এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হয়ে উঠেছে গাঁটছড়া। ধারাবাহিকটি শুরু হবার অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এটি। সিরিয়ালে রাহুল এবং দ্যুতির জুটিকে নেগেটিভ চরিত্রে দেখানো হয়েছে। তারা ঋদ্ধি এবং খড়ির ভাই আর বোন যারা আবার এই ধারাবাহিকের মুখ্য চরিত্র।
মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। এদিকে রাহুলের চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। ঋদ্ধি এবং খড়ির পাশাপাশি রাহুল এবং দ্যুতির জুটিও বেশ ভালো লেগেছে দর্শকদের। ইতিমধ্যেই অনিন্দ্য চট্টোপাধ্যায় টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। কিন্তু অভিনেতার অনুরাগীদের জন্য রয়েছে একটি খারাপ খবর।
আর গাঁটছাড়া ধারাবাহিকে দেখা যাবে না রাহুলকে অর্থাৎ অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। তবে পুরোপুরি নয়, সাময়িক বিরতি নেবেন অনিন্দ্য এমনটাই জানা গেছে। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন অনিন্দ্য?
আসলে অনিন্দ্য চট্টোপাধ্যায় নাকি বেশ অসুস্থ। জ্বর হয়েছে অভিনেতার। তাই বিশ্রাম নিতেই ‘গাঁটছড়া’ ধারাবাহিক থেকে কয়েক দিনের ছুটি নিচ্ছেন তিনি। ফের সুস্থ হয়ে শুটিংয়ে ফিরে আসবেন, কথা দিয়েছেন। নিজের অসুস্থতার খবর অনিন্দ্য সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অনুরাগীদের জন্য।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অনিন্দ্য। বিভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করার পাশাপাশি নানা মজার পোস্ট শেয়ার করেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে বেলাশুরু যেখানে পলাশ চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দ্য। মনামি ঘোষ এর বিপরীতে তাঁর স্বামী হিসেবে অভিনয় করেছেন এই সিনেমায়। অভিনেত্রী চরিত্রটি বেশ সমাদৃত হয়েছে দর্শক মহলে।






“দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে তো উত্তম কুমারের ছেলের বিয়ে হয়েছে” দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! দমদমের প্রচার সভায় মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড়! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?