Anurager Chhowa Today Episode: নয়া চ্যালেঞ্জের মুখে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) নায়িকা দীপা। ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে আংশিক স্মৃতি ফিরে এসেছে সূর্যের। সদ্য স্কুল পাশ ছেলে হয়ে উঠেছে সে। পুরোদমে প্রিপারেশন নিয়ে ফের ডাক্তারির পরীক্ষায় বসেছে। নতুন করে সূর্যের জীবনের গল্প লেখার সঙ্গী এবার দীপা। তাই সেও ডাক্তারির পরীক্ষায় বসেছে।
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২৩শে জুলাই (Anurager Chhowa Today Episode 23th July)
এদিন কলেজে এসে সূর্যের সঙ্গে প্রথম দেখা হয় দীপার। দীপা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে, সূর্য সাফ জানায় সে সকলের সঙ্গে বন্ধুত্ব করে না। এই কলেজেই নতুন করে শুরু হবে সূর্য-দীপার ভালোবাসার এক নয়া অধ্যায়। তাই একসঙ্গে ডাক্তারির এন্ট্রান্স দিতে বসে দুজনে।
পরীক্ষার মাঝে দীপার সবকিছু গুলিয়ে যেতে থাকে। সে ছটফট করতে থাকে। তার তাড়না দেখে পরীক্ষক এসে শান্ত করে। বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে শান্ত ভাবে সে যেন পরীক্ষা দেয়। যদিও, দীপা কিছুতেই শান্ত হতে পারে না। চেনা প্রশ্নের উত্তর অবধি দিতে পারছে সে। এক সময় পরীক্ষার হল ছেড়ে দৌড়ে বেরিয়ে যায় সে।
আরো পড়ুন: সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত! আসল অপরাধীকে ধরতে রাইয়ের সঙ্গে হাত মেলালো অনির্বাণ
তখনই ফের সূর্য তাকে ধরে নেয়। সে বলে, দীপা কী আধেও ডাক্তার হতে চায়? যদি সেই প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে ঠান্ডা মাথায় সে যেন পরীক্ষা দেয়। নাহলে, সে আজ যে জায়গায় বসে পরীক্ষা দিচ্ছে তা অনেক দামী। অনেকে জায়গাটির জন্য অনেক পরিশ্রম করে। দীপার উচিত নয়, এমন একটি জায়গা হাতছাড়া করা।
সূর্যের কথায় কোনও রকমে পরীক্ষা শেষ করে। হল থেকে বেরিয়ে শোনে সোনার জ্বর। বাবার কাছে থাকতে না পেরে কেঁদে কেঁদে জ্বর বাঁধিয়ে ফেলেছে সে। দীপা ছুটে আসে মেয়েদের কাছে। সোনাকে বোঝায়, এই মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে যাওয়া, বাবার সঙ্গে দেখা করা কতটা কষ্টের। তবে মেয়েদের মন। বাবাকে একবার চোখের দেখতে সব কষ্ট মেনে নিতে রাজি তারা।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!