“আমি একটা সম্পর্কে আছি এবং খুব খুশি আছি!” “সিটি স্ক্যান, ইনজেকশন, ওষুধ…শরীরের য*ন্ত্রণা সহ্য করতে না পেরেও থাকতে চেয়েছিলাম, চিকিৎসকরা বলেছিলেন না!” বিগ বসের ঘরে ঠিক কী ভয়ংকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলেন ঝিলাম গুপ্ত? ক্যামেরার আড়ালে কী কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন? অসুস্থতা, প্রেম ও ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায় ফাঁস করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর?

বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগার ঝিলাম গুপ্তা, নিজের স্বতন্ত্র উপস্থাপনা, বুদ্ধিদীপ্ত রসবোধ এবং মজার কথাবার্তার মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন, প্রেমের সম্পর্ক, লেখালেখি এবং বিগ বসের ঘরে কাটানো অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন ঝিলাম। তাঁর কথায় উঠে এসেছে কনটেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার নেপথ্যের গল্প থেকে শুরু করে জীবনের নানা অজানা অধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে নিজের প্রেমের সম্পর্কের কথাও স্বীকার করেছেন ঝিলাম। তিনি কোনও সম্পর্কে রয়েছেন কি না?

এই প্রশ্নের উত্তরে একেবারেই স্পষ্টভাবে জানান, তিনি একটি সম্পর্কে রয়েছেন এবং সেই সম্পর্কে যথেষ্ট ভালো আছেন। তবে জীবনসঙ্গী কে বা সম্পর্কের অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। অন্যদিকে, বিগ বসের অভিজ্ঞতা প্রসঙ্গে ঝিলাম জানান, তাঁর কাছে সবচেয়ে কঠিন ছিল ঘরের অতিরিক্ত ঠান্ডা পরিবেশ। রাতে কম্বল, জ্যাকেট, টুপি ও মাফলার জড়িয়ে ঘুমোতে হত তাঁকে। নিরঞ্জনের সঙ্গে রাতের গল্প, মজার কথাবার্তা এবং নিজেদের মধ্যে বানিয়ে বানিয়ে গালাগালি দেওয়ার স্মৃতিও ভাগ করে নেন তিনি। বিগ বসের ঘরে নিজের সক্রিয়তা নিয়েও মুখ খুলেছেন ঝিলাম। তাঁর কথায়, প্রত্যেক প্রতিযোগীর ব্যক্তিত্ব আলাদা। তিনি অন্যদের মতো চিৎকার করতে বা ভাঙচুর করতে পারেন না।

নিজের মতো করেই খেলায় অংশ নেওয়ার চেষ্টা করেছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রতিদিন ব্যথার ওষুধ খাওয়া, নিয়মিত ইনজেকশন নেওয়া এবং শেষ পর্যন্ত সিটি স্ক্যান করানোর কথাও জানান তিনি। চিকিৎসকদের পরামর্শেই শেষ পর্যন্ত তাঁকে বিগ বসের ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। অন্যদিকে, ফেসবুক থেকে পেশাদার কনটেন্ট ক্রিয়েটর হয়ে ওঠার গল্পও বেশ আকর্ষণীয়। কোভিডের সময় ঘরবন্দি অবস্থায় বন্ধুদের সঙ্গে আড্ডার মজার কথাগুলি ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন তিনি। সেই ভিডিওতে ভালো সাড়া পাওয়ার পর একের পর এক কনটেন্ট তৈরি করতে শুরু করেন। এভাবেই কখন যে শখ পেশায় পরিণত হয়েছে, নিজেও বুঝতে পারেননি।

তবে ইউটিউব থেকে উপার্জন করলেই যে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, এমনটা মনে করেন না তিনি। এখনও পছন্দের জিনিস কেনার আগে দাম দেখতে হয় বলে জানিয়েছেন ঝিলাম। লেখালেখির প্রতি ঝিলামের ভালোবাসা অবশ্য অনেক ছোটবেলা থেকেই। পেনসিল ধরতে শেখার সময় থেকেই লেখার অভ্যাস তৈরি হয়েছিল তাঁর। পরিবারের সদস্যদের লেখালেখি ও সৃজনশীল কাজের পরিবেশ তাঁকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে নিজের দাদাকে দেখে লেখার প্রতি আগ্রহ তৈরি হয়। তবে ছোটবেলায় অন্যদের লেখা নকল করেই শুরু করেছিলেন বলে অকপটে স্বীকার করেন তিনি। তাঁর প্রথম প্রকাশিত বইয়ের নাম ‘আঁধার আটটি ভয়ের গল্প’। ২০২২-২৩ সালের মধ্যে বইটি প্রকাশিত হয়। মূলত ছোট ছোট ভৌতিক গল্প নিয়ে তৈরি এই বই।

আরও পড়ুনঃ হুইলচেয়ারে বসে পদ্মভূষণ গ্রহণ, বিরল রো’গে শ্রবণশক্তি হারিয়ে দীর্ঘদিন সঙ্গীতজগৎ থেকে দূরে, অসুস্থতার কারণে মঞ্চেও অনুপস্থিত! অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছেন অলকা ইয়াগনিক! শারীরিক অবস্থায় উন্নতি? এখন কেমন আছেন গায়িকা?

পাশাপাশি তাঁর ‘সোনা কথা বলে’ ইউটিউব চ্যানেলে মানুষের অদ্ভুত ও অলৌকিক অভিজ্ঞতা গল্পের আকারে তুলে ধরেন তিনি। এছাড়াও ঝিলাম জানিয়েছেন, বর্তমানে নিজের কনটেন্টের অধিকাংশ স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে শুটিং ও সম্পাদনার কাজ নিজেই করেন। শুধু বিনোদনমূলক কনটেন্ট নয়, সমাজের সাধারণ অথচ অসাধারণ কিছু মানুষের জীবনসংগ্রামও তুলে ধরার চেষ্টা করছেন তিনি। জনপ্রিয়তা পেলেও নিজেকে এখনও সেলিব্রিটি হিসেবে দেখতে চান না ঝিলাম। তাঁর মতে, পরিচিত মুখ হয়ে ওঠার কিছু সুবিধা থাকলেও জনপ্রিয়তার তকমা পাওয়ার জন্য তিনি এই পেশায় আসেননি। বরং নিজের কাজের মাধ্যমেই আলাদা পরিচিতি তৈরি করতে চান এই ব্লগার।

You cannot copy content of this page