‘গত দু’মাস দুঃস্বপ্নের মতো কেটেছে!’ শোলাঙ্কি হাত ছাড়তেই জীবনে নেমে এল দুঃসময়! বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই একের পর এক অঘটন, সইতে হচ্ছে মৃ’ত্যু শোক! নিজেও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে, করতে হয়েছে অ’স্ত্রপ্রচার! এখন কেমন আছেন সোহম মজুমদার?

অভিনেতা সোহম মজুমদারকে নিয়ে সম্প্রতি ব্যক্তিগত জীবন ঘিরে নানা আলোচনা চলছে। বিশেষ করে অভিনেত্রী শোলাঙ্কি রায় নিজেকে সমাজমাধ্যমে ‘সিঙ্গল’ বলার পর থেকেই তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও এই বিষয়ে দুজনের কেউই কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি এবং সবসময় একে অপরকে ভালো বন্ধু বলেই পরিচয় দিয়েছেন। এই জল্পনার মাঝেই নিজের জীবনের এক কঠিন সময়ের কথা তুলে ধরেছেন সোহম। সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে তিনি জানিয়েছেন, গত দুই মাস তাঁর এবং তাঁর পরিবারের জন্য ছিল অত্যন্ত কঠিন এবং মানসিকভাবে ভেঙে পড়ার মতো সময়।

সোহম জানান, এই দুঃসময়ের শুরু হয় তাঁর দাদুর, অর্থাৎ মায়ের বাবার মৃত্যু দিয়ে। প্রিয় মানুষকে হারানোর সেই শোক কাটিয়ে ওঠার আগেই আরও একের পর এক বিপদের মুখোমুখি হতে হয় তাঁদের পরিবারকে। তাঁর ঠাকুমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এখন সপ্তাহে দুদিন ডায়ালিসিস নিতে হচ্ছে তাঁকে। এর মধ্যেই অভিনেতার নিজেরও একটি ছোটখাটো অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এতেও শেষ হয়নি দুর্ভাগ্য। তাঁদের বাড়ির দীর্ঘদিনের রাঁধুনি মৌসুমী দির আকস্মিক মৃত্যু আরও বড় ধাক্কা দেয় গোটা পরিবারকে।

অভিনেতার কথায়, মাত্র ৪৫ বছর বয়সে মৌসুমী দির মৃত্যু তিনি এবং তাঁর মা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। ছোটবেলা থেকে তাঁকে বড় করে তোলার ক্ষেত্রে মৌসুমী দির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একদিন যিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, পরের দিনই তিনি আর বেঁচে নেই, এই ঘটনাই তাঁদের সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে। নিজের পোস্টে সোহম লেখেন, “জীবন সত্যিই ভীষণ অনিশ্চিত। তাই নিজের চারপাশে একটি শক্তিশালী ‘সাপোর্ট সিস্টেম’ বা সহায়তাকারী পরিবার ও বন্ধু থাকা প্রয়োজন।” এই কয়েকটি ঘটনার পর জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিও অনেকটাই বদলে গেছে বলে জানান অভিনেতা।

আরও পড়ুন: “প্রতিবাদী নারীরা তো ধ*র্ষণ প্রেমী” প্রধানমন্ত্রীর বিকৃ’ত পোস্টার বিতর্ক থামছেই না! ‘আমরা এখনও গণতান্ত্রিক দেশে বাস করি?’ প্রশ্ন তুলে ট্রো’লিং, হু’মকি ও এফআইআর নিয়ে বি*স্ফোরক শ্রীলেখা মিত্র! অভিনেত্রীর মন্তব্যে ফের শুরু নতুন বিতর্ক?

এই কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সোহম। বিশেষভাবে নিজের মায়ের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, তাঁর মা-ই তাঁর পুরো পৃথিবী। পাশাপাশি বন্ধুদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে তাঁরা নিঃস্বার্থভাবে পাশে ছিলেন বলেই তিনি নিজেকে সামলে রাখতে পেরেছেন। পোস্টের শেষ অংশে অভিনেতা আরও লেখেন, তিনি প্রতিদিন নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি নিখুঁত নন এবং নিজেকে কখনও নিখুঁত বলে দাবি করেন না। তবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত হতে শেখাচ্ছে বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি শোলাঙ্কি রায় নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করার পর থেকেই তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সোহম বা শোলাঙ্কি কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। সেই আলোচনার মাঝেই অভিনেতার এই আবেগঘন পোস্ট তাঁর ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের ছবিটা সামনে নিয়ে এসেছে। একের পর এক পারিবারিক বিপর্যয়, নিজের অস্ত্রোপচার এবং প্রিয় মানুষের মৃত্যু তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, সোহম মজুমদারকে শেষবার দেখা গিয়েছিল ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে।

You cannot copy content of this page