গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে, চুপিসারে একি করতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে? পদ্মশ্রী পাওয়ার পরই বদলে গেল সব! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল নেটপাড়ায়!

গত ২৫ তারিখ, দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা সিনেমায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেয়েছেন তিনি। সম্প্রতি সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেতার একটি নতুন ভিডিও। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা। কারণ সেখানে একেবারে অন্যরকম অবতারে দেখা যাচ্ছে তাঁকে।

ভিডিওতে দেখা যায়, গভীর রাতে প্রায় নিঃশব্দে একটি দেওয়ালের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রসেনজিৎ। চারপাশে বারবার সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছেন, যেন কেউ তাঁকে দেখে না ফেলে। তারপর একের পর এক পোস্টার লাগাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তাঁর মুখের অভিব্যক্তিতেও ছিল স্পষ্ট রহস্যের ছাপ। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন গোপনীয়তার প্রয়োজন কেন? কোনও নতুন ছবির চরিত্রের প্রস্তুতি, নাকি অন্য কোনও চমক?

তবে বিষয়টি যতটা রহস্যময় মনে হচ্ছে, বাস্তবে সম্ভবত ততটা নয়। কারণ অভিনেতার হাতে থাকা পোস্টারগুলিতে বড় অক্ষরে লেখা রয়েছে, “অনেকদিন পর নতুন বাংলা ছবি আসছে।” এই একটি বাক্যই নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে। অনেকের ধারণা, এটি আসন্ন বাংলা ছবি ‘অভিমান’-এর প্রচারের একটি অভিনব কৌশল হতে পারে। এখনকার দিনে সিনেমা বা কনটেন্টের প্রচারে চমকপ্রদ মার্কেটিং পরিকল্পনা নতুন কিছু নয়। তাই এই ভিডিওও সেই ধরনের কোনও প্রচারণার অংশ হতে পারে বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন: “আমার মেয়ের সঙ্গে যা হয়েছে, তার শাস্তি চাই” সায়নীর রহস্যমৃ’ত্যুর পর প্রথমবার মুখ খুললেন মলি চক্রবর্তী! মেয়ের ফোনে মিলল একাধিক চ্যাট! শেষ কয়েক ঘণ্টার ঘটনাপ্রবাহে নতুন মোড়, সামনে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য! মৃ’ত্যুর আগের দিন ঠিক কী ঘটেছিল?

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের দর্শকরা জানেন, বর্তমানে কেবল বড় পোস্টার বা ট্রেলারেই আর প্রচার সীমাবদ্ধ থাকে না। অনেক সময় গল্পের আবহ তৈরি করতে বা দর্শকদের আগ্রহ বাড়াতে নির্মাতারা ভিন্নধর্মী পথ বেছে নেন। প্রসেনজিতের এই রাতের ভিডিওও ঠিক সেই ধরনের একটি পরিকল্পনার অংশ কি না, তা নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে পোস্টারের বার্তা এবং অভিনেতার আচরণ মিলিয়ে বিষয়টি আরও বেশি করে নজর কাড়ছে।

অন্যদিকে, পদ্মশ্রী পাওয়ার পর প্রসেনজিতের এই নতুন উপস্থিতি তাঁর অনুরাগীদের মধ্যেও বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। একদিকে জাতীয় সম্মানের গর্ব, অন্যদিকে নতুন ছবিকে ঘিরে রহস্যের আবহ, দুই মিলিয়ে অভিনেতা আবারও আলোচনার কেন্দ্রে। যদিও এখনও পর্যন্ত এই পোস্টার-কাণ্ড নিয়ে তাঁর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি। তাই ‘অভিমান’ ছবির সঙ্গে এর যোগসূত্র রয়েছে কি না, তা জানতে এখন অপেক্ষা করতেই হবে দর্শকদের।

You cannot copy content of this page