“মহাপুরুষের জীবনী নিয়ে সিনেমা হলেই সেটা ভালো, এরকম কোনও কথা নেই! “যাঁরা ওঁর ব্যাপারে জানতে চান, তাঁরা পড়ে নেবেন!” “এসব গল্প অনেকদিন ধরে শুনছি…এরম অনেক সিনেমা এসেছে” “হলের মালিকদের অন্য সিনেমাতে ভাল লাভ হলে সেটাই চালাবেন!” বক্স অফিসে ভালো ব্যবসা, হাউজফুল বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’কে সরিয়ে হিন্দি ছবিকে জায়গা! বাংলা সিনেমার দুর্দশা নিয়ে ক্ষো’ভের মধ্যেই বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের!

বাংলা ছবির দর্শক বাড়ছে, বক্স অফিসেও ভালো ফল করছে একাধিক বাংলা সিনেমা। কিন্তু এর মধ্যেই হিন্দি ছবিকে জায়গা করে দিতে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে জনপ্রিয় বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। আগামী শুক্রবার থেকেই বেশিরভাগ মাল্টিপ্লেক্সে আর দেখা যাবে না এই ছবি। অথচ মুক্তির পর থেকেই দর্শকদের ভালো সাড়া পাচ্ছিল সিনেমাটি। বক্স অফিসে ব্যবসা ভালো হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ছবির প্রশংসা করছিলেন দর্শকদের একাংশ। এমন একটি বাংলা ছবি, যা এখনও দর্শক টানছে, সেটিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরেই ক্ষোভ তৈরি হয়েছে টলিউডে। বাংলা ছবির পাশে দাঁড়ানো শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে সিনেমাপ্রেমীদের অনেকেই এই সিদ্ধান্তে হতাশ। বিষয়টি নিয়ে বাংলা সিনেমার ভবিষ্যৎ এবং হল পাওয়ার সমস্যা নতুন করে আলোচনায় উঠে এসেছে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার, ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসার কথা পরিচালক, প্রযোজক ও বাংলার হল মালিকদের। বাংলা ছবির প্রদর্শন এবং প্রেক্ষাগৃহে হিন্দি ছবির আধিপত্য নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে। এর আগেও একাধিকবার হিন্দি ছবির মুক্তির কারণে বাংলা সিনেমার শো কমে যাওয়া বা হল না পাওয়ার অভিযোগ উঠেছে। তবে এবার দর্শকদের পছন্দের তালিকায় থাকা ‘সাধক বামাক্ষ্যাপা’কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে বিষয়টি আরও বেশি গুরুত্ব পেয়েছে। এই বৈঠকে বাংলা ছবির জন্য কোনও স্থায়ী সমাধান বেরিয়ে আসে কি না, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সিনেমার সঙ্গে যুক্ত অনেকেই। তার আগেই গোটা বিতর্কে নিজের মতামত জানালেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। বাংলা ছবি সরিয়ে হিন্দি ছবি চালানোর সিদ্ধান্ত নিয়ে তাঁর বক্তব্য, সিনেমার ক্ষেত্রে ভাষার বিভাজন না করে দর্শক ও ব্যবসার দিকটিই গুরুত্ব দেওয়া উচিত।

দিলীপ ঘোষের কথায়, কোনও সিনেমা কতদিন প্রেক্ষাগৃহে চলবে, তা মূলত দর্শকের আগ্রহ এবং ব্যবসার উপর নির্ভর করে। এই প্রসঙ্গে তিনি বলেন, “দেখুন, বাংলা-হিন্দি বলে কোনও কথা নেই। সিনেমা হচ্ছে বিনোদন। পাবলিক যেটা চাইবে, যাঁরা পরিচালক, তাঁদের যাতে লাভ হবে তাঁরা সেটা করবেন। ‘সাধক বামাক্ষ্যাপা’ চলেছে, যাঁরা দেখার দেখেছেন। এরম অনেক সিনেমা এসেছে, যতদিন চলেছে দেখেছেন। এই যে হনুমান অংশ নামে একটি সিনেমা হয়েছে, সেটা তো সে নিজের জোরে চলেছে। যেটা চলার চলবে। যাঁরা ব্যবসায়ী, যাঁরা সিনেমা হলের পরিচালক, তাঁরা যদি মনে করেন যে অন্য সিনেমাতে ভাল লাভ হবে, তাঁরা সেটাই চালাবেন। সরকার যদি ভর্তুকি দিয়ে কোনও সিনেমা চালায় সেটা চলবে।” অর্থাৎ তাঁর মতে, কোন ছবি হলে থাকবে আর কোনটি সরানো হবে, সেই সিদ্ধান্ত ব্যবসার সম্ভাবনা বুঝেই নেওয়া হয়। দর্শক যে ছবিটি দেখতে চাইবেন এবং যে ছবিতে হল মালিকদের লাভের সুযোগ বেশি, সেটিকেই প্রাধান্য দেওয়া স্বাভাবিক।

শুধু বাংলা ছবির প্রদর্শন নিয়ে নয়, মহাপুরুষদের জীবন নিয়ে সিনেমা তৈরি হওয়া এবং সেই ছবির জনপ্রিয়তা নিয়েও নিজের মত জানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কোনও বিখ্যাত ব্যক্তির জীবনী নিয়ে ছবি তৈরি হলেই যে সেটি দর্শকদের ভালো লাগবে বা ব্যবসা করবে, এমন নিশ্চয়তা নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, “মহাপুরুষের জীবনী নিয়ে সিনেমা হলেই সেটা ভাল হবে, এরকম কোনও কথা নেই। যাঁরা ওঁর ব্যাপারে জানতে চান, তাঁরা পড়ে নেবেন। জেনে নেবেন। সিনেমা চলবে, না চলবে, সেটা তো তার কোয়ালিটির উপর নির্ভর করে।” ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে এবং হাউজফুল শো চলছে, এই বিষয়টি জানিয়ে তাঁকে প্রশ্ন করা হয়, এমন ছবি এখনও ভালো চলার পরেও অন্য একটি হিন্দি ছবির জন্য সরিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত? উত্তরে দিলীপ ঘোষ বাংলা-বাঙালি আবেগের প্রসঙ্গ তুলে অতীতের নানা উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ “ওর চোখ মুখ দেখলেই বোঝা যায়…” “যারা সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তাদের মধ্যেই সবচেয়ে বেশি…” জিতু সৌরভকে ধাক্কা দিলেও তখন চুপ, রাজবীরকে এত কথা শোনান কেন? বারবার রাজবীরকে সতর্ক করতেই কটা’ক্ষের মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়! অবশেষে বিগ বস বিতর্ক নিয়ে খুললেন মুখ, আত্মপক্ষ সমর্থনে কী বললেন দাদা?

তিনি বলেন, “দেখুন, এসব গল্প অনেকদিন ধরে শুনছি। যাঁরা বাংলা-বাংলা, বাঙালি-বাঙালি করেছিলেন, তাঁরা বাংলার জন্য, বাংলা সিনেমা, বাংলা খেলাধুলো, সংস্কৃতি, গান ইত্যাদির জন্য কী করেছেন? গত বছর বোধহয় আমাদের মান্না দের জন্মশতবার্ষিকী ছিল। আপনি ক’টা প্রোগ্রাম দেখেছেন যা মান্না দেকে নিয়ে প্রাক্তন সরকার করেছিল? সিনেমাকে সিনেমার মতো চলতে দেওয়া উচিত।” তাঁর এই মন্তব্যের পর বাংলা সিনেমার পাশে দাঁড়ানো এবং প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন নিয়ে বিতর্ক আরও নতুন মাত্রা পেয়েছে। প্রসঙ্গত, দীপাবলির সময় মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘রামায়ণ’ ছবির সঙ্গে সংঘাত এড়াতে পিছিয়ে দেওয়া হয়েছিল ‘সাধক বামাক্ষ্যাপা’র মুক্তি। অবশেষে গত শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে আসে এবং ভালো ব্যবসা শুরু করে। কিন্তু আগামী শুক্রবার থেকে একটি নতুন হিন্দি ছবি মুক্তির কারণে শো কমানোর প্রস্তাব আসতেই প্রযোজনা সংস্থা ছবিটি আর না চালানোর সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার, ২৪ নভেম্বর এই বিষয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টলিউডের পরিচালক, প্রযোজক এবং বাংলার হল মালিকদের বৈঠক হওয়ার কথা। সেখানে বাংলা ছবির প্রদর্শন নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর।

You cannot copy content of this page