একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গিয়েছিল অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’কে (Koel Mallick)। প্রকাশ্য মঞ্চে তিনি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত তিনি কোনওদিন ছাড়বেন না। কিন্তু সেই ছবিটাই বদলে গেল রথযাত্রার পুণ্য দিনে। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের পর কোয়েলের বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেরই প্রশ্ন, তাহলে কি এবার বিজেপির পথেই হাঁটতে চলেছেন অভিনেত্রী? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তাঁর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই আবহেই সকলের নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার দিকে।
কোয়েলের পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর এদিন বিষয়টি নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোয়েল আগেই ইমেলের মাধ্যমে সাংসদ পদ ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। পরে স্বশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দলের অন্য নেতাদের উদ্দেশেও কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য ঘিরেই এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে কোয়েলের সিদ্ধান্তের সঙ্গে মমতার মন্তব্যকে মিলিয়ে দেখছেন অনেকেই।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেখলাম আরেকজন এমপি, চলচ্চিত্র শিল্পী… ভালোই শিল্পী, তাকে আমি সম্মান করি। দেখলাম তিনি গেছেন একজন বিজেপি নেতার সঙ্গে মিটিং করে ইস্তফা দিতে। আমি আপনাদের বলে রাখি, উনি আগেই ইমেইল পাঠিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ওনাকে অনেক ধন্যবাদ, যে আজকে উনি স্বশরীরে পদত্যাগ পত্র জমা দিতে গেছেন। যাদের যাদের আরও যাওয়ার আছে…অনুরোধ করে বলছি যে দয়া করে ২১ জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেওয়ার, যারা বাঁচতে চান জীবনে… লোটা-কম্বল নিয়ে চলে যান, যেখানে ইচ্ছে! দয়া করে আমাদের দলটাকে কলঙ্ক লিপ্ত করবেন না!”
মমতার এই মন্তব্য সামনে আসার পর থেকেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে নানা ব্যাখ্যা। একাংশের মতে, কোয়েলের পদত্যাগকে কেন্দ্র করেই দলের বাকি সদস্যদের উদ্দেশে সতর্কবার্তা দিতে চেয়েছেন তিনি। আবার অন্যদের মতে, ২১ জুলাইয়ের আগে সিদ্ধান্ত নিয়ে নেওয়ার যে কথা তিনি বলেছেন, তা তৃণমূলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও স্পষ্ট বার্তা বহন করছে। কোয়েলের বিজেপি নেতার সঙ্গে বৈঠক এবং তার পরের এই প্রতিক্রিয়া ঘিরে স্বাভাবিকভাবেই আলোচনা আরও তীব্র হয়েছে।
আরও পড়ুনঃ “মানুষ ম’রছে, ধ*র্ষণ হচ্ছে…আমার মা-বাবার উপর কোনও জগন্নাথ, দুর্গা বা কালী নেই!” জগন্নাথের পাশেই কেন মায়ের ছবি? রথযাত্রার দিনই বহুদিনের বিত’র্কে অবশেষে মুখ খুললেন ইমন চক্রবর্তী! স্পষ্ট জবাবে কারণ জানাতেই ভাইরাল গায়িকার মন্তব্য!
তবে কোয়েল মল্লিক এখনও পর্যন্ত বিজেপিতে যোগদানের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। একইভাবে তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কারণ নিয়েও তিনি প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি। ফলে আপাতত তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এখন সকলের নজর, আগামী দিনে কোয়েল মল্লিকের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হয় এবং তিনি এই জল্পনার জবাব দেন কি না।






