রাহুল অরুণোদয়ের অকালপ্রয়া’ণে অধরাই থেকে গিয়েছিল ‘ভোলেবাবা পার করেগা’য় নায়ক হওয়ার স্বপ্ন, দীর্ঘ অপেক্ষা আর বিত’র্কের পর অবশেষে মুখ্য চরিত্রে ফিরছেন সিদ্ধার্থ সেন! এবার কোন গল্পে দেখা যাবে অভিনেতাকে?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ছোটপর্দায় আর দেখা যায়নি অভিনেতা সিদ্ধার্থ সেনকে। ধারাবাহিকটির সঙ্গে জড়িয়ে ছিল এক গভীর শোকের স্মৃতি। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণের পরই সেই মেগার সম্প্রচার থেমে যায়। সেই ঘটনার পর অনেকদিন নিজেকে অভিনয় জগত থেকে দূরে সরিয়ে রেখেছিলেন সিদ্ধার্থ। দীর্ঘ বিরতির পর এবার তিনি আবার ক্যামেরার সামনে ফিরছেন। তবে টেলিভিশনে নয়, নতুন এক ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ।

অভিনেতার নতুন কাজের নাম ‘দহন’। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শুভেন্দু চক্রবর্তী। সিরিজে সিদ্ধার্থ সেনকে মুখ্য চরিত্রে দেখা যাবে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পূজা, অ্যানমেরি টম এবং শিশুশিল্পী শুভশ্রী। গল্পের মূল আকর্ষণ পুনর্জন্মকে কেন্দ্র করে গড়ে ওঠা এক রহস্যময় কাহিনি। বিয়ের পর একজন মানুষের জীবনে কীভাবে একের পর এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে, সেই ঘটনাপ্রবাহ নিয়েই এগোবে গল্প। টানটান রহস্য আর থ্রিলারে ভরপুর এই সিরিজ আগামী ১৬ জুলাই মুক্তি পাবে।

এই সিরিজের মাধ্যমে সিদ্ধার্থকে একেবারে নতুন ধরনের চরিত্রে দেখতে পাবেন দর্শক। একইভাবে অ্যানমেরি টমকেও এবার ভিন্ন স্বাদের ভূমিকায় দেখা যাবে। ছোটপর্দার পরিচিত মুখ হলেও এর আগে তিনি একটি ওটিটি প্ল্যাটফর্মের রোমান্টিক ঘরানার সিরিজে অভিনয় করেছিলেন। এবার সেই ইমেজ ভেঙে থ্রিলার গল্পে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চলেছেন তিনি। ফলে দুই অভিনেতার এই নতুন জুটি এবং নতুন চরিত্র নিয়ে দর্শকদের কৌতূহলও বাড়ছে। নির্মাতাদের আশা, গল্পের রহস্য এবং অভিনয় দুটোই দর্শকদের আকৃষ্ট করবে।

সিদ্ধার্থ সেন এবং অ্যানমেরি টম এর আগেও একসঙ্গে কাজ করেছেন। সান বাংলার দুটি ধারাবাহিকে তাঁদের জুটি দর্শকদের নজর কেড়েছিল। সেই সময় তাঁদের রসায়ন বেশ প্রশংসাও পেয়েছিল। এরপর দীর্ঘদিন আর কোনও প্রজেক্টে একসঙ্গে দেখা যায়নি এই দুই অভিনেতাকে। তাই আবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ‘দহন’ সেই অপেক্ষারই অবসান ঘটাতে চলেছে। নতুন গল্প, নতুন চরিত্র এবং ভিন্ন ধরনের উপস্থাপনায় এই জুটিকে ফের দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

আরও পড়ুনঃ “রচনাদি একটাও ভুল বলেননি, ওনার ‘যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই!” “অমিতাভ বচ্চনের কলকাতার একমাত্র বাঙালি নায়িকা রচনাদিই!” বিগ-বি’র সঙ্গে কাজ থেকে ‘আরবানা’ বিতর্ক, সব অভিযোগের জবাবে রচনার ঢাল হয়ে দাঁড়ালেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়! কিন্তু তথ্য কি সত্যিই একই কথা বলছে?

প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সিদ্ধার্থ সেন। চোখের সামনে সহ-অভিনেতার এমন পরিণতি তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। সেই আঘাত কাটিয়ে উঠতেই তিনি দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। অবশেষে সব কঠিন সময় পিছনে ফেলে আবারও নতুন উদ্যমে কাজে ফিরছেন তিনি। রহস্যে ভরা ‘দহন’ শুধু তাঁর নতুন প্রজেক্ট নয়, বরং অভিনয় জীবনের নতুন অধ্যায়ও হতে চলেছে। এখন দর্শকদের অপেক্ষা, এই নতুন চরিত্রে সিদ্ধার্থ কতটা চমক দিতে পারেন।

You cannot copy content of this page