‘আমি খেলেই সবার এত সমস্যা কেন?’ নন্দিনীর হাত ছেড়ে ধরেছিলেন তনুশ্রীর হাত, এবার তাঁর সঙ্গেই বচসা! রাজবীরের ‘দুধ কাণ্ড’ নিয়ে ফের গণ্ডগোল ‘বিগ বস’-এর ঘরে? এর আগে কারণ ছিল ডিম, এবার হলো টা কী?

‘বিগ বস বাংলা’র ঘরে ফের দুধ নিয়ে শুরু হল জোর বিতর্ক। সাত সকালেই রাজবীর দের সঙ্গে বাড়ির অন্যান্য সদস্যদের ঝামেলা বাধে। অভিযোগ ওঠে, রাজবীর একাই নাকি দুধের প্যাকেট শেষ করে ফেলছেন। এই বিষয়টি নিয়ে ক্যাপ্টেন সোনামণির কাছে অভিযোগ জানান ভরত কল। এরপরই নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে রাজবীর প্রশ্ন তোলেন, তিনি দুধ খেলেই কেন সমস্যা হচ্ছে। রাজবীরের এই কথার পর তনুশ্রীও চুপ থাকেননি। তিনি পাল্টা জানান, রাজবীরের দুধ খাওয়া নিয়ে কারও আপত্তি নেই, সমস্যা হচ্ছে সকালবেলা ইচ্ছা করে অশান্তি তৈরি করা নিয়ে।

রাজবীর ও তনুশ্রীর এই কথার কাটাকাটি এখন ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। এর আগেও খাবার নিয়ে রাজবীরের সঙ্গে বাড়ির সদস্যদের মতবিরোধ তৈরি হয়েছিল। একটি পর্বে রাজবীর জানতে পারেন, তনুশ্রী রায় দাস তাঁর নিজের দুটো ডিমের পাশাপাশি নন্দিনীর ভাগের দুটো ডিমও খেয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজবীর জানান, তাহলে তিনি এবার চার প্যাকেট দুধ নেবেন। কিন্তু কথার সঙ্গে কাজের মিল রাখেননি তিনি, চারটির বদলে তুলে নেন ছয় প্যাকেট দুধ। তারপর সেই দুধ নিয়ে সেখান থেকে চলে যান রাজবীর। এই ঘটনাকে কেন্দ্র করেই ‘বিগ বস’-এর ঘরে ফের খাবারের ভাগ এবং দুধ নেওয়া নিয়ে বড়সড় গোলমাল শুরু হয়।

পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত এগিয়ে আসেন বাড়ির সিনিয়র সদস্য ভরত কল। তিনি নিজের ভাগের দুটো ডিম রাজবীরকে দিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর রাজবীরও সেই দুধের প্যাকেটগুলি নির্দিষ্ট জায়গায় রেখে দেন। তবে ঝামেলা সেখানেই শেষ হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজবীরকে নিয়ে গান তৈরি করে ফেলেন ঝিলম।সমাজ মাধ্যমে সেই গান নিয়েও বেশ আলোচনা হয়েছিল এবং ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। এবার নতুন করে দুধ খাওয়ার বিষয়টি সামনে আসায় পুরনো সেই ঘটনাও ফের মনে করিয়ে দিচ্ছেন দর্শকরা।

এদিকে ‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়েও নিয়মিত আলোচনা চলছে। কখনও তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, আবার কখনও দুজনের মধ্যে মনোমালিন্যও হচ্ছে। তাঁদের আচরণ দেখে কখনও মনে হচ্ছে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। আবার পরক্ষণেই তাঁদের ঝগড়া এবং দূরত্ব নজর কাড়ছে দর্শকদের। এই পরিস্থিতির মধ্যেই রাজবীর ও নন্দিনীর সমীকরণ নিয়ে মন্তব্য করেছিলেন জিতু কমল। টাস্ক চলাকালীন তাঁদের আচরণ দেখে জিতু বলেন, “মাথায় হাত দিয়ে ওই ছেলেকে পটানোর মতো বিষয় আমাদের দ্বারা হবে না।” জিতুর এই মন্তব্যের সময় তাঁকে বেশ বিরক্ত বলেই মনে হয়েছিল এবং সেই কথাকে ঘিরেও ঘরে তৈরি হয় উত্তেজনা।

আরও পড়ুনঃ ‘দেশসেবার জন্য আপনার যে শক্তি…’ কেন্দ্রীয় সরকারের তরফে সেন্সর বোর্ডের দায়িত্ব পেতেই উচ্ছসিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে কী লিখলেন?

তবে জিতু কামালের মন্তব্যের পাল্টা জবাব দিতে পিছপা হননি নন্দিনী। তাঁদের মধ্যে কথার লড়াই শুরু হলে সেই অংশটিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ফলে একদিকে দুধ এবং খাবারের ভাগ নিয়ে রাজবীরকে ঘিরে বিতর্ক চলছে। অন্যদিকে নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বাড়ছে আলোচনা। এর মাঝেই তনুশ্রীর সঙ্গে দুধ নিয়ে রাজবীরের বচসার নতুন ক্লিপ সামনে আসায় ফের চর্চায় ‘বিগ বস বাংলা’। তনুশ্রীর বক্তব্য ছিল, রাজবীর দুধ খাবেন কি না, সেটি নিয়ে কারও সমস্যা নেই, কিন্তু তা নিয়ে ইচ্ছাকৃতভাবে সকালবেলা অশান্তি তৈরি করাই আপত্তির বিষয়। এখন এই ঘটনার পর বাড়ির পরিস্থিতি কোন দিকে যায় এবং রাজবীর, নন্দিনী ও অন্য সদস্যদের সমীকরণ কীভাবে বদলায়, সেদিকেই নজর দর্শকদের।

You cannot copy content of this page