‘নায়ক’ ছবিতে সি’গারেটের রিং বানানোর দৃশ্য মনে আছে? ঠোঁটের কোণে সাদা চকচকে বস্তু, চোখে সেই মায়াবী চাহনি! জানেন, কোন ব্র্যান্ডের সি’গারেট খেতেন উত্তমকুমার? ধোঁয়াতেও স্টাইল স্টেটমেন্ট, মহানায়কের ধূ*মপানের অভ্যাসের কারণ জানলে অবাক হবেন!

উত্তমকুমার মানেই বাঙালির মনে ভেসে ওঠে একের পর এক চিরপরিচিত দৃশ্য। রুপোলি পর্দায় তাঁর অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করত, তেমনই তাঁর পোশাক এবং ব্যক্তিগত স্টাইলও ছিল আলোচনার বিষয়। হাতে কিংবা ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট, সঙ্গে মুখে মৃদু হাসি, এই ছবিটিও মহানায়কের সঙ্গে যেন মিশে গিয়েছিল। অভিনয়ের দৃশ্যে একপাশে সিগারেট রেখেই কঠিন সংলাপ অনায়াসে বলে যেতেন তিনি। সেই দৃশ্য দেখেই মুগ্ধ হয়ে থাকতেন দর্শকরা। তবে শুধু সিনেমার পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও উত্তমকুমারের ধূমপানের নিজস্ব একটি ভঙ্গি ছিল। আর সেই অভ্যাসের ক্ষেত্রেও পছন্দের ব্র্যান্ড নিয়ে তিনি ছিলেন বেশ বাছাই করা।

জানা যায়, উত্তমকুমারের পছন্দের সিগারেটের তালিকায় ছিল দুটি বিদেশি ব্র্যান্ড। তার মধ্যে অন্যতম ছিল ‘পলমল’ বা Pall Mall এবং অন্যটি ছিল ‘৫৫৫’ বা State Express 555। এই দুই ব্র্যান্ডের সিগারেটই তিনি নিয়মিত নিজের সঙ্গে রাখতেন বলে জানা যায়। এমনও শোনা যায়, এই দুটি ব্র্যান্ড ছাড়া অন্য কোনও সিগারেট তিনি নাকি কখনও ঠোঁটে তুলতেন না। অর্থাৎ ধূমপানের ক্ষেত্রেও নিজের পছন্দের বিষয়ে যথেষ্ট নির্দিষ্ট ছিলেন মহানায়ক। শুটিংয়ের সেট হোক বা সহকর্মীদের সঙ্গে আড্ডা, সিগারেট ধরানোর ধরনেও তাঁর আলাদা কায়দা ছিল। সহকর্মী এবং পরিচালকদের বিভিন্ন স্মৃতিচারণায় উঠে এসেছে, অবসরের মুহূর্তে বা কোনও গভীর আলোচনার মাঝে তিনি পকেট থেকে নিজের পছন্দের ব্র্যান্ডের প্যাকেট বের করতেন।

আরও পড়ুনঃ আ’গুন ধরানো রোম্যান্সে ফিরল সেই পুরনো ‘দেশু’ কেমিস্ট্রি! লাদাখের পাহাড় নদী ছাপিয়ে শুধু দেব-শুভশ্রী! চু’মু ও আদরে জমজমাট ‘তোর শুধু তোর’, কেমন লাগল ‘দেশু ৭’-এর প্রথম গান?

এরপর বেশ স্বাভাবিক ভঙ্গিতেই সিগারেট ধরাতেন উত্তমকুমার, আর সেই দৃশ্যও অনেকের কাছে ছিল দেখার মতো। শুধু নিজের জন্য সিগারেট রাখতেন না, আড্ডায় থাকা সহকর্মীদেরও নিজের সিগারেট সৌজন্যের সঙ্গে এগিয়ে দিতেন। তাঁর এই ব্যবহার এবং রাজকীয় মেজাজের সঙ্গে মিশে থাকত এক ধরনের ভদ্রতা ও আভিজাত্য। ফলে তাঁর ধূমপানের ধরনও ধীরে ধীরে টলিউডের নানা স্মৃতির অংশ হয়ে ওঠে। উত্তমকুমারের সিগারেটের ধোঁয়া দিয়ে রিং তৈরি করার কৌশলের কথাও বিশেষভাবে উঠে এসেছে। ‘নায়ক’ ছবিতে সত্যজিৎ রায় মহানায়ককে এই ধরনের কায়দায় দেখিয়েছিলেন। তবে জানা যায়, শুধু সিনেমার দৃশ্যেই নয়, বাস্তব জীবনেও উত্তমকুমার নাকি ধোঁয়া দিয়ে রিং তৈরি করতেন। তাই অভিনয়, পোশাক কিংবা হাসির মতোই তাঁর সিগারেট ধরার সেই স্বতন্ত্র ভঙ্গিও আজ তাঁর স্টাইলের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে।

You cannot copy content of this page