গাঁটছড়া ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো রাহুল। বলতে গেলে সে এই ধারাবাহিকের প্রধান খলনায়ক এবং তার বৌ দ্যুতি সেও কম যায় না। রাহুলের মা পারমিতা তো শুরু থেকেই বদমাইশ। তবে অনিন্দ্যর ভাইরাল ফিভার হয়েছিল তাই সকলেই ভেবেছিলেন যে আপাতত তিন-চারদিন তাকে হয়তো শুটিং সেটে দেখা যাবে না।
কিন্তু গতকাল কলকাতা পুলিশের একটা প্রোগ্রামেই তাকে দেখা গেছে। সেটা দেখেই সকলে তাকে বলছে যে, এক দিনেই ভাইরাল ফিভার সেরে গেল কী করে? আমরা সবাই ভেবেছিলাম খড়ি অন্তত কিছু দিনের জন্য মুক্তি পাবে কিন্তু সেটা তো হলোই না। তবে একথা ঠিক রাহুল না থাকলে ধারাবাহিকটা কিন্তু জমবে না।
ভাইরাল ফিফার থেকে সেরে ওঠার পর অনিন্দ্য চ্যাটার্জী জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন। তিনি আজকে শুটিং সেটে ফিরে এসেছেন। শারীরিক দুর্বলতা কিছুটা রয়েছে ঠিকই তবে কাজ তিনি মিস করতে পারবেন না। তাই এতো সহজে খড়ির রাহুলের হাত থেকে মুক্তি নেই।







“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!