“টু মেনি পিপল ইন সিনেমা অ্যান্ড থিয়েটার হ্যাভ জয়েন্ড পলিটিক্স!” “পলিটিক্যাল চেঞ্জ মানেই শিল্প সাফার করবে, এটাই এখন এক্সপেকটেশন!” “১০০ জন নায়কের মধ্যে যদি ৯০ জন পলিটিক্স করতে আরম্ভ করে, তাঁর শিল্পী কোথায়? শুধু পলিটিশিয়ান!” শিল্পের মাধ্যমেও নিজস্ব রাজনৈতিক মতামত দেওয়া যায়! রাজনৈতিক পরিচয়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিল্পীসত্তা, টলিউড নিয়ে বি*স্ফোরক অঞ্জন দত্ত!

বর্তমান সময়ে বিনোদন জগৎ এবং রাজনীতির সম্পর্ক যেন ক্রমশ আরও গভীর হয়ে উঠছে। বাংলা চলচ্চিত্র, থিয়েটার থেকে শুরু করে সঙ্গীত জগতের বহু পরিচিত মুখকেই এখন সরাসরি রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে। কেউ রাজনৈতিক দলের হয়ে প্রচারে অংশ নিচ্ছেন, কেউ আবার সক্রিয়ভাবে দলীয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের সঙ্গে বিনোদন জগতের কাজের কোনও সম্পর্ক থাকা উচিত কি? কোনও রাজনৈতিক পরিবর্তনের প্রভাব কেন পড়বে সিনেমা, থিয়েটার কিংবা সঙ্গীতের উপর? এই প্রশ্নগুলিই এবার সামনে আনলেন বিশিষ্ট শিল্পী অঞ্জন দত্ত (Anjan Dutt)। তাঁর বক্তব্যে উঠে এল শিল্প ও রাজনীতিকে আলাদা রাখার গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম তিনি।

তিনি একাধারে সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তাঁর গানও দীর্ঘদিন ধরে শ্রোতাদের কাছে জনপ্রিয়। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের শিল্পীসত্তা, রাজনীতি এবং বিনোদন জগতের বর্তমান পরিস্থিতি নিয়ে স্পষ্ট মতামত প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে রাজনৈতিক পালাবদলের কারণে সিনেমা, থিয়েটার কিংবা সঙ্গীত জগতের ক্ষতি হওয়া নিয়ে তাঁর বক্তব্য নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি সাক্ষাৎকারে অঞ্জন দত্ত বলেন, রাজনৈতিক পালাবদলের কারণে কোনও শিল্প বা ইন্ডাস্ট্রির ক্ষতি হওয়া উচিত নয়। তাঁর মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ ভোট দিয়ে নিজেদের পছন্দের সরকার বেছে নেন।

কখনও সিপিএম, কখনও কংগ্রেস, কখনও বিজেপি কিংবা অন্য কোনও রাজনৈতিক শক্তিকে মানুষ ক্ষমতায় আনতে পারেন। এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের জন্য সিনেমা কেন ক্ষতিগ্রস্ত হবে? থিয়েটার কিংবা সঙ্গীত জগতের উপরই বা তার প্রভাব পড়বে কেন? এই প্রশ্ন তুলেছেন তিনি। অর্থাৎ, সরকার পরিবর্তন হতে পারে, রাজনৈতিক মতাদর্শ বদলাতে পারে, কিন্তু তার জন্য শিল্পচর্চা কিংবা শিল্পীদের কাজের পরিবেশ নষ্ট হওয়া উচিত নয় বলেই মনে করেন অঞ্জন। এরপরই বিনোদন জগতের মানুষের রাজনীতিতে অতিরিক্তভাবে জড়িয়ে পড়া নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন শিল্পী। তাঁর বক্তব্য, সিনেমা, থিয়েটার এবং সঙ্গীত জগতের বহু মানুষ রাজনীতিতে যোগ দেওয়ার ফলে তাঁদের মূল পরিচয়টাই যেন কোথাও হারিয়ে যাচ্ছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ১০০ জন গায়কের মধ্যে যদি ৯০ জনই রাজনীতি করতে শুরু করেন, তাহলে গায়ক হিসেবে তাঁদের পরিচয় কোথায় থাকবে? একইভাবে সিনেমার সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষ যদি রাজনীতির দিকে ঝুঁকে পড়েন, তাহলে সিনেমার কাজ করবেন কারা? তাঁর মতে, একজন গায়ক, অভিনেতা, পরিচালক কিংবা সাহিত্যিকের নিজস্ব একটি শিল্পীসত্তা রয়েছে। সেই পরিচয়কে পিছনে ফেলে সবাই যদি রাজনৈতিক পরিচয়কেই প্রধান করে তোলেন, তাহলে শিল্পেরই ক্ষতি হবে। রাজনীতি রাজনীতিবিদদের কাজ, সিনেমার মানুষ সিনেমা তৈরি করবেন, শিল্পীরা শিল্পচর্চা করবেন, এমনটাই হওয়া উচিত বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বন্ধ, তবুও দাদার দরবারে প্রতিযোগীদের নিখুঁত সাজ! প্রতি সপ্তাহে এত সুন্দর সাজে হাজির হন তাঁরা, বিগ বসের ঘরে কি বাইরে থেকে আসেন হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট? সবার ঝকঝকে লুকের নেপথ্যে কারা, অবশেষে সত্যিটা ফাঁস করলেন রণিতা দাস!

সবশেষে অঞ্জন দত্ত স্পষ্ট করেন, একজন শিল্পীর রাজনৈতিক মতামত থাকতেই পারে। নিজের রাজনৈতিক বিশ্বাস প্রকাশ করার জন্য গান, সিনেমা কিংবা থিয়েটারকেও মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু শিল্পকে যখন সরাসরি দলীয় রাজনীতির পরিচয়ে ভাগ করে দেওয়া হয়, তখন সমস্যা তৈরি হয়। তাঁর মতে, কোনও শিল্পীকে অঞ্জন দত্ত সিপিএম, তৃণমূল না বিজেপি, কোন রাজনৈতিক শিবিরের মানুষ, সেই পরিচয়ের মধ্যে আটকে রাখা উচিত নয়। একজন শিল্পীকে তাঁর কাজ এবং শিল্পীসত্তার পরিচয়েই বিচার করা প্রয়োজন। অঞ্জন দত্তের এই বক্তব্যের মধ্য দিয়ে উঠে এল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজনীতির সঙ্গে যুক্ত হতে গিয়ে বিনোদন জগতের মানুষ কি তাঁদের আসল শিল্পীসত্তা ও পরিচয় হারিয়ে ফেলছেন?

You cannot copy content of this page