“বাংলা সিরিয়ালের জন্যই টলিউড টিকে আছে…যতই দেব আর জিৎ থাকুক ইন্ডাস্ট্রি তো কবেই ম’রতে বসেছে, টেলিভিশনই বাঁচিয়ে রেখেছে!” মেগাস্টার ও সুপারস্টার আর চলে না, বাংলা বিনোদন জগতের ভবিষ্যৎ নিয়ে চাঁচাছোলা চিরঞ্জিত চক্রবর্তী! ছোটপর্দার চিত্রনাট্য গল্পই কি বাংলা ছবিকে করতে পারে সুপারহিট? কী বললেন বর্ষীয়ান অভিনেতা?

বাংলা বিনোদন জগত নিয়ে অনেকেরই ধারণা, এখন হয়তো বাংলা সিনেমার আর আগের মতো ভালো অবস্থা নেই। এক সময় বাংলা ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখা যেত, বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলেছে বলে মনে করেন অনেকে। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের বিনোদনের ধরনেও এসেছে পরিবর্তন। ঠিক এই পরিস্থিতিতেই বাংলা সিনেমার বর্তমান হাল এবং বাণিজ্যিক ছবির গুরুত্ব নিয়ে মুখ খুললেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তাঁর বক্তব্যে উঠে এল, কেন বড় তারকাদের উপস্থিতি এখনও সিনেমার দর্শক টানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ চিরঞ্জিত চক্রবর্তী। দীর্ঘ অভিনয়জীবনে একাধিক বাংলা ছবিতে অভিনয় করে দর্শকদের মনে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। বাণিজ্যিক বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম চিরঞ্জিত। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও চিত্রনাট্য রচনার সঙ্গেও যুক্ত থেকেছেন তিনি। বাংলা সিনেমার বিভিন্ন সময়ের পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন এই অভিনেতা। ফলে বর্তমান চলচ্চিত্র জগতের পরিস্থিতি নিয়ে তাঁর মতামত যে বিশেষ গুরুত্ব বহন করে, তা বলাই যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিনেমার ব্যবসা, তারকাদের জনপ্রিয়তা এবং বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারে চিরঞ্জিত চক্রবর্তী জানান, সিনেমার সাফল্যের পিছনে অভিনেতা-অভিনেত্রীদের পরিচিতি এবং জনপ্রিয়তা বড় ভূমিকা পালন করে। তাঁর মতে, দর্শক অনেক সময় ছবির বিষয়বস্তু জানার আগেই দেখে নেন, সেখানে কোন পরিচিত তারকা রয়েছেন। উদাহরণ দিতে গিয়ে তিনি বোঝান, কোনও ওটিটি সিরিজে করিনা কাপুর বা মনোজ বাজপেয়ীর মতো জনপ্রিয় অভিনেতা থাকলে দর্শক সেটি দেখতে আগ্রহী হতে পারেন। একইভাবে, সিনেমা হলে শাহরুখ খানের ছবি মুক্তি পেলে সেই ছবির প্রতিও দর্শকদের স্বাভাবিক আকর্ষণ তৈরি হয়। কারণ, পরিচিত তারকাদের অভিনয় দেখার জন্য দর্শকদের মধ্যে আগে থেকেই আগ্রহ থাকে।

অন্যদিকে, কোনও ছবিতে যদি তুলনামূলকভাবে কম পরিচিত বা নতুন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেন, তাহলে সেই ছবি দেখতে দর্শকদের কিছুটা সময় লাগতে পারে বলেই মনে করেন চিরঞ্জিত। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন মুখদের অভিনয় ভালো হলেও শুধু সেই কারণে দর্শকদের সিনেমা হলে টেনে আনা সহজ নয়। পরিচিত তারকাদের ক্ষেত্রে যে আগ্রহ আগে থেকেই তৈরি থাকে, নতুনদের ক্ষেত্রে তা তৈরি করতে সময় লাগে। আর এই কারণেই বাণিজ্যিক ছবির গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, দর্শককে সিনেমা হলমুখী করতে হলে এমন ছবি তৈরি করা জরুরি, যা তাঁদের আকর্ষণ করতে পারবে এবং বিনোদনের চাহিদা পূরণ করবে।

আরও পড়ুনঃ বিগ বস বাংলার সব প্রতিযোগীদের সামাজিক মাধ্যমে পরিবারের সমর্থন, অথচ দুর্নিবারের স্ত্রী মোহরের নেই কোনও পোস্ট বা বার্তা! সৃজলার সঙ্গে স্বামীর অতিরিক্ত ঘনি’ষ্ঠতা ও প্রেম বিতর্কেও নিশ্চুপ তিনি! তবে কি এই নীরবতাই ফাটলের ইঙ্গিত? তবে কি গায়কের দ্বিতীয় দাম্পত্যে ধরছে চিড়? জল্পনা তুঙ্গে নেটপাড়ায়!

বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে চিরঞ্জিত চক্রবর্তী আরও স্পষ্ট করে বলেন, বাণিজ্যিক ছবির দিকে নজর দেওয়া প্রয়োজন। তাঁর মতে, তা না হলে বাংলা চলচ্চিত্র জগতের অস্তিত্বই সংকটে পড়তে পারে। এমনকী, বাংলা ইন্ডাস্ট্রিতে সিরিয়াল ছাড়া আর কিছু অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্য বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে তাঁর কথার মূল সুর একটাই দর্শকদের হলমুখী করতে পরিচিত তারকা, বাণিজ্যিক ছবির আকর্ষণ এবং দর্শকের চাহিদাকে গুরুত্ব দেওয়া জরুরি। এখন প্রশ্ন, বাংলা সিনেমা কি আবারও বাণিজ্যিক ছবির হাত ধরে পুরনো জনপ্রিয়তা ফিরে পাবে? নাকি বদলে যাওয়া দর্শক-রুচির সঙ্গে তাল মেলাতে আরও নতুন পথ খুঁজতে হবে ইন্ডাস্ট্রিকে?

You cannot copy content of this page