২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে প্রয়াত হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। ‘ভোলেবাবা পার করেগা’ ছবির শুটিং করতে গিয়ে সাগরের ঢেউয়ের মাঝেই তাঁর মৃত্যু হয়। রাহুলের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল টলিউডে। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় পাঁচ মাস। তবে এখনও তাঁর মৃত্যুর সঠিক কারণ সম্পূর্ণভাবে প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে নতুন সরকার গঠনের পর তদন্ত কতটা এগিয়েছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সম্প্রতি নিজের অভিনীত ‘মায়া সত্য ভ্রম’ ছবির প্রচারের আগে সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।
তদন্তের বিষয়টি যেহেতু এখনও তদন্তাধীন, তাই এই মুহূর্তে বেশি কিছু প্রকাশ্যে বলতে চাননি প্রিয়াঙ্কা। তবে তদন্তকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের উপর তাঁর আস্থা রয়েছে বলেই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, “সকল অথোরিটিসের উপর আস্থা রয়েছে।” প্রিয়াঙ্কার দাবি, তদন্ত সঠিকভাবেই এগোচ্ছে এবং ভবিষ্যতেও সঠিক পথে এগোবে বলেই তাঁর বিশ্বাস। তাঁর আশা, ধীরে ধীরে রাহুলের মৃত্যুর নেপথ্যে থাকা প্রকৃত কারণও তাঁদের সামনে আসবে। তবে নতুন সরকার আসার পর তদন্তের গতি ঠিক কতটা বেড়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কোনও মন্তব্য করতে পারেননি তিনি। কারণ, তদন্তের বিষয়ে নির্ভুল তথ্য পাওয়ার অপেক্ষাতেই আপাতত থাকতে হচ্ছে পরিবারকে।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, তদন্ত নিয়ে এর বেশি কিছু বলা তাঁর পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। তাঁর বক্তব্য অনুযায়ী, বিষয়টি এখনও কর্তৃপক্ষের তদন্তের মধ্যে রয়েছে। তাই কোনও অনুমান বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে মন্তব্য করতে চান না তিনি। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে, এই আশাতেই অপেক্ষা করছেন অভিনেত্রী। তাঁর কথায়, “সঠিক খবর পাব এই আশাটা নিয়ে থাকা ছাড়া আমাদের কাছে আপাতত আর কোনও অপশন নেই।” অর্থাৎ তদন্তের ফলাফল প্রকাশ্যে না আসা পর্যন্ত ধৈর্য ধরেই অপেক্ষা করতে চাইছেন তিনি। নতুন সরকার গঠনের পর তদন্ত কতটা তরান্বিত হয়েছে, সেই প্রশ্নেরও আপাতত নির্দিষ্ট উত্তর তাঁর কাছে নেই।
সাক্ষাৎকারে শুধু রাহুলের মৃত্যু তদন্ত নয়, ছেলে সহজকে নিয়েও কথা বলেছেন প্রিয়াঙ্কা। বাবার মৃত্যু সহজের জীবনে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছিল বলেই জানিয়েছেন অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে ধীরে ধীরে সেই শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে সে। বয়স বাড়ার সঙ্গে তার পড়াশোনার চাপও বেড়েছে। পাশাপাশি নানা ধরনের অ্যাক্টিভিটি এবং বন্ধুবান্ধবকে নিয়েই নিজেকে ব্যস্ত রাখছে সহজ। প্রিয়াঙ্কাও কাজের ব্যস্ততার মধ্যেও সন্তানের পছন্দ, অপছন্দ এবং ভালো-মন্দের দিকে নজর রাখেন। জীবনে এগিয়ে যাওয়ার জন্য ছেলেকে সবসময় উৎসাহ দিয়ে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ জিতের ছবি দেখতে ছুটে এলেন দেব! ‘আমাদের তো সব ঠিক আছে, তোমরাই…’, তবে কি ফিরছে ‘দুই পৃথিবী’র সেই সমীকরণ? ফের এক হচ্ছেন দুই সুপারস্টার, নতুন ছবির ইঙ্গিত কি তবে মিলল?
এদিকে ২৮ আগস্ট মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘মায়া সত্য ভ্রম’। ছবির প্রচারের আগে দেওয়া সাক্ষাৎকারেই স্বাভাবিকভাবেই উঠে আসে প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। রাহুলের মৃত্যুর পর পাঁচ মাস কেটে গেলেও তদন্তের প্রকৃত অগ্রগতি নিয়ে এখনও অপেক্ষা করতে হচ্ছে পরিবারকে। প্রিয়াঙ্কার বক্তব্যে স্পষ্ট, তিনি তদন্তের উপর আস্থা রাখছেন এবং সঠিক তথ্য সামনে আসার আশায় রয়েছেন। তবে নতুন সরকার আসার পর তদন্তের গতি কতটা বেড়েছে, তা নিয়ে তিনি এখনই কোনও নিশ্চিত মন্তব্য করতে চাইছেন না। তাঁর কথায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। এখন রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ কবে প্রকাশ্যে আসে, সেদিকেই নজর রয়েছে পরিবার এবং অনুরাগীদের।






