“খুবই দৃষ্টিকটু লাগছে! এই বয়সে স্বামীকে হারানোর কয়েক সপ্তাহের মধ্যেই এভাবে হাত পা ছুঁড়ে নাচতে পারে কেউ?” “দুঃখের সময় মানুষ কীভাবে সামলাবে সেটা ব্যক্তিগত, তবে…” স্বামী রাজা সেনের মৃ’ত্যুর রেশ কাটতে না কাটতেই জন্মদিন উদযাপন পাপিয়া সেনের? ‘এঁরা সেলিব্রিটি সবই মানায়’, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা নেটপাড়ায়!

বর্ষীয়ান পরিচালক তথা স্বামী, রাজা সেনকে হারানোর পর এখনও নতুন করে জীবনটাকে গোছাতে সক্ষম হননি অভিনেত্রী পাপিয়া সেন (Papiya Sen)। গত ১৬ অগস্ট কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা সেন। দীর্ঘদিন ধরে নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ফুসফুস, হৃদযন্ত্র এবং কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল। ‘দামু’, ‘আত্মীয় স্বজন’, ‘দেশ’-এর মতো একাধিক ছবির পরিচালক ছিলেন রাজা। তাঁর মৃত্যুর খবর স্ত্রী পাপিয়া সেনই জানিয়েছিলেন। রাজা সেনের প্রয়াণে বাংলা বিনোদন জগতে নেমে এসেছিল শোকের ছায়া।

এর মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর ছিল পাপিয়া সেনের জন্মদিন। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে তাঁর ধারাবাহিকের সহঅভিনেত্রী লোপামুদ্রা সিনহা একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতেই পাপিয়াকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। এমনকী তাঁকে আনন্দ করে নাচতেও দেখা গিয়েছে বলে ভিডিওটি ঘিরে আলোচনা শুরু হয়। লোপামুদ্রার সঙ্গে পাপিয়ার দীর্ঘদিনের কাজের সম্পর্ক রয়েছে। ‘অগ্নিপরীক্ষা’ ধারাবাহিকেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু জন্মদিনের এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় অন্যরকম চর্চা। রাজা সেনের মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাপিয়াকে এমনভাবে আনন্দ করতে দেখে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ।

একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, “দুঃখের সময় মানুষ কীভাবে সামলাবে, সেটা একান্তই ব্যক্তিগত। তবে স্বামীকে হারানোর মাত্র কয়েক মাসের মধ্যেই জন্মদিনের পার্টিতে এভাবে নাচতে দেখে সত্যিই একটু অবাক লাগল!” অর্থাৎ শোক প্রকাশের ধরন নিয়ে সরাসরি মন্তব্য না করলেও পাপিয়ার এমন উচ্ছ্বসিত মুহূর্ত দেখে তাঁর বিস্ময় প্রকাশ করেছেন ওই ব্যক্তি। অন্যদিকে আরও একজন লিখেছেন, “বিখ্যাত মানুষদের সব মানায়। এতে গেলো গেলো কিছু নেই।” তাঁর বক্তব্য, সাধারণ মানুষের ক্ষেত্রে স্বামীকে হারানোর এক মাস পর কেউ এভাবে নাচলে যেমন প্রশ্ন উঠতে পারে, তেমনই পাপিয়ার ক্ষেত্রেও বয়স এবং পরিস্থিতির কথা মাথায় রেখে অনেকে প্রশ্ন করছেন। তবে এই মন্তব্যের মধ্যেই তিনি তুলে ধরেছেন তারকাদের জীবনের অন্য একটি দিকও।

অন্য এক নেটিজেনের কথায়, “কেউ যদি বলে স্বামী হারানোর একমাস পরে কোনও স্ত্রী এমনভাবে কি নাচতে পারে তাও এই বয়সে? তাঁদের মনে রাখতে হবে এনারা সেলিব্রিটি, এনারা স্বামী বা প্রিয়জনের মরদেহে’র সামনে হাউ মাউ করে কাঁদতেও পারেন না! কারণ এদের সবসময় ক্যামেরা চলে!” অর্থাৎ তারকার ব্যক্তিগত শোকও অনেক সময় ক্যামেরার সামনে চলে আসে, ফলে তাঁরা কীভাবে নিজেদের আবেগ সামলাবেন, সেটি নিয়ে বাইরের মানুষ সবসময় সঠিক ধারণা করতে পারেন না বলেই মত ওই ব্যক্তির। যদিও পাপিয়ার জন্মদিনের ভিডিওকে ঘিরে তৈরি হওয়া সমালোচনার মূল কারণ তাঁর নাচ এবং আনন্দের মুহূর্তটিই। কেউ বিষয়টিকে স্বাভাবিক ব্যক্তিগত আচরণ হিসেবে দেখছেন, আবার কেউ রাজা সেনের মৃত্যুর এত অল্প সময়ের মধ্যে এমন দৃশ্য দেখে অবাক হয়েছেন।

আরও পড়ুনঃ এত বড় প্রযোজক, অথচ আড়ালে এমন নোং*রা রূপ? বাংলা ছবিতে নতুন মুখকে সুযোগ দেন যিনি, সেই শ্রীকান্ত মোহতার বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ? তরুণী নাট্যশিল্পীর বয়ান ঘিরে তোলপাড়, অন্তরালের সত্যের অনুসন্ধানে টলিগসিপ!

সব মিলিয়ে পাপিয়া সেনের জন্মদিনের ভিডিও এখন নেটমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্বামীকে হারানোর পর একজন মানুষ কীভাবে নিজের শোক সামলাবেন, তা প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা হতে পারে। কেউ হয়তো একা থাকতে চান, কেউ আবার কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করেন। পাপিয়ার ক্ষেত্রেও জন্মদিনে সহকর্মীদের সঙ্গে হাসি, আনন্দ বা নাচের মুহূর্তকে কীভাবে দেখা হবে, তা নিয়েই তৈরি হয়েছে মতভেদ। একদিকে যেমন কয়েকজন নেটিজেন তাঁর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে তারকাদের ব্যক্তিগত জীবনে ক্যামেরার উপস্থিতির কথাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ। ফলে লোপামুদ্রা সিনহার প্রকাশ করা সেই ভিডিওকে কেন্দ্র করেই পাপিয়া সেনকে নিয়ে শুরু হয়েছে নতুন করে চর্চা।

You cannot copy content of this page