“আমি চাই সহজ মাঝে মাঝে ‘বোর’ হোক, ক্লান্ত হোক তবেই…” বাবা হারা ছেলেকে বড় করে তোলার ক্ষেত্রে কেন এমন ব্যতিক্রমী ভাবনা প্রিয়াঙ্কা সরকারের? রাহুলের মৃ’ত্যুর পর সহজের শৈশব আগলে রাখতে কোন বিশেষ শিক্ষায় বিশ্বাসী অভিনেত্রী? সব সময় সন্তানকে আনন্দে রাখার চেষ্টা কি আদৌ ঠিক, কী জানালেন তিনি?

বর্তমান সময়ে ছোটদের শৈশব যেন অনেকটাই বদলে গিয়েছে। পড়াশোনা, স্কুলের ব্যস্ততা, নাচ-গান-আঁকার মতো বিভিন্ন শখের ক্লাস এবং সর্বোপরি মোবাইল ফোনের প্রতি আকর্ষণ সব মিলিয়ে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ খুব একটা পায় না আজকের প্রজন্ম। অবসর পেলেই অনেক শিশুর সঙ্গী হয়ে ওঠে মোবাইল কিংবা অন্য কোনও গ্যাজেট। তবে বাচ্চাদের জীবনে একঘেয়েমি বা বোর হওয়ারও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই কথাই তুলে ধরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ছেলে সহজ। ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়ার মধ্যেও ছেলেকে বড় করে তোলার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বিশেষ করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর সহজের বেড়ে ওঠা ও ভবিষ্যতের দায়িত্ব এখন অনেকটাই একা হাতে সামলাতে হচ্ছে অভিনেত্রীকে। তাই ছেলের শৈশব, মানসিক বিকাশ এবং বর্তমান প্রজন্মের জীবনযাপন নিয়ে তাঁর ভাবনাও বেশ গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কার মতে, বাচ্চাদের সব সময় ব্যস্ত রাখার প্রয়োজন নেই।

বরং মাঝে মাঝে তাদের বোর হওয়ার সুযোগ দেওয়া উচিত। কারণ, সেই একঘেয়েমি থেকেই জন্ম নিতে পারে নতুন নতুন ভাবনা, কল্পনাশক্তি ও সৃজনশীলতা। হয়তো সেই অবসরেই কোনও শিশু গল্পের বই পড়তে আগ্রহী হবে, আবার কখনও নিজের মতো করে নতুন কিছু ভাবতে শিখবে। সেই কারণেই কখনও কখনও সহজের কাছ থেকে ফোন সরিয়ে নেন অভিনেত্রী। তাঁর উদ্দেশ্য প্রযুক্তি থেকে ছেলেকে সম্পূর্ণ দূরে রাখা নয়, বরং প্রযুক্তির ব্যবহারে নিয়ন্ত্রণ আনা। নিজের ছোটবেলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন প্রিয়াঙ্কা।

তিনি জানান, ছোটবেলায় তাঁর বাবা-মা যখন নিজেদের মধ্যে গল্প করতেন, তখন তিনিও অনেক সময় বোর হয়ে যেতেন। কিন্তু সেই অবসর কাটানোর মধ্য দিয়েই নিজের মতো করে সময় কাটানোর অভ্যাস তৈরি হয়েছিল। এখন তিনি যখন বন্ধুদের সঙ্গে সময় কাটান কিংবা নিজের কাজে ব্যস্ত থাকেন, তখনও ভাবেন কীভাবে সহজকে আনন্দে রাখা যায়। তবে তাঁর উপলব্ধি, বাচ্চাদের সব সময় আনন্দ দেওয়ার ব্যবস্থা করে রাখাও ঠিক নয়। তাদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ দিতে হবে।

আরও পড়ুনঃ “শিষ্যেরই কি শুধু গুরুর প্রতি দায়িত্ব ও নিষ্ঠা থাকবে, গুরুর কি কোনও দায়িত্ব নেই?” “ছাত্রদের কর্তব্য নিয়ে এত আলোচনা হলেও গুরুদের আচরণ ও দায়িত্ব নিয়ে কেন নীরব সবাই?” শো*ষণ, অপমান থেকে শুরু করে ‘মি টু’ বিতর্ক, গুরু ও শিষ্যের সম্পর্কের আড়ালে থাকা কোন অস্বস্তিকর বাস্তবতা সামনে আনলেন গায়িকা কৌশিকী চক্রবর্তী? নতুন প্রজন্মের উদ্দেশ্যে দিলেন কোন বার্তা?

সব মিলিয়ে প্রিয়াঙ্কার বক্তব্য, বর্তমান প্রজন্মের শিশুদের শৈশবে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া জরুরি। মোবাইল, পড়াশোনা কিংবা বিভিন্ন অ্যাক্টিভিটির বাইরে নিজেদের কল্পনার জগৎ তৈরি করার জন্যও কিছুটা অবসর প্রয়োজন। কারণ, সব সময় ব্যস্ত থাকলেই যে শিশুর মানসিক বিকাশ ভালো হবে, এমনটা নয়। কখনও কখনও একটু বোর হওয়াও যে বড় হয়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ, সহজকে বড় করে তোলার অভিজ্ঞতা থেকেই সেই বার্তাই দিলেন অভিনেত্রী।

You cannot copy content of this page