বাংলা টেলিভিশনের একটা সময়ের জনপ্রিয় মুখ অভিনেত্রী দেবপর্না পাল চৌধুরী। বহু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু বহুদিন হয়ে গেল তাকে আর টিভির পর্দায় দেখতে পায় না তার অনুরাগীরা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে তার নতুন কাজ এবং এতদিন টিভির পর্দার আড়ালে থাকার কারণ জানালেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নেতাজির পরে তাকে আর কোন কাজ করতে দেখা যায়নি। এর আগে তিনি বহু জনপ্রিয় ধারাবাহিক যেমন ‘বোঝেনা সে বোঝেনা’তে মুখ্য চরিত্র অরণ্যের দিদি অথবা ‘ত্রিনয়নি’তে সুধার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তারপরেই ‘নেতাজি’ ধারাবাহিকে বিপ্লবী অনুপমার চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। শেষ তাকে সেই চরিত্রতেই দেখা গেছে টিভির পর্দাতে।

সম্প্রতি তিনি এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে জানান ২০২০ সালের তার বিয়ে হয়। দেবপর্ণার স্বামী শুভ্রজ্যোতি পালচৌধুরী পেশায় একজন উদ্যোগপতি এবং ব্যবসায়ী।আর তারপর থেকেই অতিমারির সূচনা হয়। সেই সময় অনেক প্রিয়জনদের হারান অভিনেত্রী। তাই তার আর বাইরে বেরিয়ে কাজ করার মত সাহস ছিল না। কারণ বাড়িতে অনেক বয়স্করা রয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার জন্যই তিনি এই পদক্ষেপ নেন। তবে প্রায় দু’বছর পরে এখন যখন অতিমারির কবল থেকে বেরিয়ে এসেছে গোটা বিশ্ব। এখন তিনি আবার যদি অন্যরকম কোন চরিত্র পান তাহলে নিশ্চয়ই ছোট পর্দায় ফিরবেন।
অভিনেত্রী এদিন সাক্ষাৎকারে বলেন যে তিনি যখন ছোট পর্দায় কাজ শুরু করেছিলেন তখন এমনও সময় গিয়েছিল যে তাকে অভিনয়ের জন্য সকাল ৭ টার সময় ডেকে রাত এগারোটা পর্যন্ত বসিয়ে রেখেও অভিনয় করানো হয়নি। সেই সব দিন পার করে আজ তিনি বাংলা টেলিভিশন জগতের একজন পরিচিত নাম।

প্রসঙ্গত অভিনেত্রী জানান তিনি সম্প্রতি জি বাংলা সিনেমাতে একটি ছবি আসতে চলেছে তাতে অভিনয় করেছেন। যেটির নাম ‘অন্দরমহল’।






“দিনের পর দিন যদি ভাঙতে ভাঙতে নিজেকে শেষ করে…” ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবলীনা নন্দীর! বছরের শুরুতেই আত্মহ’ননের চেষ্টা, আবারও কী মিলল সেই ইঙ্গিত?