“ওর চোখ মুখ দেখলেই বোঝা যায়…” “যারা সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তাদের মধ্যেই সবচেয়ে বেশি…” জিতু সৌরভকে ধাক্কা দিলেও তখন চুপ, রাজবীরকে এত কথা শোনান কেন? বারবার রাজবীরকে সতর্ক করতেই কটা’ক্ষের মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়! অবশেষে বিগ বস বিতর্ক নিয়ে খুললেন মুখ, আত্মপক্ষ সমর্থনে কী বললেন দাদা?

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) মঞ্চে প্রতিযোগীদের আচরণ নিয়ে এবার দর্শকদের প্রশ্নের মুখে পড়লেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গত শনিবারের ‘দাদার দরবার’-এ রাজবীর দে-কে বেশ কড়া ভাষায় সতর্ক করেন মহারাজ। টাস্ক চলাকালীন সৌরভ দাসের সঙ্গে রাজবীরের হাতাহাতির ঘটনা সামনে আসতেই তাঁকে ভবিষ্যতে এমন আচরণ না করার পরামর্শ দেন সৌরভ। শুধু তাই নয়, সৃজলাকে নিয়েও রাজবীরকে কথা শোনাতে দেখা যায় তাঁকে। পর্বটি টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পরেই সৌরভের এই আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। দর্শকদের একাংশের প্রশ্ন, রাজবীরের ক্ষেত্রে এতটা কঠোর হলেও অন্য প্রতিযোগীদের আচরণের সময় কেন একইভাবে সরব হননি তিনি? ফলে বিগ বসের ঘরে প্রতিযোগীদের আচরণ বিচার করার ক্ষেত্রে সৌরভের ভূমিকা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

রাজবীরকে সৌরভের এই কড়া সতর্কবার্তার পর অনেকেই সঞ্চালকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বক্তব্য, রাজবীর যদি টাস্ক চলাকালীন ভুল করে থাকেন, তাহলে অন্য প্রতিযোগীরাও তো একই ধরনের পরিস্থিতিতে ভুল করেছেন। বিশেষ করে এর আগে টিকিট টু ফিনালে টাস্কে জিতু কমল যেভাবে সৌরভ দাসকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দিয়েছিলেন, সেই ঘটনার সঙ্গে রাজবীরের আচরণের তুলনা টানছেন অনেকে। তাঁদের প্রশ্ন, জিতুর ক্ষেত্রে যদি সেই ঘটনা খেলার কৌশল হিসেবে দেখা হয়ে থাকে, তাহলে রাজবীরের আচরণ নিয়ে এত কড়া প্রতিক্রিয়া কেন? দর্শকদের একাংশের মতে, একই ধরনের ঘটনায় প্রতিযোগীদের ক্ষেত্রে আলাদা আলাদা বিচার করা হচ্ছে। এই বৈষম্যের অভিযোগ থেকেই সৌরভকে ঘিরে সমালোচনা আরও বেড়েছে।

এছাড়াও সৃজলাকে নিয়ে রাজবীরের বক্তব্যের ক্ষেত্রে শুধু তাঁকেই কেন দায়ী করা হচ্ছে, সেই প্রশ্নও উঠেছে। দর্শকদের একাংশের মতে, ওই পরিস্থিতিতে বাড়ির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তাঁদেরও মতামত বা প্রতিক্রিয়া ছিল। তাহলে শুধুমাত্র রাজবীরকে বারবার সতর্ক করার কারণ কী? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, সৌরভের উচিত সমস্ত প্রতিযোগীর আচরণ একইভাবে বিচার করা, যাতে কারও প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। আবার রাজবীরের অনুরাগীদের একাংশ মনে করছেন, তাঁকে বারবার লক্ষ্য করে কথা বলা হচ্ছে, অথচ অন্যদের ক্ষেত্রে একই ধরনের কড়া অবস্থান দেখা যাচ্ছে না। সম্প্রতি সম্প্রচারিত পর্বের পর এই বিতর্ক আরও জোরালো হয়েছে এবং সৌরভের সঞ্চালনা নিয়ে দর্শকদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে।

দর্শকদের এই সমালোচনার মধ্যেই এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে রাজবীরের প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়েছেন মহারাজ। তাঁর বক্তব্য অনুযায়ী, রাজবীরকে তিনি পছন্দ করেন এবং তাঁর প্রতি স্নেহ রয়েছে। কিন্তু খেলায় ভালো করতে গিয়ে কোনও প্রতিযোগী যদি নিজের ভুলের কারণে পিছিয়ে পড়েন বা হেরে যান, সেটা তিনি মেনে নিতে পারেন না। সেই কারণেই রাজবীরকে সতর্ক করেছেন বলে ওই পোস্টে জানানো হয়েছে। অর্থাৎ, রাজবীরের প্রতি ব্যক্তিগত কোনও বিরূপ মনোভাব থেকে নয়, বরং তাঁর খেলায় যাতে কোনও ভুলের কারণে ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যেই সৌরভ এমন কথা বলেছেন। রাজবীর নিজের যোগ্যতায় ভালো খেলছেন বলেই তাঁকে আরও সতর্ক থাকতে বলেছেন মহারাজ, এমনটাই উঠে এসেছে তাঁর বক্তব্যে।

আরও পড়ুনঃ “গোটা ভারতে এমন ঘটনা অন্য কোনও রাজ্যে হয় না!” “নতুন হিন্দি ছবিকে জায়গা দিতে মাতৃভাষা বাদ, তামিলনাড়ুতে গিয়ে এমন কথা বলুন তো দেখি!” মন্তব্য ক্ষু’ব্ধ অভিনেতা সব্যসাচী চৌধুরী ও সাহেব চট্টোপাধ্যায়ের! একাধিক শো হাউসফুল, আবেগে আপ্লুত দর্শকরা করছেন অভিনেতাদের পায়ে হাত দিয়ে প্রণাম, চাইছেন আশীর্বাদ! এত ভালোবাসা পেয়েও প্রেক্ষাগৃহ থেকে সড়িয়ে দেওয়া হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’কে?

বিগ বস বাংলা শেষ হতে আর মাত্র দু’সপ্তাহ বাকি। ফলে ফাইনালের আগে রাজবীরকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও ক্রমশ বাড়ছে। শুরু থেকেই তাঁর খেলা এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রতিক্রিয়া দর্শকদের নজর কেড়েছে। অনেকেই চাইছেন, শেষ পর্যন্ত রাজবীর যেন নিজের খেলার ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে পৌঁছন এবং জয়ী হন। অন্যদিকে, সৌরভের সতর্কবার্তা ও তা নিয়ে তৈরি বিতর্কও এখন শোয়ের আলোচনার অন্যতম বিষয়। রাজবীরকে ভালোবাসেন বলেই তাঁর ভুল শুধরে দিতে চেয়েছেন, সৌরভের এই ব্যাখ্যা সামনে আসার পর বিতর্ক কিছুটা থামবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। শেষ পর্যন্ত রাজবীরের খেলা এবং সৌরভের মন্তব্য নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

You cannot copy content of this page