“অন্যায় করেছেন বলেই এত গলার জোর!” “নিজের দোষ তাও অন্যদের থামিয়ে ভাবলেন জিতে গেছি, মানুষ হিসেবে আজ আপনি জিততে পারলেন কি?” রাজবীরের বিছানায় জল ঢেলে নিরঞ্জনের চিৎকার, পরক্ষণেই ভোলবদল! বিগ বসের প্রতিযোগীকে তুলোধোনা মৈত্রেয়ী মিত্রের! কড়া ভাষায় দিলেন কোন পরামর্শ?

বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে ফের উত্তপ্ত পরিস্থিতি। আর সেই পর্ব দেখেই প্রতিযোগী নিরঞ্জন মণ্ডলের আচরণ নিয়ে সরব হলেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। গতকালের পর্বে ক্যাপ্টেন্সির লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন বাড়ির সদস্যরা। ফুলের তোড়া তৈরির এই খেলায় প্রত্যেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তবে শুরু থেকেই রাজবীর দে-র সঙ্গে নিরঞ্জনের বিরোধ তৈরি হয়। রাজবীরের ফুল সংগ্রহের ধরন নিয়ে আপত্তি জানান নিরঞ্জন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রাগের মাথায় রাজবীরের বিছানায় জল ঢেলে ভিজিয়ে দেন তিনি। পরে রাজবীরকে নতুন অধিনায়ক ঘোষণা করা হলে সেই ক্ষোভ আরও বেড়ে যায়। এই ঘটনার পরেই নিরঞ্জনের ব্যবহার নিয়ে সমাজমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন অভিনেত্রী মৈত্রেয়ী।

আসলে টাস্কে রাজবীরের তৈরি করা ফুলের তোড়া বিচারকদের নজর কাড়ে। শেষ পর্যন্ত বিচারকের দায়িত্বে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় ও মনামী ঘোষ রাজবীরকেই বিজয়ী ঘোষণা করেন। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নিরঞ্জন। তাঁর অভিযোগ ছিল, খেলায় পক্ষপাতিত্ব করা হয়েছে এবং রাজবীরকে ইচ্ছাকৃতভাবে অধিনায়ক করা হয়েছে। এর পরেই নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে রাজবীরের বিছানায় জল ঢেলে দেন তিনি। নতুন অধিনায়ক হওয়ার পর ঘরে ফিরে নিজের ভেজা বিছানা দেখে রেগে যান রাজবীর। তনুশ্রী নিরঞ্জনের কাণ্ডের কথা জানালে তাঁর সঙ্গেও চিৎকার করে কথা বলেন নিরঞ্জন। শুধু তাই নয়, সৌরভ ও মনামীর সঙ্গেও এই সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনকী, পরবর্তী সময়ে বাড়িতে যত দিন থাকবেন, তত দিন কিছু খাবেন না বলেও জানিয়ে দেন নিরঞ্জন।

এই ঘটনার পর নিরঞ্জনের আচরণ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে মৈত্রেয়ী সমাজমাধ্যমে লেখেন, ‘আপনি অন্যায় করেছেন বলেই এত গলার জোর করে ঝগড়া করলেন? সত্যিই বুকের পাটা লাগে এমন ব্যবহার করতে। না, আপনি একা নন। এই দুনিয়ায় এমন মানুষ বিস্তর আছে, যারা নিজেরা অন্যায় করে গলার জোরে অন্যদের থামিয়ে দিয়ে ভাবে জিতে গেছি। মানুষ হিসেবে আজ আপনি জিততে পারলেন কি?’ অভিনেত্রীর এই বক্তব্যে স্পষ্ট, নিরঞ্জনের আচরণ তাঁর একেবারেই ভালো লাগেনি। তাঁর মতে, নিজের ভুল থাকলে তা স্বীকার না করে চিৎকার করে অন্যদের চুপ করিয়ে দেওয়াকে কখনও জয় বলা যায় না। বরং এমন আচরণে একজন মানুষের প্রকৃত পরিচয়ই প্রকাশ পায়। নিরঞ্জনের সঙ্গে বিগ বসের বাড়িতে এর আগেও নানা ঘটনায় মতবিরোধ তৈরি হয়েছে। তবে এবারের ক্যাপ্টেন্সি টাস্কে তাঁর আচরণ বিশেষভাবে নজর কেড়েছে মৈত্রেয়ীর।

আরও পড়ুনঃ “এসি থেকে বাসন মাজার প্রিল, সব নিয়ে গিয়েছে!” বিগ বসের ঘরে ছেলের চরিত্রের হয়ে গ্যারান্টি, ‘কর্মা’ নিয়ে জ্ঞ্যান দিচ্ছেন মা! অথচ একসময় প্রাক্তন বউমাকে মিনাক্ষীকে নিয়ে তুলেছিলেন টাকা, গয়না হাতানোর মতো গুরুতর অভিযোগ! ফের চর্চায় পুরনো পোস্ট, দুর্নিবারের প্রথম বিয়ে ভাঙার নেপথ্যে কী কারণ জানিয়েছিলেন ডালিয়া?

তবে নিরঞ্জনের পরবর্তী আচরণ নিয়েও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। মৈত্রেয়ী লেখেন, ‘আপনারই আবার পরবর্তী পদক্ষেপ দেখে যে খুব অবাক হয়েছি বলব না। এই বাড়িতে আপনার যেমন পরিচয় আগে পেয়েছি, তাতে এটা খুব স্বাভাবিক। আপনার মধ্যে একটা মিষ্টি মানুষও আছে।’ অর্থাৎ, নিরঞ্জনের আচরণের সমালোচনা করলেও তাঁর মধ্যে যে ভালো দিকও রয়েছে, তা অস্বীকার করেননি অভিনেত্রী। আসলে পর্বের শেষ দিকে নিরঞ্জন নিজের রাগ সামলে রাজবীরের কাছে ক্ষমা চান। শুধু মুখে ক্ষমা চাওয়াই নয়, নতুন অধিনায়কের বিছানায় একটি চিঠিও রেখে আসেন তিনি। নিরঞ্জনের এই আচরণে স্বাভাবিকভাবেই কিছুটা অবাক হন রাজবীর। তাঁর কথাতেও প্রকাশ পায়, এমনটা তিনি আশা করেননি। পরে নিরঞ্জনের এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই দেখেছেন মৈত্রেয়ী। তাঁর মতে, নিরঞ্জনের ব্যক্তিত্বের মধ্যে যেমন রাগী দিক রয়েছে, তেমনই রয়েছে একটি মিষ্টি দিকও।

You cannot copy content of this page