অভিনয় থেকে লম্বা বিরতি, অবশেষে ছোটপর্দায় নায়ক ফিরছেন সায়ক চক্রবর্তী? একের পর এক বিতর্কের পর জীবনে নতুন অধ্যায়! কবে থেকে ও কোন চ্যানেলের ধারাবাহিকে দেখা যাবে, নিজেই জানালেন অভিনেতা?

দীর্ঘদিন পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। সম্প্রতি নিজের অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। অভিনয় জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য চরিত্রে দেখা গেলেও গত কয়েক বছরে ছোট পর্দায় তাঁকে খুব একটা দেখা যায়নি। সেই কারণে দর্শকদের মধ্যেও তাঁর প্রত্যাবর্তন নিয়ে কৌতূহল ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। তবে কোন চ্যানেলে বা কোন নতুন প্রজেক্টে তাঁকে দেখা যাবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তিনি। ফলে তাঁর এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে জুনিয়র আর্টিস্ট হিসেবে অভিনয় জগতে পথচলা শুরু করেন সায়ক। ধীরে ধীরে বিভিন্ন ধারাবাহিকে কাজ করে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। বিশেষ করে ভগবান কৃষ্ণের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। এছাড়াও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। যদিও সময়ের সঙ্গে কাজের সুযোগ কমে যাওয়ায় অভিনয়ের পাশাপাশি অন্য পথও বেছে নিতে হয়েছিল তাঁকে। দীর্ঘ সময় হাতে নতুন ধারাবাহিক না থাকায় তিনি সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং শুরু করেন। এর মধ্যেও কয়েকটি ছোট চরিত্রে অভিনয় করলেও নিয়মিতভাবে পর্দায় দেখা যায়নি তাঁকে।

অভিনেতার কেরিয়ারের অন্যতম আলোচিত অধ্যায় ছিল একটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয়। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল ঋতম। সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছিলেন তিনি। দর্শকদের একাংশের মতে, প্রচলিত নায়কসুলভ চরিত্রের বাইরে গিয়ে নিজেকে অন্যভাবে তুলে ধরতে পেরেছিলেন সায়ক। তবে সেই কাজের পর আবারও অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেন তিনি। ফলে তাঁর অনুরাগীরা বারবার জানতে চাইতেন, কবে আবার ছোট পর্দায় ফিরবেন তিনি। এবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন অভিনেতা।
বর্তমানে দাদা ও মাকে নিয়ে মালয়েশিয়ায় ছুটি কাটাচ্ছেন সায়ক। সেখানেই বসে নতুন কাজের খবর পান তিনি।

আনন্দের সেই মুহূর্ত আর নিজের মধ্যে রাখতে পারেননি অভিনেতা। তাই সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে খবরটি ভাগ করে নেন। ফেসবুকে সায়ক লেখেন, “কলকাতায় ফিরেই আবার আসছি টিভিতে। মালয়েশিয়াতে বসে এই সুখবর পেয়ে আর অপেক্ষা করতে ইচ্ছে করল না।” তাঁর এই পোস্ট সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনেকেই তাঁর নতুন কাজের জন্য আগাম শুভকামনা জানাতে শুরু করেন।
তবে গত কয়েক মাসে নানা বিতর্কের কারণেও খবরের শিরোনামে উঠে এসেছিলেন সায়ক।\

আরও পড়ুন: টেকেনি দুই দাম্পত্যই, স্ত্রী হিসেবে ‘জিরো’ রচনা ব্যানার্জি! বড়পর্দা ছেড়ে ছোটপর্দার হাত ধরেই রাতারাতি হয়ে উঠেছিলেন সবার প্রিয় ‘দিদি’! কিন্তু হঠাৎ কী হলো যে তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাংলার দর্শকরা?

উল্লেখ্য, পার্ক স্ট্রিটের একটি নামী রেস্তোরাঁয় তাঁকে মটনের বদলে গ’রুর মাংস পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। সেই ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করার পর সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। নেটমাধ্যমের একাংশ অভিনেতার সমালোচনাও করেন। পরে তিনি পার্ক স্ট্রিট থানায় ওই রেস্তোরাঁর এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পাল্টা তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। এরপর ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক বিতর্ক সামনে আসে। তাঁর প্রাক্তন বউদি পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। পাশাপাশি স্যান্ডি সাহাও সায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে কিছু সময়ের জন্য সামাজিক মাধ্যম থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন অভিনেতা। বর্তমানে সেই বিতর্কের ঝড় অনেকটাই থেমেছে। এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং মালাক্কা থেকে মা ও দাদার সঙ্গে তোলা একাধিক ছবি ও ভিডিওও পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। এদিকে তাঁর টেলিভিশনে ফেরার খবর শুনে উচ্ছ্বসিত অনুরাগীরাও। একজন মন্তব্য করেন, ‘খুব খুশি তোমাকে আবার দেখতে পারব ভেবে।’ আরেকজন লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন। জীবনে উন্নতি করো, এই প্রার্থনাই করি।’ এখন দর্শকদের অপেক্ষা, নতুন কোন চরিত্রে ছোট পর্দায় ফিরবেন সায়ক চক্রবর্তী।

You cannot copy content of this page