“একজন পুরুষের কাছ থেকে আসা এমন মন্তব্যকে অত্যন্ত অসম্মানজনক, জিতু কমল ও ভরত কলের আচরণ খুব খারাপ!” “বাবা-মা তুলে কথা বলা, বারবার নিজেকে সবচেয়ে কমবয়সি প্রমাণের চেষ্টা…বয়সে ছোট হলেই ভালো খেলোয়াড় হয় না!” নন্দিনীর খেলার ধরন থেকে অন্যান্য প্রতিযোগীদের আ’ক্রমণ, বিগ বসের ঘর দুই সপ্তাহের অভিজ্ঞতা নিয়ে বি*স্ফোরক অনুষ্কা ঘোষ! কাকে দেখছেন বিজয়ীর আসনে?

বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের মধ্যে দ্বন্দ্ব, বন্ধুত্ব, সম্পর্কের সমীকরণ এবং নানা বিতর্ক ঘিরে প্রতিদিনই জমে উঠেছে খেলা। একদিকে যেমন দর্শকদের নজর কেড়েছে প্রতিযোগীদের পারস্পরিক সম্পর্ক, তেমনই অন্যদিকে একের পর এক মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। তবে এবার সেই বিতর্কিত ঘর থেকে বেরিয়ে মুখ খুললেন প্রতিযোগী অনুষ্কা ঘোষ। বিগ বসের বাড়িতে তাঁর খেলা, অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে সম্পর্ক এবং বিভিন্ন ঘটনা নিয়ে কলকাতায় ফিরে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি। শুধু তাই নয়, জিতু, কমল, ভরত এবং নন্দিনীকে নিয়েও একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে।

বিগ বসের বাড়িতে থাকাকালীন জিতু কমল এবং ভরতের আচরণ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন অনুষ্কা। তাঁর কথায়, শুরুতে তিনি যখন ভালোভাবে খেলছিলেন, তখন থেকেই কয়েকজন প্রতিযোগী তাঁকে আক্রমণ করতে শুরু করেন। বিশেষ করে জিতু কমল এবং ভরতের কিছু আচরণ তাঁর কাছে অত্যন্ত খারাপ লেগেছিল, যেভাবে তাঁকে “চম্মা চম্পা” বলে রাগানো হয়েছিল। তবে একজন পুরুষের কাছ থেকে আসা কিছু মন্তব্যকে তিনি অসম্মানজনক বলে মনে করেন। অনুষ্কার বক্তব্য, একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে এমন আচরণ তিনি আশা করেননি। তাঁর মতে, কাউকে বারবার আক্রমণ করা বা মানসিকভাবে চাপে রাখা সহজ বিষয় নয়। যদিও জিতুর খেলায় এই ধরনের অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলেছে, তা নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি।

অন্যদিকে, নন্দিনীর খেলার ধরন নিয়েও মুখ খুলেছেন অনুষ্কা। নন্দিনী বারবার বয়সের প্রসঙ্গ তুলে নিজেকে সবচেয়ে কমবয়সি প্রতিযোগী হিসেবে তুলে ধরার চেষ্টা করতেন বলে তাঁর মত। তবে অনুষ্কার স্পষ্ট বক্তব্য, বয়সে ছোট হলেই যে কেউ ভালো খেলোয়াড় হয়ে উঠবেন, এমনটা নয়। তাঁর মতে, নন্দিনীর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অপরিণত আচরণ চোখে পড়েছে। পাশাপাশি নন্দিনীর সঙ্গে অন্য প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ নিয়েও নিজের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন তিনি। তবে কাউকে সরাসরি খারাপ বলতে চান না অনুষ্কা। তাঁর কথায়, প্রত্যেকেই নিজের মতো করে খেলেছেন এবং শেষ পর্যন্ত সেটি একটি প্রতিযোগিতা।

শুধু নন্দিনী নন, সিক্রেট রুমে যাওয়া, সেখান থেকে ফিরে আসা এবং ওয়াইল্ড কার্ড হিসেবে প্রতিযোগীদের খেলার সুযোগ নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অনুষ্কা। তাঁর মতে, সিক্রেট রুম বা ওয়াইল্ড কার্ডের সুযোগ পাওয়া মানেই বাড়তি সুবিধা নয়, বরং সেই সুযোগকে কাজে লাগানোই আসল বিষয়। তিনি নিজেও আগে একটি ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে অন্য রিয়্যালিটি শোতে অংশ নিয়েছিলেন। তাই তাঁর বিশ্বাস, দর্শক এবং নির্মাতারা যে সুযোগ দেন, সেটিকে কাজে লাগিয়ে নিজের খেলা দেখাতে হয়। পাশাপাশি রাজবীরের জনপ্রিয়তা এবং বিগ বসের প্রতিযোগীদের পারস্পরিক মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, কোনও প্রতিযোগীর জনপ্রিয়তা শুধুমাত্র আগের কোনও রিয়্যালিটি শোয়ের পরিচিতির উপর নির্ভর করে না, বরং চলতি অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্সও সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ “সৃজলার তরফ থেকে জিতুর প্রতি বন্ধুত্ব ছাড়া অন্য কোনও অনুভূতি নেই, ওরা শুধুই বন্ধু!” “একই ঘরে থাকলে বন্ধুত্বের মধ্যে মান-অভিমান, ঝগড়া কিংবা আবেগ থাকতেই পারে, কিন্তু তার অর্থ প্রেম নয়!” আকাশ বাতাসকে সাক্ষী করে, পত্র লিখে প্রেম নিবেদনের পরেও নাকি সৃজলার মনে জায়গা করতে পারেননি জিতু! বিগ বসের ঘরে বোনের সঙ্গে দেখা করে আশ্বস্ত, বাইরে এসেই সম্পর্কের সমীকরণ নিয়ে স্পষ্ট অবস্থান দিদি লিমার!

সব মিলিয়ে বিগ বস বাংলার যাত্রা নিয়ে অনুষ্কার অভিজ্ঞতা যে খুব একটা মসৃণ ছিল না, তা তাঁর কথাতেই স্পষ্ট। তবে প্রতিযোগীদের সঙ্গে হওয়া মনোমালিন্যকে ব্যক্তিগত জীবনে টেনে নিয়ে যেতে চান না তিনি। অনুষ্কার মতে, প্রত্যেকেই নিজের খেলা খেলেছেন এবং প্রতিযোগিতা শেষ হলে সেখানকার বিরোধও পিছনে ফেলে আসা উচিত। এমনকী, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে দুর্গাপুজোর সময় পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। তবে নতুন কাজের সুযোগ পেয়ে তিনি খুশি। ভবিষ্যতে আবারও পর্দায় তাঁকে দেখা যাবে কি না, সেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

You cannot copy content of this page