বাংলা গানের জগতে নিজের স্বতন্ত্র কণ্ঠের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছেন ‘লগ্নজিতা চক্রবর্তী’ (Lagnajita Chakraborty)। চলচ্চিত্রের একাধিক জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মঞ্চ অনুষ্ঠান এবং স্বাধীন সঙ্গীতেও সমান জনপ্রিয় তিনি। ‘বসন্ত এসে গেছে’, ‘প্রেমে পড়া বারণ’ সহ একাধিক গান তাঁকে শ্রোতাদের কাছে বিশেষ জায়গা করে দিয়েছে। ২০১৬ সালে সাত্যকি সাহার সঙ্গে বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে খোলামেলা কথা বলতে দেখা যায় তাঁকে। সংসার, কাজ এবং গানের ব্যস্ততার মধ্যে সমান দক্ষতায় নিজের পথচলা চালিয়ে যাচ্ছেন এই গায়িকা। এবার নিজের পেশাগত জীবন নয়, বরং একেবারে পারিবারিক সম্পর্ক নিয়েই প্রকাশ্যে আনলেন এমন এক তথ্য, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে লগ্নজিতার সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী ‘লিলি চক্রবর্তী’র (Lily Chakravarty) সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই ছোট্ট ভিডিওয় দেখা যায়, অভিনেত্রী লিলি চক্রবর্তীকে জড়িয়ে ধরে নিজের পরিবারের প্রসঙ্গ তুলছেন গায়িকা। অনেকেরই ধারণা ছিল, একই পদবী হওয়ার কারণেই হয়তো লিলি চক্রবর্তীকে তিনি পিসি বলে ডাকলেন। কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল বলে জানিয়ে দেন লগ্নজিতা। তিনি স্পষ্ট করে বলেন, এই সম্পর্ক শুধুমাত্র সম্বোধনের নয়, বরং বহুদিনের পারিবারিক সম্পর্কের সূত্রেই গড়ে উঠেছে। কিন্তু ঠিক কেমন সম্পর্ক তাঁদের?
ভিডিওয় লগ্নজিতা বলেন, “লিলি চক্রবর্তী আমার পিসি হন। দু’জনের পদবী এক বলেই যে পিসি বানিয়ে নিয়েছি এমনটা নয়, সত্যি সত্যিই উনি আমার পিসি। মানে ওই রানু পিসি, ঝুনু পিসি…মায়ের বৌদির মামাতো ভাইয়ের… ওরকম নয়! আমি যেটুকু যা গান শিখেছি, বলতে গেলে তিন বছর বয়সে যার কাছে আমার প্রথম গানের হাতে খড়ি তিনি হলেন লিলিপিসির দাদা যাকে আমি বন্ধু বলে ডাকতাম। এমনকি আমার বাবার সেতার শেখা, বাকি সব আমার দাদাদের তবলা শেখাও বন্ধুর কাছে। এক কথায় আমাদের পরিবারের সংগীতগুরু ছিলেন উনি।”
তাঁর এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, শুধু আত্মীয়তার সম্পর্কই নয়, তাঁদের পরিবারের সঙ্গীতচর্চার সঙ্গেও লিলি চক্রবর্তীর পরিবারের গভীর যোগ রয়েছে। এরপর নিজের বিয়ের একটি স্মৃতিও ভাগ করে নেন গায়িকা। তিনি জানান, “দশ বছর আগে আমার বিয়েতে লিলি পিসিকে দেখে ইন্ডাস্ট্রির অনেকেও ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন যে উনি এখানে কি করছেন! তখন তো সবাই জানতেন না যে ওনারই বাড়ির মেয়ের বিয়ে তাই ওনাকে তো থাকতে হবে!” লগ্নজিতার এই কথাতেই স্পষ্ট, দীর্ঘদিন ধরেই তাঁদের পারিবারিক সম্পর্ক থাকলেও বিষয়টি অনেকেই জানতেন না।
আরও পড়ুনঃ ‘আমিও ১০ বছরেই স্বাধীনতা হারিয়েছিলাম…এরাও ১৩ বছরের মেয়েটার শরী’রটাকে ছিঁ’ড়ে শেষ করে দিল!’ বারুইপুর কাণ্ডে বি’স্ফোরক পোস্ট পৌষমিতা গোস্বামীর! নিজের শৈশবের কোন তিক্ত অভিজ্ঞতার স্মৃতি টেনে আজকের বাস্তবতার সঙ্গে মিল খুঁজলেন অভিনেত্রী? চাইলেন নজিরবিহীন শা’স্তি!
তাই বিয়ের অনুষ্ঠানে লিলি চক্রবর্তীর উপস্থিতি সেই সময় অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়ে উঠেছিল। এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানিয়েছেন, লগ্নজিতা এবং লিলি চক্রবর্তীর মধ্যে এত ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তা আগে তাঁদের জানা ছিল না। একই সঙ্গে গায়িকার শৈশবের সঙ্গীত শিক্ষা, পরিবারের সাংস্কৃতিক পরিবেশ এবং বিয়ের অজানা স্মৃতিও নতুন করে সামনে এসেছে। দীর্ঘদিনের এই পারিবারিক সম্পর্কের গল্প ভাগ করে নিয়ে লগ্নজিতা যেন তাঁর জীবনের এক অচেনা অধ্যায়ই অনুরাগীদের সামনে তুলে ধরলেন।






‘৫ নম্বর বিয়ের মাত্র সাড়ে ৩ মাসেই সন্তান!’ মা হওয়ার সুখবর ভাগ করতে, সুস্মিতা রায়কে নিয়ে কটা’ক্ষে সরগরম নেটপাড়া! প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীর এক লাইনের জবাব ঘিরে নতুন বিতর্কের ইঙ্গিত? কী এমন বললেন তিনি?