নম্বর নিয়ে। ট্রেন্ডিং তালিকাতেও এসেছে নতুন চমক। সদ্য শুরু হওয়া ‘বাবলি সুন্দরি’ (Babli Sundori)-র ওপেনিং এবং ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhampi) পেয়েছে ২.২ নম্বর। পাশাপাশি ‘সাত পাঁকে বাধা’ (Saat Paake Badha) রয়েছে ২.০ নম্বরে। সবমিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকা স্পষ্ট করে দিল যে দর্শকের পছন্দ দ্রুত বদলাচ্ছে, আর সেই কারণেই এখন প্রতিটি ধারাবাহিকের কাছেই গল্প ও উপস্থাপনাই হয়ে উঠেছে আসল চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ “আগে ২৮ ছিলাম, এখন ৩৪ হয়ে গেছি… আমাকে হট-প্যান্টে দেখেই প্রেমে পড়েছিল কাঞ্চন!” বিয়ের পর শারীরিক পরিবর্তনের কথা বলতেই ফের ট্রো’লড শ্রীময়ী!

এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা –BT •• পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) 4.8
2nd •• তারে ধরি ধরি মনে করি, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) + গঙ্গা 4.5
3rd •• কুসুম, জোয়ার ভাটা(45 min) 4.3
4th •• ঘূর্ণি, পরিণীতা(45 min), কনে দেখা আলো(1 hr), প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন (1 hr) 4.2
5th •• ও মোর দরদিয়া 4.0
Trending ••
বাবলি সুন্দরি [Opening] +লক্ষ্মী ঝাঁপি 2.2
সাত পাঁকে বাধা 2.0

You cannot copy content of this page