সবে মাত্র গড়ে উঠেছে “খেলনা বাড়ি”। আর জি বাংলাসেই বাড়ি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। নতুন শুরু হওয়া ধারাবাহিকের মধ্যে বেশ ভালো জায়গায় স্থান করে নিতে পেরেছে আরাত্রিকা মাইতি এবং বিশ্বজিৎ ঘোষের জুটি।
মিতুল আর ইন্দ্রর জুটি বেশ ভালো লেগেছে দর্শকদের। তার প্রমাণ টিআরপি। টিআরপিতে বেশ ভালো জায়গায় গিয়েছে ধারাবাহিক খেলনা বাড়ি। ‘কে আপন কে পর’ ধারাবাহিকের বিশ্বজিত্ ঘোষ ধারাবাহিকে এসেই ধারাবাহিকের মান উন্নত করে ফেলেছেন।
প্রথম বিয়ের খারাপ অভিজ্ঞতা মনের মধ্যে চেপে রয়েছে ইন্দ্র। নিজের হোটেল তৈরি করার জন্য সে একটা বিশেষ জায়গা বেছে নিয়েছে যেটা আবার ছাড়তে নারাজ মিতুল কারণ সে সেখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা বিক্রি করে। প্রথম দেখাতেই দুজনের মধ্যে চোখাচোখি হয় আর ঝামেলা শুরু হয়ে যায়।
কৃষ্ণনগরের মৃৎশিল্প এবং এবং মাটির পুতুলের জগৎজোড়া খ্যাতি ধারাবাহিকে প্রথমবার স্থান পেয়েছে। তাই এর সুখ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। একেবারে অন্যরকম গল্প বেশ ভালো লেগেছে দর্শকদের। এবার সাহেবের চিঠি পিছিয়ে গেল খেলনা বাড়ির তুলনায়।
টিআরপি ফলাফলে এবার সামনে এলো জোরদার টক্কর। তবে সেই লড়াইয়ে পিছিয়ে গেছে সাহেবের চিঠি আর এগিয়ে গেছে নতুন শুরু হওয়া খেললা বাড়ি। এবার সেই আনন্দের শুটিংয়ের ফাঁকে চুরমুর খেতে দেখা গেল মাইতি ওরফে মিতুলকে।
বোঝাই যাচ্ছে নায়িকা এই টুকটাক মুখরোচক খেতে খুবই ভালোবাসে। তার পাশে বসে রয়েছে ইন্দ্র। মাঝে মাঝে একটু চুরমুরের দিকে চাইলেও সে কিন্তু একবারও তাতে কামড় বসায়নি। এদিকে বেশ ছিমচম ফিগারের মিতুল কিন্তু ডায়েট না মেনেই হুটহাট খেয়ে নিচ্ছে চুরমুর। ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!