‘সম্পর্কটা যেন আরও মজবুত হয়’, রাখি পূর্ণিমায় ব্যতিক্রমী উদযাপনে বেলদায় হাজির বিশ্বনাথ বসু! পুলিশ ও বিধায়ককে রাখি পরিয়ে করালেন মিষ্টিমুখ, কেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ছুটলেন অভিনেতা?

রাখি পূর্ণিমার বেলদায় হাজির হলেন অভিনেতা বিশ্বনাথ বসু। বেলদা থানার পুলিশ এবং স্থানীয় বিধায়কের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের রাখি পরানোর পাশাপাশি মিষ্টিমুখও করান অভিনেতা। তবে শুধুই রাখি উৎসব উপলক্ষে এই সফর ছিল না বিশ্বনাথের। শিল্পীদের অনুষ্ঠানের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। স্টেজ পারফর্মার হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। বিশেষ করে শিল্পীদের অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ করার বিষয়টি নিয়েই প্রশাসনের সঙ্গে কথা বলেন অভিনেতা।

শীতের মরশুমে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে কলকাতা থেকে বহু শিল্পী অনুষ্ঠান করতে যান। নারায়ণগড় এবং বেলদা এলাকাতেও সেই সময় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তবে কখনও কখনও অনুষ্ঠান করতে গিয়ে শিল্পীদের হেনস্থার অভিযোগও সামনে আসে। এই ধরনের সমস্যা যাতে আর না হয়, সেই বিষয়েই এবার উদ্যোগী হয়েছেন বিশ্বনাথ বসু। শিল্পীরা যাতে নিশ্চিন্তে অনুষ্ঠান করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে চান তিনি। সেই কারণে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলেছেন অভিনেতা। তাঁর এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল শিল্পীদের জন্য প্রশাসনিক সহযোগিতার বিষয়টি আরও জোরদার করা।

বিশ্বনাথ বসু নিজেও দীর্ঘদিন ধরে স্টেজে পারফর্ম করে আসছেন। এবার তিনি ‘বেঙ্গল স্টেজ পারফর্মার্স গিল্ড’ বা বিএসপিজির সম্পাদক হয়েছেন। ২০১৯ সাল থেকেই এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। এতদিন তিনি সংগঠনের সদস্য হিসেবে কাজ করলেও এবার সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পরেই বেলদায় তাঁর এই সফর বলে জানা গিয়েছে। সেখানে নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরির সঙ্গেও দেখা করেন তিনি। শিল্পীদের সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও ভালো করতেই তাঁর এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় আসার পর কতটা এগোল রাহুল অরুণোদয়ের মৃ’ত্যুর তদন্ত? মুখ খুললেন প্রিয়াঙ্কা সরকার! প্রয়াত অভিনেতার স্ত্রী জানালেন, শুভেন্দু সরকারের কাছে থেকে কোন আশায় রয়েছেন?

নিজের এই সফরের উদ্দেশ্য সম্পর্কে বিশ্বনাথ বসু বলেন, “যাতে পুলিশ প্রশাসন আমাদের আরও সাহায্য করেন সে জন্য রাখি পূর্ণিমার আগে আর একবার সম্পর্কের মেলবন্ধ ঘটাতেই এখানে আসা।” অর্থাৎ, রাখির আবহে প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তাই দিয়েছেন অভিনেতা। তাঁর মতে, শিল্পীদের অনুষ্ঠান সফল করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরিও বিশ্বনাথের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমি বেলদা কলেজের একটি অনুষ্ঠানে ছিলাম। সেখানেই এসেছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু।” এই সাক্ষাতেই শিল্পীদের বিভিন্ন সমস্যা এবং প্রশাসনিক সহযোগিতার বিষয়টি উঠে আসে। রাখিতে অভিনেতার এই উদ্যোগ তাই শুধু উৎসবের সৌজন্য নয়, শিল্পীদের স্বার্থে একটি সাংগঠনিক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।

You cannot copy content of this page