স্টার জলসা যেমন একের পর এক নতুন সিরিয়াল নিয়ে আসছে সে রকম জি বাংলা বেশ কিছু নতুন সিরিয়াল নিয়ে এসেছে চলতি বছরে। তবে অত বেশি নয়। শোনা যাচ্ছে আরেকটি নতুন সিরিয়াল আসবে শীঘ্রই। তবে গতকাল সন্ধ্যা সাতটা থেকে শুরু হলো জি বাংলার নতুন সিরিয়াল জগদ্ধাত্রী।

একদম প্রাইম টাইমের সিরিয়াল তাই চাপটা অনেক বেশি। টক্করটা দিতে হবে জলসার টপার গাঁটছড়ার সঙ্গে। অনেক বেশি এক্সপেক্টেশন ছিল এই সিরিয়াল থেকে গল্প যেটা দেখানো হয়েছে সেটা নিয়ে ভেসে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। গল্পে আমরা দেখছি যে জগদ্ধাত্রী হল বাড়ির সৎ মেয়ে।
বাবার দ্বিতীয় বউ এবং সেই বউয়ের মেয়ে জগদ্ধাত্রীকে উঠতে বসতে অপমান করে। শুধুমাত্র ঠাকুমা আর বাবা জগদ্ধাত্রীকে খুব ভালোবাসে। সৎ বোন জুতোর ফিতে বেঁধে দিতে বললেও জগদ্ধাত্রী খুব ভালো মনে গিয়ে বেঁধে দেয়। মোট কথা খুব সরল সাদাসিধা মেয়ে। যেটা কিন্তু একজন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসারের সঙ্গে এইসব ঠিক মানায় না কারণ যে বাড়িতে অন্যায় সহ্য করে মুখ বুজে সে বাইরে অন্যায়ের প্রতিবাদ কী করে করবে?
অন্যদিকে স্বয়ম্ভূ খুব ভালো বন্ধু জগদ্ধাত্রী। কিন্তু জগদ্ধাত্রীকে সে খুব ভালোবাসে আর অনেকবার প্রপোজ করেছে যদিও জগদ্ধাত্রী না করে দিয়েছে। স্বয়ম্ভূ নিজেও জগদ্ধাত্রীর সঙ্গে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসারের কাজ করে। অন্যদিকে জগদ্ধাত্রীর একজন বয়ফ্রেন্ড আছে, সে ভীষণ মডার্ন, পুল পার্টি নাইট ক্লাব মেয়েদের সঙ্গে পার্টি করা এসব করে বেড়ায়। জগদ্ধাত্রী আবার ওরকম একদম নয় ওর বয়ফ্রেন্ড জগদ্ধাত্রীকে ঠিক পাত্তা দেয় না।
আজকের এপিসোডে দেখানো হবে সেই প্রমো এপিসোড। যেখানে জগদ্ধাত্রীকে দেখা যাবে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসারের রূপে। অনেকেই বলছেন যে এই ভালো মেয়ে সাজা এটা কি আর বন্ধ হবে না? তবে দেখা যাক আগামী দিনে কী হয়।নায়ককে তো আমরা আগে অভিনয় করতে দেখেছি কিন্তু নায়িকার ভূমিকায় অঙ্কিতা মল্লিক মোটামুটি ভালই অভিনয় করলেন।






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?