জি বাংলার দর্শকদের প্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১।’ এই শোয়ের সঞ্চালিকা অভিনেত্রী রচনা ব্যানার্জী। এই ‘দিদি নম্বর ১’র মঞ্চে প্রেসার কুকার জিততে আস্তে চলেছে লক্ষ্মী কাকিমা। ব্যপারটা কী ?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার।’ যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ লক্ষ্মী কাকিমা অথাৎ অপরাজিতা আঢ্য। তাঁর অভিনয়ে বরাবরের মতো এবারেও মুগ্ধ দর্শকমহল। ধারাবাহিকে লক্ষ্মী কাকিমা নানা রকমের মজার জিনিস করে থাকেন।
গতকাল অর্থাৎ ১ জুন, জানলা দিয়ে পাশের বাড়ির টিভিতে ‘দিদি নম্বর ১’ দেখেন লক্ষ্মী কাকিমা। সেখানে দেখেন প্রতিযোগীরা প্রেসার কুকার জিতেছেন। বাড়িতে এসে তিনি সকলকে জানান, প্রেসার কুকার জিতে নেওয়ার জন্য জি বাংলার ‘দিদি নং ১’-এ যেতে চায় সে। এই এপিসোডের পরেই জি বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় ‘দিদি নম্বর ১’র একটি প্রোমো শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে, ‘দিদি নম্বর ১’র মঞ্চে লক্ষ্মী কাকিমা প্রেসার কুকার জিততে গেছে।
তারপরই ভাইরাল হয়ে যায় প্রোমো। সেই ভাইরাল প্রোমো দেখে মজা পেয়েছেন দর্শকরা। কারণ লক্ষ্মী কাকিমা সেখানে মজার ভঙ্গিতে বলেছেন, ‘আমি যে বাড়িতে ভাড়া থাকি, সে বাড়িতে কিছু নেই গো একটা প্রেসার কুকার জিতবার জন্য আমি এখানে এসেছি।’ এপিসোডটি দেখানো হবে আগামী রবিবার।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!