নেটপ্রভাবী ও গায়িকা ‘দেবলীনা নন্দী’ (Debolina Nandy) এবং তাঁর স্বামী ‘প্রবাহ নন্দী’কে (Prabaha Nandy) ঘিরে চলা দাম্পত্য বিতর্কে এবার সামনে এল নতুন অভিযোগ। সম্প্রতি বারুইপুর আদালতে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার প্রথম শুনানির পর সাংবাদিক বৈঠক করেন দেবলীনা এবং তাঁর আইনজীবীরা। সেই বৈঠকেই একাধিক অভিযোগের পাশাপাশি বিয়ের সময় পাওয়া গয়না নিয়ে গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। দেবলীনার পক্ষের বক্তব্য, এতদিন তাঁরা অনেক বিষয় প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং বিভিন্ন বক্তব্য সামনে আসার পর বিষয়গুলি জানানো প্রয়োজন বলে মনে করেছেন তাঁরা। সেই কারণেই সাংবাদিকদের সামনে একের পর এক তথ্য তুলে ধরা হয়।
সাংবাদিক বৈঠকের একটি অংশে দেবলীনার আইনজীবী জানান, বিয়ের সময় শ্বশুরবাড়ির তরফ থেকে দেবলীনাকে একটি ভারী সোনার গলার হার উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যার ওজন প্রায় ৬৯ গ্রাম। পাশাপাশি একটি মানতাসাও ছিল তাঁর কাছে। অভিযোগ, বিচ্ছেদ সংক্রান্ত পরিস্থিতি সামনে আসার পর ওই গয়নাগুলি নিয়ে এখন জটিলতা তৈরি হয়েছে। দেবলীনার দাবি, এগুলি তাঁর ব্যক্তিগত সম্পত্তি বা স্ত্রীধন হিসেবে তাঁর প্রাপ্য। কিন্তু বর্তমানে শ্বশুরবাড়ির তরফ থেকে সেই গয়না ফেরত দিতে অস্বীকার করা হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। এই বিষয় সামনে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, বিষয়টি শুধুমাত্র পারিবারিক বিবাদের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ গয়নাগুলি দেবলীনার ব্যক্তিগত অধিকার বলেই তাঁদের দাবি। সেই কারণেই এবার আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে জানানো হয়, গয়নাগুলি ফেরত পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হওয়া হবে এবং ‘ডোমেস্টিক ভায়োলেন্স’-এর কেসও করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথি ও প্রমাণ আদালতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ আইনিভাবেই এগোবে বলে স্পষ্ট করা হয়েছে।
একই সঙ্গে আইনজীবীরা জানান, শুধু গয়নার বিষয় নয়, দাম্পত্য জীবনের অন্যান্য অভিযোগও সামনে আনা হয়েছে। দেবলীনার পক্ষ থেকে আগেই মানসিক ও শারীরিক নি’র্যাতনের অভিযোগ তোলা হয়েছে বলে দাবি। সাংবাদিক বৈঠকে বলা হয়, সেই সব ঘটনাও আদালতের সামনে বিস্তারিতভাবে পেশ করা হবে। তাঁদের মতে, একাধিক ঘটনার ভিত্তিতে পুরো পারিবারিক পরিস্থিতি নিয়ে আলাদা করে আইনি পদক্ষেপের প্রয়োজন রয়েছে। ফলে মামলার পরিধি আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুনঃ “রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে টাকা নিয়ে আয়…” মাত্র ৪ বছরের নাতনিকে চরম ‘শাস্তি’ দিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়! বহু বছরের পুরনো ক্ষ’ত আজও দগ’দগে! মায়ের বিরুদ্ধে বি’স্ফোরক অভিযোগে চোখ ভিজল, প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের!
এদিকে বারুইপুর আদালতে প্রথম শুনানির পর এই মামলার ভবিষ্যৎ নিয়ে নজর রয়েছে সকলের। দেবলীনার আইনজীবীরা জানিয়েছেন, গয়না ফেরত পাওয়ার দাবি ছাড়াও আরও একাধিক অভিযোগ নিয়ে আইনি প্রস্তুতি চলছে। তাঁদের বক্তব্য, প্রতিটি অভিযোগের সমর্থনে যথাযথ নথি ও প্রমাণ আদালতে জমা দেওয়া হবে। এখন পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে দুই পক্ষই। সেই শুনানির পর মামলার গতিপথ আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।






