প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরই বড় সিদ্ধান্ত! রাহুল অরুণোদয়ের মৃ’ত্যুর তদন্তের ভার এবার সিআইডির হাতে, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! ইউনিটের বয়ান আর ফুটেজে কেন মিল ছিল না এতদিন, সামনে এল কারণ?

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুর আড়াই মাস পেরিয়ে গেলেও এখনও কাটেনি রহস্যের ধোঁয়াশা। ঠিক কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছিল, সেই প্রশ্নের উত্তর আজও স্পষ্ট নয়। শুটিং চলাকালীন ঘটে যাওয়া এই ঘটনায় প্রথম থেকেই নানা অসঙ্গতি সামনে এসেছে। পরিবারের পাশাপাশি শিল্পীমহলের একাংশও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছিল। এই পরিস্থিতিতে তদন্তকে নতুন দিশা দিতে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ফলে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই মামলায় নতুন মোড় আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকেও এই সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের কাজে সেখানে গিয়েছিলেন। ঘটনার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। ইউনিটের সদস্যদের দেওয়া বয়ান এবং পুলিশের হাতে থাকা ফুটেজের মধ্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছিল বলে জানা যায়। সেই কারণেই মৃত্যুর ঘটনাকে ঘিরে ধীরে ধীরে রহস্য আরও গভীর হতে থাকে। কীভাবে দুর্ঘটনা ঘটল, নিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল কি না, এমন একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ফলে তদন্ত নিয়ে নতুন করে চাপ তৈরি হতে থাকে।

Rahul arunoday banerjee, Tollywood, বিনোদন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, tollywood, warning, সতর্কতা, অভিনেতার মৃত্যু, actor death, warning, Viral Video

রাহুলের মৃত্যুর পর বাংলা বিনোদন জগতে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। প্রায় এক মাস ধরে বিভিন্ন মহল থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি ওঠে। শিল্পী, কলাকুশলী এবং সাধারণ দর্শকদের একাংশও বিষয়টি নিয়ে সরব হন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলনের তীব্রতা কিছুটা কমে যায়। কিন্তু পরিবারের তরফে তদন্তের দাবি অব্যাহত ছিল। এর মধ্যেই কেন্দ্রীয় স্তর থেকেও বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। ফলে মামলাটি নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে আসে। তদন্তের গতি নিয়ে নানা প্রশ্নও উঠতে থাকে।

কয়েকদিন আগে এই ঘটনায় হস্তক্ষেপ করে প্রধানমন্ত্রীর দপ্তর। দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সামনে আসে। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সম্প্রতি ওড়িশায় বাংলার অভিনেতার মৃত্যু ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। ওড়িশা পুলিশ সিট গঠন করেছে। আমি পুলিশ সুপারকে বলব বিষয়টি মুখ্যসচিবের কাছে কাছে পাঠিয়ে সিআইডিকে তদন্ত ভার দেওয়ার জন্য।” তাঁর এই বক্তব্যের পর মামলার তদন্ত নতুন মাত্রা পেতে পারে বলে মনে করা হচ্ছে।

রাহুলের মৃত্যুর পর শুধু তদন্ত নয়, শুটিংয়ের সময় শিল্পীদের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠেছিল। বিশেষ করে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই বিষয়ে সরব হয়েছিল। সংগঠনের দাবি ছিল, শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। সেই কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ তোলে। শুধু তদন্ত নয়, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্যও কড়া পদক্ষেপের দাবি জানানো হয়। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আবেদনও করা হয়েছিল।

এই ঘটনায় সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও একাধিক দাবি তুলেছিল সংগঠনটি। তাদের বক্তব্য ছিল, অভিযুক্ত প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হোক। পাশাপাশি রাহুলের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়। সংগঠনের তরফে আরও দাবি করা হয়েছিল, প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক। বিশেষভাবে ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখার দাবি ওঠে। এই দাবিগুলি নিয়ে সেই সময় যথেষ্ট আলোচনা হয়েছিল।

আরও পড়ুনঃ মমতার আদর্শে গ্ল্যামার ছেড়ে সাদা শাড়ি, চটিতে সেজে ছোট মমতা সেজেছিলেন সায়নী, ভোটের ধাক্কার পর‌ই দিদিপন্থী’ লুক ছেড়ে নতুন অবতারে প্রাক্তন যুবনেত্রী! জিন্স টপে দেখে সমাজমাধ্যমে কটা’ক্ষ “রাজনৈতিক বাস্তবতা বদলাতেই কি বদলে গেল ব্র্যান্ডিংও?”

সংগঠনের অভিযোগ, নিরাপত্তা বিধি যথাযথভাবে মেনে চলা হলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। তাই ভবিষ্যতে কোনও শিল্পী বা কলাকুশলীকে যেন একই পরিস্থিতির মুখে পড়তে না হয়, সেই বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাহুলের মৃত্যুর তদন্তে নতুন করে আশার আলো দেখছেন অনেকেই। সিআইডি তদন্ত শুরু হলে এতদিনের অমীমাংসিত প্রশ্নগুলির উত্তর সামনে আসতে পারে বলে আশা করা হচ্ছে। এখন সকলের নজর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেই।

You cannot copy content of this page