“ভণ্ডামি শেষ পর্যায়ে যাকে বলে… এখনই ওইগুলো সব ডিলিট করো, উনি আমার দাদা!” জিৎকে কটা’ক্ষ করায় নিজের ফ্যানদেরই কড়া দাওয়াই দেবের! প্রতিদ্বন্দ্বীতা নয় অন্তরে আছে সম্মান! মেগাস্টারের এই পদক্ষেপে মুগ্ধ নেটপাড়া, সৌজন্যের নজির টলিউডে!

টলিউডে দেব এবং জিৎ, দুই তারকারই বিশাল জনপ্রিয়তা রয়েছে। তাঁদের অনুরাগীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফ্যান ওয়ারও নতুন কিছু নয়। তবে এবার সেই চেনা ছবিটাই যেন বদলে দিলেন দেব নিজে। জিৎ অভিনীত নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়ে দেবের একটি ফ্যান পেজ থেকে কটাক্ষ করা হয়েছিল। ছবির প্রথম সপ্তাহের টিকিট বিক্রি এবং বক্স অফিসের হিসাব নিয়েও প্রশ্ন তোলা হয় সেই পোস্টে। সেখানে লেখা হয়েছিল, ‘১ম সপ্তাহে নাকি অন্যতম সর্বোচ্চ ফুটফল! ভণ্ডামি শেষ পর্যায়ে যাকে বলে… অপেক্ষা করছি শনি-রবিবার আরও কী বড় ঢপ সামনে আসে! ছবি ভালো হতে পারে কিন্তু বক্স অফিস কালেকশন অতটা নেই, বানিয়ে বলছে…’। এই পোস্ট নজরে আসতেই চুপ করে থাকেননি দেব।

ওই ফ্যান পেজের পোস্টের কমেন্ট বক্সেই সরাসরি নিজের বক্তব্য জানান অভিনেতা। দেব স্পষ্ট করে লেখেন, ‘তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, এসব বন্ধ করো। ও আমার বড় ভাইয়ের মতো। আমরা একই ইন্ডাস্ট্রির অংশ।’ শুধু কমেন্ট করেই থেমে থাকেননি তিনি। নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকেও ওই পোস্ট শেয়ার করে জিৎকে নিয়ে সমস্ত নেতিবাচক পোস্ট মুছে ফেলার নির্দেশ দেন দেব। তাঁর কথায়, ‘ওর বিরুদ্ধে সব কিছু এক্ষুণি মুছে ফেল। উনি আমার বড় দাদা।’ একই সঙ্গে অনুরাগীদের উদ্দেশে তিনি জিতের ছবি না দেখে শুধু সোশ্যাল মিডিয়ায় আলোচনা না করে সরাসরি প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আবেদন জানান। দেব বলেন, ‘নিজেরাও সিনেমা হলে গিয়ে ছবিটা দেখো এবং অন্যদেরও দেখতে বলো। আমি নিজেও আগামী সপ্তাহে সিনেমাটা দেখতে যাচ্ছি।’

দেবের এই অবস্থানের পর দ্রুত নিজেদের অবস্থান বদলায় ওই ফ্যান পেজটি। প্রায় ৩ লক্ষ ফলোয়ার থাকা সেই পেজ থেকে জিৎকে নিয়ে করা নেতিবাচক পোস্টগুলি সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দেবের কাছে ক্ষমাও চেয়ে নেন পেজের অ্যাডমিন। তাঁদের বক্তব্য, ‘দাদা তুমি বারবার সৌজন্যের কথা বলো… আমরা তাই তোমাকে নিয়েই মেতে থাকি দাদা… তোমার মতো বাকি হিরোরা যদি করতো তাহলে তো আর কিছুই হতো না… তুমি আদেশ দিতে… কিন্তু অনুরোধ কথাটা কেন লিখলে…’। ভবিষ্যতে অন্য কোনও নায়ককে নিয়েও নেতিবাচক কিছু না লেখার কথা জানানো হয়। তবে দেব যে পোস্টে নিজে মন্তব্য করেছিলেন, সেটি মুছে ফেলা হয়নি। পেজের তরফে জানানো হয়, সেই পোস্টে দেবের মন্তব্য থাকায় সেটি রেখে দেওয়া হয়েছে।

এই ঘটনার মধ্যে দিয়ে দেব এবং জিতের পারস্পরিক সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুই তারকার অনুরাগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগতভাবে তাঁরা একই ইন্ডাস্ট্রির সহকর্মী এবং দেব জিৎকে নিজের বড় দাদার মতোই সম্মান করেন, তাঁর বক্তব্য থেকেই তা স্পষ্ট। ফ্যান ওয়ারের জেরে একে অপরকে আক্রমণ করার বদলে প্রিয় তারকাদের ছবি দেখার এবং তাঁদের কাজকে সমর্থন করার বার্তাই দিয়েছেন দেব। তাঁর এই উদ্যোগকে ঘিরে টলিউডের দর্শকদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে নিজের ফ্যানদেরই নেতিবাচক পোস্ট সরিয়ে নিতে বলা এবং জিতের ছবি দেখার জন্য তাঁদের উৎসাহিত করার বিষয়টি নজর কেড়েছে।

আরও পড়ুনঃ “এই ভয়াবহ ছবিটা দেখেছেন, আপনার বিধায়িকা সারারাত তাণ্ড’বের হু’মকি দিচ্ছেন…আমার সমর্থিত দলকে মহাশূন্যে পাঠাতে রাজ্যের ৪৬% মানুষ রাষ্ট্রবাদী সরকারকে ক্ষমতায় এনেছে!” ইউনিভার্সিটির প্রতীকচিহ্নতে জুতো পা-এ দাঁড়িয়ে এভিবিপি, উত্তপ্ত যাদবপুরের ছবি সহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খোলা চিঠি মানসী সিনহার! বামপন্থী অভিনেত্রী কোন দায়বদ্ধতার কথা মনে করালেন শাসকদলকে?

প্রসঙ্গত, জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তির পর প্রথম সপ্তাহে প্রায় ১ কোটি ৫৩ লক্ষ টাকা আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছবির বক্স অফিস এবং দর্শকসংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছিল। তার মধ্যেই দেবের ফ্যান পেজের ওই পোস্ট ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। তবে শেষ পর্যন্ত নিজের অনুরাগীদেরই থামিয়ে দেব যে বার্তা দিলেন, তা হল তারকাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত সম্মান বজায় রাখা জরুরি। জিতের বিরুদ্ধে কটাক্ষ না করে তাঁর নতুন ছবিকে প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বান জানিয়ে দেব যেন আরও একবার নেতিবাচকতার বদলে সৌজন্যের বার্তাই সামনে আনলেন।

You cannot copy content of this page