গত বছর থেকেই শুরু হয়েছে বিয়ের চমক। বহু জনপ্রিয় তারকারা সেই ফাঁকে সেরে নিয়েছেন তাদের বিয়ে। সে শেরশাহ জনপ্রিয় জুটি কিয়ারা এবং সিদ্ধার্থের হোক, কি পরিণীতি চোপড়া ও রাঘব হোক। তবে টলিপাড়ায় বা পিছিয়ে থাকে কেন! গতবছরই টলিপাড়ায়ও (Tollywood) বেজে উঠেছে বিয়ের সানাই। অনেক জনপ্রিয় জুটি ইতিমধ্যেই সেরে ফেলেছেন তাদের বিয়ে। অনেকগুলি ভালোবাসার সম্পর্ক পেয়েছে তাদের পরিণতি।
সম্প্রতি শোনা যাচ্ছিল বিয়ে সারতে চলেছেন বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকির অভিনেতা রোহিত অর্থাৎ অভিষেক বসু। তার প্রেমিকা সুরভীর সঙ্গে এই বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। সেই কথা নিজের মুখেই সাংবাদিকদের জানিয়েছেন তিনি নিজেই। বলেছেন গত বছরই তিনি বিয়ে করতে খেলেছিলেন কিন্তু হয়নি। তিনি এই বছরের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন।
তবে সেই সংবাদ ফিকে হতে না হতেই শোনা যাচ্ছে অন্য এক জুটির বিয়ের সংবাদ। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার সূর্যের ভাই নাকি করতে চলেছেন বিয়ে। হ্যাঁ আমরা কথা বলেছি অভিনেতা প্রারব্ধি সিংহর। প্রারব্ধি তার অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন ধারাবাহিক ২০১৯ এর সান বাংলার ধারাবাহিক আশালতা দিয়ে। তারপর তাকে অভিনীত করতে দেখা গেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইরাবতীর চুপকথায়। তারপর স্টার জলসার ধারাবাহিক ভাগ্যলক্ষ্মী, শ্রী কৃষ্ণ ভক্ত মীরাতে। বর্তমানে তিনি অভিনীত করেছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায়।
শোনা যাচ্ছে তিনি নাকি এই বছরে সারতে চলেছেন বিয়ে, কিন্তু কনে কে আপনারা জানেন? আপনাদের সকলের পরিচিত কলি মনে খেলনা বাড়ির কলিকে অর্থাৎ অস্মিতা চক্রবর্তীকে। অস্মিতা অভিনয় জগতে পা রাখেন ২০২০ সালে স্টার জলসার ধারাবাহিক ভাগ্যলক্ষ্মীর মধ্যে দিয়ে। তারপর তিনি অভিনয় করেন ধারাবাহিক ফেলনা, সাঁঝের বাতি, অনুরাগের ছোঁয়া এবং জি বাংলার ধারাবাহিক খেলনা বাড়িতে। খেলনা বাড়িতে তার কথাকলির চরিত্রে অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের।
আরও পড়ুন: টিআরপির রানী জগদ্ধাত্রী! ফের আউট দীপা! আসন দখলের লড়াইয়ে মাত দিল কারা?

বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে।ধারাবাহিকে তার চরিত্রের নাম প্রিয়াঞ্জলি মল্লিক এবং সে অনিকেত মল্লিকের বোন। সেই ভাগ্যলক্ষ্মী থেকে তাদের পরিচয় স্বামী স্ত্রী হিসেবেই একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এত বছর একসঙ্গে থাকার পর শোনা যাচ্ছে প্রারব্ধি সম্প্রতি বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন তাকে এবং তিনিও রাজি হয়েছেন। তবে কি এই বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা? অপেক্ষায় রয়েছে তাদের অনুরাগীরা। তাদের আগামী জীবনের জন্য রইলো অনেক শুভেচ্ছা।






‘সজল ঘোষ অত্যন্ত অ’সভ্য’, যাদবপুরের অধ্যাপককে নিয়ে মন্তব্যে বিজেপি বিধায়ককে পাল্টা শ্রীলেখা