ঘুড়ি ওড়াতে গিয়ে ম’র্মান্তিক দুর্ঘ’টনা! ১৩ ফুট উঁচু ছাদ থেকে পড়ে জীবন-মৃ’ত্যুর সন্ধিক্ষণে সলমন খান!

একটি সাধারণ পারিবারিক মুহূর্ত আচমকাই বড় দুর্ঘটনায় বদলে গেল। সন্তানদের সঙ্গে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে ১৩ ফুট উঁচু ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম হয়েছেন জনপ্রিয় এক অভিনেতা ও কোরিওগ্রাফার। দুর্ঘটনায় তাঁর শরীরের একাধিক হাড় ভেঙে যায় বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আহত এই শিল্পী হলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার, অভিনেতা এবং ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর প্রথম সিজনের চ্যাম্পিয়ন সলমন ইউসুফ খান। ‘এবিসিডি’ ছবির মাধ্যমেও তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ। তবে এই দুর্ঘটনা কোনও সিনেমার শুটিং বা বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে ঘটেনি। বরং নিজের বাড়ির ছাদেই সন্তানদের সঙ্গে সময় কাটানোর সময় আচমকাই এই অঘটন ঘটে। ফলে মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ উদ্বেগে বদলে যায়।

দুর্ঘটনার কারণ নিজেই জানিয়েছেন সলমন। তাঁর কথায়, “আজকালকার বাচ্চারা সারাক্ষণ মোবাইল আর আইপ্যাড নিয়ে মেতে থাকে। তাই ভাবলাম ওদের একটু বাইরের খেলাধুলো শেখাই, ঘুড়ি ওড়ানো শেখাই।” তিনি জানান, সেই উদ্দেশ্যেই ছেলেমেয়েদের নিয়ে ছাদে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসাবধানতাবশত তাঁর পা পিছলে যায়। অভিনেতার ভাষায়, “সেই উদ্দেশ্যেই ছেলেমেয়েদের নিয়ে ছাদে উঠেছিলাম। কিন্তু আচমকাই অসাবধানতাবশত পা হড়কে ১৩ ফুট ওপর থেকে নিচে পড়ে যাই। আমার হাত ও শরীরের বেশ কিছু অংশের হাড় ভেঙে গিয়েছে।”

চিকিৎসকদের মতে, আঘাত গুরুতর হওয়ায় দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন ছিল। সেই অস্ত্রোপচার ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এখনই কাজে ফেরার সুযোগ নেই। চিকিৎসকেরা তাঁকে দীর্ঘ সময় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে আপাতত নাচ, অভিনয় এবং শুটিংয়ের সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে তাঁকে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য নিয়মিত চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়াও চলবে।

ABCD

নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়েও মুখ খুলেছেন সলমন। তিনি জানান, বড় অস্ত্রোপচার হলেও ভক্তদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তাঁর কথায়, মাসখানেক বেড রেস্ট এবং নিয়মিত ফিজিওথেরাপি করলেই ধীরে ধীরে আগের মতো সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসকদের নির্দেশ মেনে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চান বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ দ্বিতীয় বিশ্বযু’দ্ধের পর জেলব’ন্দী স্বামী, বাধ্য হয়েই অভিনয় জগতে পা রাখেন করুণা বন্দ্যোপাধ্যায়! শুরুতেই মুখের উপর ফিরিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের প্রস্তাব! জানেন, ‘পথের পাঁচালী’র কালজয়ী চরিত্র ‘সর্বজয়া’র বাস্তব জীবনের করুণ কাহিনী? কে ছিলেন করুণা বন্দ্যোপাধ্যায়ের স্বামী?

এই কঠিন সময়ে যাঁরা ফোন, বার্তা এবং সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সলমন ইউসুফ খান। সন্তানদের সঙ্গে সুন্দর সময় কাটানোর উদ্দেশ্যে শুরু হওয়া একটি দিন যে এমন দুর্ঘটনায় শেষ হবে, তা তিনি নিজেও কল্পনা করেননি। আপাতত তাঁর অনুরাগীদের একটাই প্রার্থনা, তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার নাচ এবং অভিনয়ের জগতে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেন।

You cannot copy content of this page